ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা


যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা

সংঘাতময় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবং তীব্র বিমান হামলার প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ইরান বিশাল কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স জানায়, তারা অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য একাধিক বৃহৎ ভূগর্ভস্থ বা মাটির নিচের স্থাপনা নির্মাণ করেছে।

তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শত্রু দেশের তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য দ্রুততার সাথে ভূপৃষ্ঠ থেকে ড্রেন ও মিসাইল তৈরির কারখানাগুলোকে ভূগর্ভে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ ২৫ জন নিহত

মোহেব্বি আরও জানান, এই গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কারণে শত্রুরা ইরানের অস্ত্রের মজুত বা পরিধি সম্পর্কে সঠিক ধারণা পেতে ব্যর্থ হচ্ছে। এর ফলে যুদ্ধের যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখা সম্ভব হবে বলে দাবি করেছে আইআরজিসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক পদক্ষেপের মধ্যে ইরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া গান্ধী

সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেসের নেতৃত্বে ভারত যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা ধারণ করেছিল, বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার বিপরীত। এর ফলে, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে প্রায় ২০ কোটি মুসলিমের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে। সম্প্রতি তিনি এ মন্তব্য করেছেন একটি সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি একজন কর্তৃত্ববাদী শক্তি, যিনি ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান। বিজেপি পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।

তিনি উল্লেখ করেন, ভারতের রাজনীতিতে আগে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক সৌজন্যের চর্চা ছিল। কিন্তু বর্তমানে সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। বিরোধী দলকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না।

মোদি ক্ষমতায় আসার পর তার সঙ্গে খুব কমই কথা হয়েছে বলে জানান সোনিয়া। তিনি অভিযোগ করেন, একই কক্ষে থাকলেও মোদি অনেক সময় তার দিকে তাকানো এড়িয়ে যান। অতীতে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকত।

বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে সোনিয়া বলেন, তিনি এবং তার সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে। তার ভাষায়, বিরোধীদের প্রতি সরকার অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমানের আদলে যুবক কামানের প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে সার্বভৌমত্ব র‍্যালিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


জিয়াউর রহমানের আদলে যুবক কামানের প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে সার্বভৌমত্ব র‍্যালিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‍্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদলে খাকি রঙের পোশাক ও কালো সানগ্লাস পরে এক যুবক ব্যতিক্রমী সাজে অংশগ্রহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই যুবককে একটি প্রতীকী কামানের ওপর দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখা যায়।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‍্যালিতে এ দৃশ্যটি দেখা যায়।

সামরিক ট্যাংকের আদলে তৈরি একটি গাড়ির ওপর সবুজ রঙে সজ্জিত কামানের প্রতিকৃতি স্থাপন করা হয়। ওই প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে যুবকটি এক হাত উঁচিয়ে অভিবাদন জানান।

গাড়িটিতে বিএনপির দলীয় প্রতীক, ব্যানার, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ছবি সংযুক্ত করা হয়। সবুজ ও লাল রঙের সমন্বয়ে সাজানো গাড়িটির দুই পাশে দলের প্রতিষ্ঠাতার ছবি দেখা যায়।

সার্বভৌমত্ব র‍্যালিতে অংশগ্রহণকারী বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অনেকের পরনে ছিল সবুজ ও লালসহ বিভিন্ন রঙের টি-শার্ট। এসব টি-শার্টে জিয়াউর রহমানের ছবি ও দলীয় স্লোগান স্থান পায়। কারও মাথায় লাল টুপি ছিল, আবার অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের স্লোগান, উচ্ছ্বাস এবং বর্ণিল সাজসজ্জায় রাজধানীর সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখতার: পদ্মার পানি বণ্টনে ন্যায্য হিস্যার জন্য এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


আখতার: পদ্মার পানি বণ্টনে ন্যায্য হিস্যার জন্য এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন মন্তব্য করেছেন যে, পদ্মার পানি বণ্টন চুক্তিতে ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশের জনগণ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না। তিনি উল্লেখ করেছেন, "চুক্তি অনুযায়ী পানি না পেলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।"

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর কাটাখালি পৌরসভায় অনুষ্ঠিত এনসিপির পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন।

সমাবেশে আখতার হোসেন আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে দুরভিসন্ধি করেছে।

তিনি অভিযোগ করেন, পরবর্তী নির্বাচনগুলো নিজেদের সুবিধার্থে বিএনপি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এছাড়াও, তিনি বলেন, ৭০% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে রায় দিলেও বিএনপি লোকদেখানো একতরফা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে।

এসময় এনসিপির রাজশাহী জেলা ও মহানগরীর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ সিটির জন্য দলটির নায়েবে আমির মাওলানা মাহবুবুল হকের নাম প্রকাশ করা হয়েছে।

এই ঘোষণা শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অপরদিকে, মাওলানা মাহবুবুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির। তিনি মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযোগ্য সন্তান এবং মাওলানা মামুনুল হকের বড় ভাই।

প্রার্থী ঘোষণা করার সময় মাওলানা মামুনুল হক বলেন, "ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিদ্যমান সংকটগুলো সমাধানে দলের মনোনীত প্রার্থীরা যোগ্যতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী।" তিনি মহানগরবাসীর প্রতি আশা প্রকাশ করেন যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করবেন।

প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং পর্যায়ক্রমে সারা দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনের পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এছাড়াও উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%