ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার


নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার

অদ্য ইং ২০/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ২নং চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১২(বারো) পিস নেশাজাতীয় মাদক্রব্য স্ক্যাফ সিরাপ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। মোঃ আঃ রশিদ(৬৫), পিতা- মৃত তোরাব আলী মন্ডল, সাং- সিংড়া উজিরপুর, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ, বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নিয়ে গেছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নিয়ে গেছে নাসা

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মহাকাশ অনুসন্ধান সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা এবং দেখানো যে, পৃথিবীর বাইরে পরিচালিত গবেষণা কীভাবে ফুটবলকেও প্রভাবিত করতে পারে।

নাসা বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির বক্তব্য হলো, মহাকাশবিজ্ঞান ফুটবল ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের পথ তৈরি করে, সেই সঙ্গে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে নাসা লিখেছে, ‘আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য কাজ করছি, যাতে তারা দেখতে পারে মহাকাশ অনুসন্ধান কিভাবে ক্রীড়াবিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের উদ্ভাবনকে উৎসাহিত করে।’

এই কার্যক্রমটি ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন উদ্যোগের অংশ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিউস্টনে ফিফা ফ্যান ফেস্টিভালে নাসার একটি প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীর মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পরিচালিত গবেষণা এবং আরটেমিস প্রোগ্রামের মিশনগুলো জনসাধারণের সামনে উপস্থাপন করা হচ্ছে। আর্টেমিস কর্মসূচির লক্ষ্য হলো মহাকাশচারীদের আবারও চাঁদে পাঠানো।

নাসা ও ফুটবলের সম্পর্ক শুধুমাত্র প্রদর্শনী বা প্রচারণামূলক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত গবেষণা বিভিন্ন বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদান রেখেছে, যার মধ্যে ফুটবলের বায়ুগতিবিদ্যা সম্পর্কিত জ্ঞানও অন্তর্ভুক্ত।

২০১৯ সালে, গবেষকেরা আইএসএসের মাইক্রোগ্রাভিটি পরিবেশে পরীক্ষা করেন, বলের অভ্যন্তরে ভরের বণ্টন তার গতি, স্থিতিশীলতা এবং ঘূর্ণনকে কীভাবে প্রভাবিত করে। এই গবেষণার ফলাফল বলের মধ্যে স্থাপিত ইলেকট্রনিক সেন্সরের মতো প্রযুক্তিগুলো ম্যাচের সময় বলের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলে, তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনি রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছেন। মাঠে নামার পর হ্যাটট্রিক করে রীতিমতো রেকর্ডবুকে তোলপাড় শুরু করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে মেসির সামনে।

সবচেয়ে বড় যে রেকর্ডটি গড়ার সুযোগ মেসির সামনে, সেটি হল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করে মেসির বিশ্বকাপ গোল সংখ্যা এখন ১৬। বর্তমানে এই গোল সংখ্যা জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে রয়েছে। মেসি যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করেন, তাহলে ১৭ গোল নিয়ে তিনি এককভাবে এই তালিকার শীর্ষস্থানে চলে যাবেন।

ক্লোসারের দখলে থাকা আরেকটি রেকর্ডও ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, যা জার্মানির হয়ে ক্লোসারেরও সমান। এবারের বিশ্বকাপে আরও একটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

মেসির সামনে আরেকটি রেকর্ড হলো বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দুরপাল্লার শটে। বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার মোট গোল এখন পাঁচটি, যা যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল। রিভেলিনো ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছিলেন। এবার মেসির সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ড ভাঙার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের পরিবেশ ও জলবায়ু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হলেও, এর কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘পরিবেশ ও জলবায়ু খাত: ২০২৬-২৭ বাজেট বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপা’র সদস্য ফারহান হোসেন জয়।

ফারহান হোসেন জয় বলেন, বাজেট হচ্ছে রাষ্ট্রের আলোকনির্দেশিকা। বাজেট থেকেই একটি সরকারের রাষ্ট্র বিনির্মাণের সদিচ্ছা প্রতিফলিত হয়। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন অর্থবছরে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বাড়লেও, কঠোর জবাবদিহিতা ছাড়া এ বরাদ্দ কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রের নিজস্ব ১০০ কোটি টাকার বরাদ্দও অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের গতানুগতিক আমলানির্ভর বাজেট পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বরাদ্দের অর্থ দুর্নীতিমুক্তভাবে ব্যয় এবং পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন, জীবন সদস্য ড. এম এ আব্দুল ওহাব এবং পরিবেশকর্মী হাফিজুল ইসলাম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলন থেকে পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ধীরে ধীরে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশে উন্নীত করা এবং উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পে কার্বন কর আরোপ করে সেই অর্থ পরিবেশ সংরক্ষণে ব্যবহারের সুপারিশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকার পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

এই চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে চালানো হচ্ছে।

২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ার বাঘোপাড়া এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন নয়ন হোসেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন দীর্ঘ সময় ধরে চোখের তীব্র সমস্যা ও বিভিন্ন কষ্টের মাঝে জীবন যাপন করছিলেন। এই বিষয়টি জানার পর তার উন্নত চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়ে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ হাসপাতালে চিকিৎসা শুরুর সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%