১০:৪১ পি.এম
অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি’র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানা, দৈনিক ঢাকা প্রতিদিন-এর বরিশাল ব্যুরো প্রধান মাহফুজ ইসলাম সবুজ, ৫২ বাংলা সংবাদ মাল্টিমিডিয়া’র কাজী ওয়াহেদ এবং দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হাফেজ মো. জাকারিয়া।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
এ সময় পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তালাশ বিডি’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ কমিশনার মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
অন্যদিকে, স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম গণমাধ্যমের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন