ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ, যুবলীগের ৩ নেতাকর্মী আটক


কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ, যুবলীগের ৩ নেতাকর্মী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় পুলিশ কর্তৃক আটক করা হয়েছে আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল চলাকালীন তাঁদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি যখন চান্দিনার তীরচরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন: গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

এছাড়া, স্থানীয় সূত্র জানায়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করা হয়। আটককৃতদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের একটি ব্যানার ও কয়েকটি জাতীয় পতাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান মন্তব্য করেন, ‘মহাসড়কে টহলরত অবস্থায় তাঁদের আটক করা হয়েছে। তবে যে স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে, সেটি থানার সীমানা অনুযায়ী মুরাদনগর থানা এলাকায় পড়ে। সে অনুযায়ী তাঁদের মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে অপরাধ ধামাচাপা দিতে মূল আসামি নয়, নির্দোষদের গ্রেপ্তারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


মোহাম্মদপুরে অপরাধ ধামাচাপা দিতে মূল আসামি নয়, নির্দোষদের গ্রেপ্তারের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে সাম্প্রতিক হামলার ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের পরিবর্তে অন্যদের গ্রেপ্তার করে মামলার প্রকৃত বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে এবং কেউ কেউ মাদকাসক্ত হিসেবেও পরিচিত। তবে স্থানীয়দের দাবি, এসব ব্যক্তির অনেকেই সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিলেন না। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা দেখাতে পুলিশ এলোপাতাড়ি কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে হামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি মুখের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের প্রশ্ন—যাদের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠছে, তাদের কর্মকাণ্ড ও সম্পদের উৎস নিয়েও কি তদন্ত হওয়া প্রয়োজন নয়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলতা মিতালী কচিকাচা মেলার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


নলতা মিতালী কচিকাচা মেলার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মিতালী কচিকাঁচার মেলার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং ২০২৫ ও ২০২৬ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় নলতা জেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত যাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নলতা মিতালী কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাকি আল -বাকী’র সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ৫৪ ছাত্রছাত্রীদের মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে নলতা মিতালী কচিকাচা মেলার সাংস্কৃতিক টিমের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় ইউনিয়ন বিএনপি'র অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


কালীগঞ্জের নলতায় ইউনিয়ন বিএনপি

কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে নলতা কজেল সংলগ্ন ইউনিয়ন বিএনপির অফিসের সামনে থেকে এর র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, বাংলাদেশ জামাত ইসলামি নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, আলহাজ্জ মোঃ রেজাউল ইসলামস নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন,নলতা ইউনিয়ন বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ মোঃ হাবিবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটি সৌদির জন্য সর্বশেষ বড় অস্ত্র ক্রয়ের ঘটনা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, রিয়াদ দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। তবে মধ্যপ্রাচ্যে একমাত্র এফ-৩৫ ব্যবহারকারী দেশ ইসরায়েল সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে উদ্বেগ জানিয়ে আসছে।

এফ-৩৫ একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। এটি আকাশ ও স্থল— উভয় ধরনের লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে সক্ষম। সৌদি আরব যদি এফ-৩৫ পায়, তাহলে ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমান ব্যবহারকারী দ্বিতীয় দেশ হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বিক্রি সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করবে। একই সঙ্গে মার্কিন বাহিনীর সঙ্গে সৌদি বাহিনীর সমন্বয় সক্ষমতাও উন্নত হবে।

সৌদি দূতাবাস এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের শক্তি ও দীর্ঘস্থায়ী ভিত্তির প্রতিফলন। দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানানো হয়েছে।

এদিকে, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর তেহরানের বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলারও শিকার হয়েছে দেশটি।

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির প্রস্তাব মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন। তবে যুদ্ধবিমান সরবরাহের সময়সীমা জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না। কারণ, দীর্ঘদিনের মার্কিন নীতির অংশ হিসেবে সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র এতদিন কেবল ঘনিষ্ঠ মিত্রদের কাছেই এফ-৩৫ বিক্রি করেছে। তবে চীনা গুপ্তচরবৃত্তির আশঙ্কা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে চীনের অংশীদারিত্বের মাধ্যমে বেইজিং এফ-৩৫-এর প্রযুক্তি পেতে পারে বলে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা আশঙ্কা করছেন।

প্রসঙ্গত, চলতি বছর সৌদি আরবের একাধিক বড় অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে রিয়াদের কাছে ৫ বিলিয়ন ডলারে ১০ হাজারের বেশি বোমা, যার মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের বোমাও রয়েছে, বিক্রির অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া ৭৫০ মিলিয়ন ডলারে ৬০টি ট্যাংক ইঞ্জিন এবং জুলাইয়ে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে রকেটকে নির্ভুল অস্ত্রে রূপান্তরের সরঞ্জাম বিক্রির চুক্তিও অনুমোদন করেছে ওয়াশিংটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%