ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট


আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের ডা. মতি মিয়ার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল অবসরপ্রাপ্ত উপ কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রীল ভেঙেকমধ্যে প্রবেশ করে। ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেধে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙে সমুদয় মালামাল তছনছ করে আমলিরায় থাকা ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। বাড়ীর মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, মুখোশ পরিহীন ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার আমলিরায় থাকা ১৯ ভরি স্বনালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে। এ ঘটনায় আৃি মামলা করবো। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিিপেলে আইন ব্যাবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় শিরোপার খোঁজে এমবাপ্পে-দেম্বেলেরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


তৃতীয় শিরোপার খোঁজে এমবাপ্পে-দেম্বেলেরা

ফ্রান্স এবারে বিশ্বকাপে নিঃসন্দেহে সবচেয়ে বড় ফেভারিটের তকমা গায়ে নিয়ে আমেরিকা যাচ্ছে। দেম্বেলে, এমবাপ্পে ও ওলিসে যেমন সম্মুখভাগের তারকা, তেমনি কান্তে, চুয়ামেনি ও রাবিওদের মতো মিডফিল্ডাররা দল নির্বাচনে দিদিয়ের দেশমের হাতে কোনো বিকল্পের অভাব ছিল না।

তরুণ এই দলের রয়েছে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা! ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে মহাকাব্যিক ফাইনালে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ফ্রান্সকে। এবার সেই ক্ষত ভুলে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ফ্রান্স।

 কোচ হিসেবে দিদিয়ের দেশমের নেতৃত্বে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের ইতিহাস অনুযায়ী ফ্রান্সের সেরা সাফল্য হলো ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়। সর্বশেষ তারা ২০২২ সালে রানার্সআপ হয়। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ ছিল ১৯৩০ সালে, এবং তারা এখন পর্যন্ত ১৭ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে তারা ৩ নম্বরে রয়েছে।

স্কোয়াডের গোলরক্ষকরা হলেন মাইক মেনিওঁ, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডারদের মধ্যে রয়েছে লুকাস দিনিয়ে, মালো গুস্টো, লুকাস এর্নান্দেস, থিয়ো এর্নান্দেস, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স লাক্রো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপমেকানো।

মিডফিল্ডারদের মধ্যে আছেন এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, অহেলিয়ান চুয়ামেনি এবং ওয়ারেন জাইর-এমেরি।

ফরওয়ার্ডদের মধ্যে রয়েছে ম্যাগনেস আক্লিওশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে, জঁ ফিলিপ মাতেতা এবং মার্কাস থুরাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটে মহাকাশে ২ উপগ্রহ পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটে মহাকাশে ২ উপগ্রহ পাঠাল চীন

চীনের বেইজিংভিত্তিক বেসরকারি মহাকাশ কম্পানি ল্যান্ডস্পেস সফলভাবে তাদের ঝুকুয়ে-২ই ওয়াই৬ উৎক্ষেপণযান ব্যবহার করে দুটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে উত্তর-পশ্চিম চীনের দোংফেং মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক এলাকা থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

কম্পানিটি জানিয়েছে, উৎক্ষেপণের পর রকেটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে দুটি উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছে। পুরো অভিযানটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় এবং এটি সফল হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎক্ষেপিত দুটি উপগ্রহের নাম স্পেসসেইল ডিটিসি ০১ এবং চায়না মোবাইল ০২। এই দুই উপগ্রহকে বিশেষভাবে বিভিন্ন যোগাযোগ ও নেটওয়ার্ক প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

সরকারি ও উন্মুক্ত তথ্য অনুযায়ী, গত ৫ জুন একটি সফল উৎক্ষেপণের পর স্পেসসেইল জানায়, তাদের স্পেসসেইল কনস্টেলেশনে ইতোমধ্যে ২০০টি উপগ্রহ যুক্ত হয়েছে। নতুন এই দুটি উপগ্রহ সেই ধারাবাহিক সম্প্রসারণের অংশ হিসেবে কক্ষপথে যুক্ত হলো।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না মোবাইল ০২ উপগ্রহের মাধ্যমে সরাসরি মোবাইল ফোনে ব্রডব্যান্ড সেবা পরীক্ষা করা হবে। পাশাপাশি মহাকাশভিত্তিক এবং ভূমিভিত্তিক নেটওয়ার্ক একসাথে কাজ করার প্রযুক্তিও এই উপগ্রহের মাধ্যমে যাচাই করা হবে।

এই উৎক্ষেপণ ছিল ঝুকুয়ে-২ সিরিজ রকেটের অষ্টম সফল ফ্লাইট।

ল্যান্ডস্পেসের দেওয়া তথ্য অনুযায়ী, ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। এর সর্বোচ্চ ফেয়ারিং ব্যাস ৪ দশমিক ২ মিটার। রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে ৬ টন পর্যন্ত এবং ৫০০ কিলোমিটার উচ্চতার সূর্য-সমলয় কক্ষপথে ৪ টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।

কম্পানিটি আরো জানায়, রকেটটির দ্বিতীয় ধাপের ইঞ্জিন ফ্রেমে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি একীভূত কাঠামো ব্যবহার করা হয়েছে।

এতে ফাঁপা শঙ্কু আকৃতি এবং ওয়াই-আকৃতির প্রধান বিম নকশা রয়েছে, যা ইঞ্জিনের চাপ ও ধাক্কা কার্যকরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে।

এই উন্নত নকশার ফলে রকেটের কাঠামোগত দৃঢ়তা বেড়েছে, একই সঙ্গে এর ওজন ও উৎপাদন খরচ কমেছে। উৎপাদন ও সংযোজন প্রক্রিয়াও তুলনামূলকভাবে দ্রুত হয়েছে বলে জানানো হয়েছে।

ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ সিরিজ বর্তমানে তরল অক্সিজেন ও মিথেন জ্বালানিচালিত মাঝারি ক্ষমতার আধুনিক উৎক্ষেপণযানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হচ্ছে।

কম্পানিটি জানিয়েছে, এই রকেট একাধিক উপগ্রহ একসাথে উৎক্ষেপণের জন্য উপযোগী একটি নমনীয় ব্যবস্থা সমর্থন করে। পাশাপাশি এটি সমতল প্যানেলযুক্ত উপগ্রহ নিয়ে বড় আকারের কনস্টেলেশন নেটওয়ার্ক গঠনের কাজেও ব্যবহার করা যাবে।

ভবিষ্যতে ঝুকুয়ে-৩ পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণযানের সঙ্গে সমন্বয় করে আরো উন্নত ও সমন্বিত মহাকাশ উৎক্ষেপণ সেবা তৈরি করার পরিকল্পনাও রয়েছে ল্যান্ডস্পেসের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টা থেকে সেখানে লঞ্চ সার্ভিস আবার চালু হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দুপুর ২টা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ওই নৌপথে সকল লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় টানা ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


জাপান বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকা ঋণ সহায়তা দিতে প্রস্তুত

বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে সহায়ক হবে। এই ঋণচুক্তির অধীনে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের ঋণ সহায়তা প্রদান করা হবে।

‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শিরোনামের অধীনে জাইকা বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ঋণ দেবে। এই সহায়তা দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।

এর আগে, জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (POWERR Asia)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ হিসেবে কার্যকর হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো এশিয়ার দেশগুলোতে জ্বালানি সরবরাহ সংক্রান্ত ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলা করা।

ঋণচুক্তিতে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের পক্ষে নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) চুক্তিতে সই করেন মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

এই কর্মসূচির মূল ভিত্তি দুটি প্রধান বিষয়ের ওপর কাজ করবে। প্রথমত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বৃদ্ধি এবং দ্বিতীয়ত, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা। এ কর্মসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন নীতিগত পদক্ষেপের মাধ্যমে স্থিতিশীল বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নত পরিকল্পনা এবং জ্বালানি সাশ্রয় কার্যক্রমের উন্নয়ন করতে হবে। পাশাপাশি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন সংক্রান্ত সংস্কার কার্যক্রমেও সহায়তা প্রদান করা হবে।

এই উদ্যোগের ফলে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালীকরণে সহায়তা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ বর্তমানে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, সেক্ষেত্রে এমন একটি সময়ে এই সহায়তা পাওয়া গেল।

জাপানের সাথে এই চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল। পাশাপাশি বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পেতে জাইকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%