০৩:১১ পি.এম
ফুটবল নিয়ে কথা বলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে একটি সুখবর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন এনদ্রিক। মাত্র ১৯ বছর বয়সে তিনি বাবা হতে চলেছেন এই ফরোয়ার্ড। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাকে নিয়ে নতুন জীবনের এক অধ্যায় শুরু করার অপেক্ষায় রয়েছেন তিনি।
সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে তারা একটি জাঁকজমকপূর্ণ বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন।
আকাশি এবং সাদা ফুলের স্নিগ্ধ সাজসজ্জায় মোড়ানো সেই অনুষ্ঠানে তারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সন্তানের নাম জানিয়ে দেন। দম্পতির ঘোষণা অনুযায়ী, তাদের ঘরে আসতে যাওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’ এবং এই নামটি প্রকাশ্যে আনার পর থেকেই ফুটবলপ্রেমী ও নেট দুনিয়ায় আলোচনার ঝড় তোলার ঘটনা ঘটেছে। কারণ, ‘কেনদ্রিক’ নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে বিশ্বখ্যাত মার্কিন র্যাপার কেনদ্রিক লামারের মুখ। রেকর্ডসংখ্যক ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী অত্যন্ত জনপ্রিয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
তবে, এই নামের পেছনে আমেরিকান কোনো তারকার অনুপ্রেরণা আছে কি না, সে বিষয়ে দম্পতিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু ক্রীড়াঙ্গন এবং হিপ-হপ সংস্কৃতির সঙ্গে এই নামের মিল নিয়ে নানা গুঞ্জন চলছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে গ্যাব্রিয়েলি ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্টের মাধ্যমে প্রথম সন্তানের আগমনের খবরটি ভক্তদের জানিয়েছিলেন।
নিজেদের পোষ্য দুই কুকুরসহ হবু সন্তানকে নিয়ে সেই পোস্টে তারা জানিয়েছেন যে, এখন আমরা পাঁচজন, এবং ক্যাপশনের সেই পোস্টটি বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে তারা নিশ্চিত করেছেন যে, তাদের কোল আলো করে আসছে পুত্রসন্তান।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন