০৯:৩৩ পি.এম
সরকারকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা আরও সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সমস্যা ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় নয়, বরং যারা ব্যাংক লুট করেছে, তাঁদের মধ্যে রয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ইসলামি ব্যাংকিং এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ইসলামি অর্থায়নকে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশেও এই খাতটি এগিয়ে নিতে হবে। যদিও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে একদিনে ইসলামি ব্যাংকিংয়ে যাওয়া সম্ভব নয়, তবে সরকারকে এই ব্যবস্থার সম্প্রসারণে সক্রিয়ভাবে ভূমিকা নিতে হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ইসলামি ব্যাংকিং যদি সম্প্রসারিত হয়, তাহলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে এবং আল্লাহর রহমত বইবে বলেও তিনি উল্লেখ করেন।
পার্থ দাবি করেন, বর্তমান সরকারের চার মাসে বড় ধরনের কোনো ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক দুর্নীতির ঘটনা ঘটেনি। সুতরাং, সরকারকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত।
এ সময় যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য যাকাতগ্রহীতাদের একটি জাতীয় ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, দেশে প্রতিবছর কত যাকাত বিতরণ হয়, তার সুনির্দিষ্ট তথ্য নেই। যদি প্রতিটি সংসদীয় আসনে যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়, তাহলে দেশ-বিদেশের মানুষ সহজেই তাঁদের যাকাত দিতে সক্ষম হবেন। এ লক্ষ্য অর্জনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালু করার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
পার্থ যোগ করেন, অনেকেই যাকাত দিতে চান, কিন্তু কোথায় দেবেন তা জানেন না। তাই সহজ প্রাপ্যতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যাকাত বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষায়িত টেলিভিশন চ্যানেল চালুরও প্রস্তাব দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন