১১:৫২ পি.এম
মার্কিন রাজনীতিতে একটি নতুন পরিবর্তনের সূচনা ঘটেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন। ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার পর ট্রাম্পের শিবিরের ওপর চাপের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।
বিশেষ করে, প্রেসিডেন্ট ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক লেনদেন এবং নীতি নির্ধারণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে তার পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জ্যারেড কুশনারসহ বেশ কিছু ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য বিরোধী শিবির জোরালো প্রস্তুতি নিচ্ছে।
ডেমোক্র্যাটদের দাবি, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে আসায় এখন তারা শুনানির আয়োজন, সমন জারি এবং যেকোনো সরকারি নীতির গভীরে গিয়ে তদন্ত করার পূর্ণ ক্ষমতা অর্জন করেছে।
আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি
বিরোধী দলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্য নীতির ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ আমেরিকানদের জন্য উচ্চমূল্য পরিশোধ করতে হয়েছে। বিশেষ করে, জ্যারেড কুশনারের মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এবং বারাক ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার পেছনে থাকা প্রভাব নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের হাতবদল ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনগুলোতে বড় আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসবে। হোয়াইট হাউসের নীতি এবং ট্রাম্প পরিবারের আর্থিক লেনদেন স্বচ্ছতার কাঠগড়ায় দাঁড় করাতে ডেমোক্র্যাটরা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়, এটি স্পষ্ট। সূত্র: ডেইলি বিস্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন