ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সালাউদ্দিন টুকু


টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও আলোচনা সভা

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


যুক্তরাষ্ট্রে পৌঁছে নাচে-গানে মাতল নবাগত কুরাসাও

বিশ্বের ৪৮ দলের বিশ্বকাপে এবার সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। এটি ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে এই দেশটি। গত বুধবার, যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর সময়, উন্মুক্ত উৎসবমুখর এবং আকর্ষণীয় শৈলীতে নাচ-গানে মেতে ওঠে দলটির খেলোয়াড়রা। তাদের একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই স্মরণীয় পর্ব। ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটি 'ব্লু ওয়েভ' নামে পরিচিত। ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান সুর ও নাচের ছন্দে বিশ্বকাপের মাটিতে পা রাখে তারা, যেখানে বিমানের পাইলটকেও তাদের সাথে নাচতে দেখা যায়। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই ছোট্ট দেশটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশের মর্যাদা অর্জন করে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ডের দখলে ছিল ওই রেকর্ড। কুরাসাও ২০২৫ সালের নভেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ের মাধ্যমে তারা গ্রুপ সেরা হিসেবে মূল পর্বে জায়গা করে নেয়। কুরাসাও দলের এই রূপকথার মতো যাত্রা বিশ্ব ফুটবলে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবল বিশ্ব এখন দেখছে, আন্ডারডগ হিসেবে তারা গ্রুপ পর্বে বড় কোনো অঘটন তৈরি করতে পারে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারকানির্ভর দক্ষিণ কোরিয়ার এবারের বিশ্বকাপ মিশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


তারকানির্ভর দক্ষিণ কোরিয়ার এবারের বিশ্বকাপ মিশন

২০২৬ ফিফা বিশ্বকাপে হং মিয়ং-বোর নেতৃত্বে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। এবারের আসরে অভিজ্ঞতা ও তারকাখ্যাতি দিয়ে পরিপূর্ণ হলেও, দলের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে গ্রুপ পর্ব পেরোনোই তাদের প্রধান লক্ষ্য।

‘এ’ গ্রুপে কোরিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক মেক্সিকো, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকা। তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই গ্রুপকে অনেকেই কঠিন গ্রুপগুলোর একটি হিসেবে গণ্য করছেন। দক্ষিণ কোরিয়ার শক্তির মূল জায়গা তাদের তারকানির্ভর কাঠামো। রক্ষণভাগের দায়িত্বে রয়েছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ সেন্টার ব্যাক কিম মিন-জ়াই।

মাঝমাঠ এবং আক্রমণভাগে কোরিয়ার প্রধান ভরসা হলেন প্যারিস সেইন্ট জার্মেইনের লি কাং-ইন। তার সৃজনশীলতা এবং গোল করার ক্ষমতা দলের আক্রমণকে গতিশীল করে তুলবে। অন্যদিকে, দলটির সবচেয়ে বড় ভরসা এবং আইকনিক অধিনায়ক হলেন সন হিউং-মিন। বর্তমানে তিনি এমএলএস ক্লাব এলএএফসিতে খেলছেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব কোরিয়ার বিশ্বকাপ স্বপ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কোরিয়া দলে ব্যক্তিগত মানের খেলোয়াড় থাকলেও, তাদের মূল দুর্বলতা হিসেবে ধরা হচ্ছে স্কোয়াডের গভীরতা এবং ধারাবাহিকতা। টুর্নামেন্টের আগে খেলা প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে কিছু বড় হারের কারণে রক্ষণভাগের দুর্বলতা সামনে এসেছে।

বিশ্লেষকদের মতে, কোরিয়ার নকআউট পর্বে পৌঁছানোর সম্ভাবনা মূলত নির্ভর করবে তাদের তিন প্রধান তারকা—কিম মিন-জ়াই, লি কাং-ইন এবং সন হিউং-মিন—এর ফর্মের ওপর।

দক্ষিণ কোরিয়া এবার নিয়ে ১২তম বারের জন্য বিশ্বকাপ খেলছে। ২০০২ সালে ঘরের মাঠে চতুর্থ হয়েছিল দেশটি, যা বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। এছাড়াও, ২০১০ এবং ২০২২ বিশ্বকাপেও গ্রুপ পর্ব পার করেছিল এশিয়ার এই দেশটি।

দক্ষিণ কোরিয়া স্কোয়াড :

গোলরক্ষক : কিম সিউং-গিউ (এফসি টোকিও), সঙ্গ বম-কিউন (জেওনবুক হুন্দাই), জো হ্যন-উ (উলসান এইচডি)

ডিফেন্ডার : কিম মুন-হোয়ান (দেয়াজন হানা), কিম মিন-জ়াই (বায়ার্ন মিউনিখ), কিম তাই-হোয়ান (কাসিমা অ্যান্টলার্স), পার্ক জিন-সিওব (জেওনবুক হুন্দাই), সল ইয়ং-উ (রেড স্টার), জেন্স কাস্ট্রপ (বরুশিয়া মোনশেনগ্লাডবাখ), লি কি-হিউক (গ্যাংওন এফসি), লি তাই-সিওক (অস্ট্রিয়া ভিয়েনা), লি হান-বম (মিডজিল্যান্ড), চো ইউ-মিন (শারজাহ এফসি)

মিডফিল্ডার : কিম জিন-গিউ (জেওনবুক হুন্দাই), বে জুন-হো (স্টোক সিটি), পাইক সেউং-হো (বার্মিংহাম সিটি), ইয়াং হিউন-জুন (সেলটিক), ইউম জি-সুং (সোয়ানসি সিটি), লি কাং-ইন (পিএসজি), লি ডং-গিয়ং (উলসান এইচডি), লি জে-সুং (মাইনৎস ০৫), হোয়াং ইন-বম (ফেইয়েনুর্ড), হোয়াং হি-চান (উলভারহ্যাম্পটন)

ফরোয়ার্ড : সন হিউং-মিন (এলএএফসি), ওহ হিউন-গিউ (বেসিকতাস) ও চো গুয়ে-সুং (মিডজিল্যান্ড)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারকাদের বিশ্বকাপ উন্মাদনা, জেনে নিন কোন তারকা কোন দলের সমর্থক?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


তারকাদের বিশ্বকাপ উন্মাদনা, জেনে নিন কোন তারকা কোন দলের সমর্থক?

ফুটবল বিশ্বকাপ মানে হলো কোটি কোটি দর্শকের আবেগ, উচ্ছ্বাস এবং অপেক্ষার একটি অবসান। এই কারণে ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই উন্মাদনায় মেতেছেন সাধারণ মানুষদের মতো দেশটির শোবিজ অঙ্গনের তারকারাও। আসুন, এক নজরে জেনে নিই ফুটবলের আসরে এবারের বিশ্বকাপে কোন তারকা কোন দলকে সমর্থন করছেন।

ব্যস্ত শুটিংয়ের ফাঁকে প্রিয় দলের খেলা দেখতে প্রস্তুত থাকেন এসব তারকারা। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ স্পেনসহ অন্য দলকে সমর্থন করছেন।

দেশের শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান বিশ্বকাপ এলে বরাবরই নিজের সমর্থিত দল নিয়ে রহস্য বজায় রাখেন। কখনও ব্রাজিল, কখনও আর্জেন্টিনার প্রতি ঝোঁকের ইঙ্গিত দেখা যায় তবে এবারের বিশ্বকাপে তিনি কোনো দলের নাম স্পষ্ট করে উল্লেখ করেননি। ফলে তাকে ঘিরে ভক্তদের কৌতূহলও কম নয়।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। তিনি জানান, খেলার প্রতি অতিরিক্ত আগ্রহ না থাকলেও বিশ্বকাপ এলে পরিবারের সবাই মিলে খেলা দেখার আনন্দ উপভোগ করেন। যদিও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির খেলা তার পছন্দের। তারপরও তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলকে নিয়ে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর হৃদয়জুড়ে রয়েছে আর্জেন্টিনা। মেসির প্রতি ভালোবাসা থেকেই তার এই সমর্থন এসেছে। তবে তিনি খেলা নিয়ে বাড়াবাড়ি কিংবা অন্য দলকে ছোট করে দেখার সংস্কৃতিকে সমর্থন করেন না।

তরুণ অভিনেত্রী নাজিফা তুষি নিজেকে ব্রাজিলের সমর্থক বললেও মেসির কারণে আর্জেন্টিনার খেলাও তিনি উপভোগ করেন। তার কাছে বিশ্বকাপ মানে বন্ধুদের সঙ্গে উৎসবের মতো সময় কাটানো।

অন্যদিকে অভিনেত্রী মনিরা মিঠু আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সময় থেকে এ দলের প্রতি তার ভালোবাসা রয়েছে। জয়-পরাজয় যাই হোক, আর্জেন্টিনার পাশে থাকার কথাও জানান তিনি।

অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল হচ্ছে স্পেন। তার মতে, স্প্যানিশ ফুটবলের ছন্দময় পাসিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক সৌন্দর্য তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

অন্যদিকে অভিনেতা মিশা সওদাগর বরাবরের মতো ব্রাজিলের সমর্থক। সাম্বা ফুটবলের নান্দনিকতা তাকে মুগ্ধ করে এবং এবারও তিনি ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

বিশ্বকাপের উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে। প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, আবেগ এবং প্রত্যাশা নতুন মাত্রা যোগ করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা স্পেন সমর্থনের রং ভিন্ন হলেও সবার লক্ষ্য একটাই, ফুটবলের মহা আসরটি উপভোগ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত পেরিয়ে ইয়াবার চালান, নেপথ্যে আন্তর্জাতিক চক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


সীমান্ত পেরিয়ে ইয়াবার চালান, নেপথ্যে আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে প্রবেশের আগে ভেস্তে গেল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একটি বড় চালান। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আন্তর্জাতিক মাদক চক্রের দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র‌্যাব। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ইয়াবা।

আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং এলাকার বাসিন্দা মোঃ সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা মিয়ানমার থেকে সাঁতার কেটে অবৈধভাবে ইয়াবার এই বিশাল চালান বাংলাদেশে নিয়ে এসেছিল। র‌্যাব জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের প্রতি তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের কার্যক্রম রয়েছে।

সীমান্তের নাফ নদী, মিয়ানমার থেকে সাঁতার কেটে প্রায় ৭ জনের মতো মাদক পাচারকারী টেকনাফে অনুপ্রবেশ করছে এমন খবর পায় র‌্যাব। এই অবস্থায় বৃহস্পতিবার ভোরে টেকনাফ সাবরাং এলাকার মন্ডলপাড়ায় তারা অবস্থান নিয়েছিল।

র‌্যাব জানিয়েছে, সাঁতার কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করা মিয়ানমারের নাগরিকরা। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুই জন মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। পাশাপাশি আরো ৫ জন অজ্ঞাত মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালান নিয়ে এসেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫ লাখ ইয়াবা।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, টেকনাফের সাবরাংখালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মোহাম্মদ কবির হোসেনের জমিতে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা শুরু করে। তবে র‌্যাব সদস্যরা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত দুই মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হন।

তিনি আরো বলেন, আটক হওয়া দুজনের বাইরে আরও চার থেকে পাঁচজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক। তাদের পরিচয় শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালান বাংলাদেশে নিয়ে আসে। অভিযানে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রামুতে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সীমান্তপথে আসা মাদকের বড় চালান স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে, যা যুব সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং অভিযানের কার্যক্রম জোরদার করা হয়েছে।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, র‌্যাবের প্রতিটি অভিযান নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘ সময়ের নজরদারির ভিত্তিতে পরিচালিত হয়। মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং চক্রগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই এই ধরনের বড় চালান জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করা সম্ভব হচ্ছে। গোপন তথ্য এবং গোয়েন্দা নজরদারি ছাড়া এ ধরনের অভিযান সফল করা কঠিন।

র‌্যাব-১৫ এর অধিনায়ক আরও বলেন, মাদকের চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি উখিয়ার পালংখালী এলাকায় পরিচালিত অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরে র‌্যাব-১৫ প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের অধিকাংশই মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত। তাদের মধ্যে অনেকেই পাঁচ, সাত, কিংবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনা এবং র‌্যাব সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। অনেকে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে; গ্রেপ্তারের পর তারা জামিনে মুক্ত হলেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন তিনি এবং বলেন, “মাদকের ভয়াবহতা থেকে কেউই নিরাপদ নয়। আমি নিজে মাদক গ্রহণ না করলেও, যদি এটি সমাজে সহজলভ্য থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও ঝুঁকির মধ্যে পড়বে। তাই মাদকবিরোধী সংগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।”

শুধু চলতি বছরেই মাদকের সঙ্গে জড়িত প্রায় ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আর তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৮ লাখের বেশি ইয়াবা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%