ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নরওয়ে–সেনেগাল ম্যাচে মাঠে গড়াল খেলা


নরওয়ে–সেনেগাল ম্যাচে মাঠে গড়াল খেলা

 

বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন মাঠে নামছে নরওয়ে–সেনেগাল। নরওয়ে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে হারিয়েছিল ৪–১ গোলে। আর ফ্রান্সের কাছে সেনেগাল হেরেছিল ৩–১ ব্যবধানে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৪০ এম


অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে, জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়।

বর্তমানে এটি জ্বালানি বা বাংকারিং নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে ‘এমভি বাংলার জয়যাত্রা’。

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তেল বিক্রিতে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৪২ এম


ইরানের তেল বিক্রিতে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলাকালীন, ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার (২২ জুন) এ সম্পর্কিত আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এই অনুমতির ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায়, ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সচল রাখা এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

তিনি আরও যোগ করেন, এই রূপরেখার অংশ হিসেবে, ট্রেজারি বিভাগ একটি অস্থায়ী ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে; যা ইরানকে তেল উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দিচ্ছে।

সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহনসেবার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে।

তবে এই লাইসেন্সের অধীনে উত্তর কোরিয়া ও কিউবার সঙ্গে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৫৩ এম


ইরাককে সহজে হারিয়ে নকআউটে ফ্রান্স

গতবারের রানার্স আপ ফ্রান্স যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল। সোমবার (২২ জুন) ইরাককে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে দেশমের দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৯ এম


ভোরে ওঠা নিয়ে প্রিয়ঙ্কার মত, মানতে হবে একটি শর্ত

একটি সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন প্রিয়ঙ্কা চোপড়া।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডে তাঁর দীর্ঘ সফল কেরিয়ারের পর তিনি হলিউডে গিয়েছিলেন। সেখানে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়, বিভিন্ন টাইম জ়োনে কাজ করেছেন তিনি। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না। প্রিয়ঙ্কার সাফ কথা হল, “আমি সকাল ৭টা পর্যন্ত জেগে কাটিয়ে দেব, কিন্তু তার পর নয়।”

শুটিংয়ের কাজে বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। একটা সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন তিনি। প্রিয়ঙ্কার কথায়, “আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।” অর্থাৎ কাজের ব্যাপারে কোনও দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

তবে এখানে শেষ নয়। সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যে গুলো মেনে চলেন প্রিয়ঙ্কা। যার মধ্যে অন্যতম হল তামার পাত্রে জল পানের অভ্যাস। অভিনেত্রী জানান, আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে জল পানের অভ্যাস শুরু করেন। প্রিয়ঙ্কা জানান, তামার পাত্রে জল পানের অভ্যাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আজকাল তাই সকাল উঠে এক গ্লাস জল খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

প্রিয়ঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারাণসী’ ছবির মাধ্যমে। এই ছবিতে নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। শোনা যায় প্রিয়ঙ্কা পারিশ্রমিকের কারণেই এই ছবির বাজেট বেড়ে নাকি দাঁড়ায় ১৩০০ কোটি! এখনও প্রায় ছ’মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%