ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানি গ্রেপ্তার


১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানি গ্রেপ্তার

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির গাঁজাসহ মডেল হর্ষা সানিকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই মডেলের কাছ থেকে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা পাওয়া গেছে বলে জানা যায়। নিয়মিত নজরদারির সময় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মুম্বাই বিমানবন্দরে তাকে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি। বিমানবন্দরে নামার পর তার আচরণ লক্ষ করে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে থামান। পরে তার ট্রলি ব্যাগটি তল্লাশি করে ভেতরে ভ্যাকুয়াম-সিলড ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যা ‘সবুজ রঙের উপাদানে’ ঠাসা ছিল। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এনডিপিস কিট ব্যবহার করে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ওই উপাদানগুলো আসলে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা। নিষিদ্ধ মাদক পাচারের অপরাধে কাস্টমস বিভাগ হর্ষা সানিকে এনডিপিস আইনের আওতায় গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ১১ কেজিরও বেশি ওজনের এই হাইড্রোপনিক গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি। গ্রেফতার হওয়া হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী। আদালতে হাজির করার পর তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকের এই বিশাল চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোনও এলাকায় কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল তা নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিলেন বেলজিয়ামের গোলরক্ষক

বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার কথা চিন্তা করছেন, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক ঘটে ৩৪ বছর বয়সী এই খেলোয়ারের। তিনি জাতীয় দলের হয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে গ্লাভস জোড়া তুলে রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন।

অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‌“এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা বলার সময় আছে হয়তো কিছুটা।”

তবে তিনি আরো কয়েক বছর ক্লাব ফুটবল খেলে যেতে চান। তাই দীর্ঘ ক্যারিয়ারের জন্য শরীরকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।

গত দেড় বছরে একের পর এক ছোট-বড় শারীরিক সমস্যা ও ইনজুরি তার ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেছে বলেও তিনি জানিয়েছেন।

বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স এবং মাইক পেন্ডারসের মতো অনেক প্রজন্মের তরুণ গোলরক্ষক উঠে আসছেন, যাদের হাতে তিনি দলের দায়িত্ব বা ‘মশাল’ তুলে দিতে চান।

তবে তিনি পুরোপুরি পেশাদারিত্বের দরজা বন্ধ করে দেননি। যদি টুর্নামেন্টে বেলজিয়াম অসাধারণ পারফর্ম করে এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ চমৎকার থাকে, তবে তিনি বিশ্বকাপের পর কোচ, টেকনিক্যাল ডিরেক্টর এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা ও কুনমিং-চট্টগ্রাম সড়কে বিনিয়োগে চীনকে আহ্বান ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


তিস্তা ও কুনমিং-চট্টগ্রাম সড়কে বিনিয়োগে চীনকে আহ্বান ডেপুটি স্পিকারের

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ চালু করার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও কৃষি খাতে চীনের সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করার পর তিনি এই আহ্বান জানান, যখন তিনি প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছিলেন। উল্লেখ্য, এসময় তিনি ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নিতে একটি সংসদীয় দলের নেতৃত্বে চীন সফর করছেন।

হাসপাতাল পরিদর্শনকালে ব‍্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, যদি কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের জন্য আবাসন, ভাষা ও চিকিৎসা খরচ হ্রাসসহ ভিসা প্রক্রিয়া সহজ করা হয়, তবে উন্নত চিকিৎসার জন্য এ দেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। তিনি একই সঙ্গে কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের কর্মসংস্থানের সুযোগ দেয়ার অনুরোধও জানান।

হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও এবং কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক শিয়া সুয়েশান সংসদীয় দলের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা কুনমিংয়ে অধ্যয়নরত ও পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসন সুবিধা সহজ করার কথাও জানান।

এছাড়া, ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে হাইজেং গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ডেপুটি স্পিকার জানান, চলতি জুন মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তার দ্বিতীয় বিদেশ সফরে চীন আসছেন। বৈঠকে তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার দীর্ঘ প্রায় দেড় যুগ পর পূর্ণ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির চীনা বিনিয়োগ বাড়ানোর জন্য বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, শিক্ষা, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও কৃষি খাতে তাগিদ দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেন এমপি, BNP দলের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই, বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল আলম এবং কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট ও ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সংসদীয় দলটি কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী ঔষধি গ্রাম ‘পাওথাও’ পরিদর্শন করে। ৭৪৪ জন বাসিন্দার এই গ্রামে যুগ যুগ ধরে ভেষজ উদ্ভিদ চাষাবাদ ও রক্ষণাবেক্ষণ করা হয়। এ ছাড়া দিনের শেষভাগে ডেপুটি স্পিকার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ও চায়না মিডিয়া গ্রুপকে বিশেষ সাক্ষাৎকার দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ধামইরহাটে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর ধামইরহাট উপজেলার ভারত সীমান্ত দিয়ে পুশ ইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলবেলায় উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্যের আয়োজনের মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এসময় নওগাঁ জেলা জামায়াতে আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের আমির অধ্যাপক মহিউদ্দীন, জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট. আ. স. ম সায়েম, সহ-সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসে সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশ ইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য একটি হুমকিস্বরূপ।

বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পুশ ইন রোধ এবং কূটনৈতিকভাবে এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারকে জোর দাবি জানান। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর-৩ আসনে উন্নয়নের গতি বেড়েছে, শুরু হয়েছে রাস্তা ও খাল খননের কাজ

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার,কালকিনি,মাদারীপুর

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


মাদারীপুর-৩ আসনে উন্নয়নের গতি বেড়েছে, শুরু হয়েছে রাস্তা ও খাল খননের কাজ

বাংলাদেশে চলমান উন্নয়নের অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর উদ্যোগে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণের পাশাপাশি বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় আসনের বিভিন্ন ইউনিয়নে খাল খননের কাজ চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও সেচ সংকটে ভোগা কৃষকরা খাল খনন কার্যক্রমের ফলে উপকৃত হচ্ছেন। খাল পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে পানি সরবরাহ সহজ হওয়ায় কৃষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে বিভিন্ন ইউনিয়নে পাকা রাস্তা নির্মাণের কাজও শুরু হয়েছে। পাশাপাশি আধাপাকা ও ইটের সলিং রাস্তার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দির চর গ্রামের প্রায় ২০০ মিটার কাঁচা সড়কে ইটের সলিংয়ের কাজ শুরু হয়েছে।
জানা গেছে, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কান্ঞন হাওলাদার টিআর প্রকল্পের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। বর্তমানে কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মাদারীপুর-৩ আসনের যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাত আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%