ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানালেন প্রিন্স


সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানালেন প্রিন্স

ময়মনসিংহ, ৩০ অক্টোবর, ২০২৬ : গণবিক্ষোভ বা লংমার্চের মাধ্যমে জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে বরং গঠনমূলক বিকল্প প্রস্তাবের মাধ্যমে দেশের পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের দাবি উত্থাপন, সরকারের সমালোচনা এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে। বিএনপি সরকার এই অধিকারকে সম্মান করে। তবে দাবি উত্থাপনের নামে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করা কিংবা জনগণের নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর (বনপাড়া) এলাকায় প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট ধুরাইল ইউনিয়ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

বিরোধী দলের ক্রমাগত অপপ্রচারের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে জামায়াত-এনসিপি জোটের নেতারা বিভিন্ন ইস্যুতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। উসকানিমূলক বক্তব্য, বিভ্রান্তিকর রাজনৈতিক বয়ান এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘গতকাল অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের শুরু থেকেই জামায়াত-এনসিপি জোটের নেতারা বিভিন্ন ইস্যুতে লাগামহীন অপপ্রচার চালিয়েছেন। তারা বিএনপি’র প্রার্থীকে পরাজিত করে সরকারকে লালকার্ড দেখানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সচেতন জনগণ উপনির্বাচনে উল্টো বিরোধী দলকেই লালকার্ড দেখিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করেছেন।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জন্য একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। জনগণ এখন নেতিবাচক নয়, ইতিবাচক রাজনীতি দেখতে চায়। তারা জানে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে। তাই জনগণ বিরোধী দলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিএনপির ওপর আস্থা রেখেছে। এই জনরায় থেকে বিরোধী দলের শিক্ষা নেয়া উচিত।’

বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, একটি উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা নয়, বরং জনগণের প্রত্যাশা উপলব্ধি করাই গুরুত্বপূর্ণ। বিরোধী দলকে বুঝতে হবে, অপপ্রচার ও উস্কানি দিয়ে সাময়িক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা গেলেও জনগণের আস্থা অর্জন করা যায় না। জনগণের আস্থা অর্জন করতে হলে জনকল্যাণমূলক কর্মসূচি, বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রয়োজন।

আরও পড়ুন: গণরায় না মানলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে: গোলাম পরওয়ার

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিরোধী দলকে মনে রাখতে হবে, গণঅভ্যুত্থানের পর জনগণ আর সংঘাত, বিশৃঙ্খলা ও নেতিবাচক রাজনীতি দেখতে চায় না। জনগণ চায় শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা। অথচ বিরোধী দলের একটি অংশ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভুলে আওয়ামী ধারার নেতিবাচক ও সংঘাতমুখী রাজনীতিতে ফিরে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের দাবি জানানোর অধিকার যেমন রয়েছে, তেমনি নির্বাচিত সরকারেরও সাংবিধানিক দায়িত্ব পালনের অধিকার ও বাধ্যবাধকতা রয়েছে। কোনো রাজনৈতিক দল নিজেদের অবস্থানকেই একমাত্র জনগণের রায় হিসেবে উপস্থাপন করতে পারে না। জনগণের রায়কে সম্মান এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্য শর্ত।

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক বলেন, ‘বিরোধী দল সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক, জনস্বার্থে বিকল্প প্রস্তাব দিক, সংসদে ও রাজপথে গঠনমূলক ভূমিকা পালন করুক। কিন্তু গণদুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা থেকে বিরত থাকুক। গণতন্ত্র মানে শুধু দাবি আদায়ের আন্দোলন নয়, জাতীয় স্বার্থে দায়িত্বশীল আচরণও।’

তিনি আরও বলেন, ‘২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের যে কার্যক্রম শুরু হয়েছে, তাতে বিরোধী দলগুলোরও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: মিশিগানের প্রথম বাংলাদেশি মেয়র হতে চলেছেন মুহিত মাহমুদ

হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক বলেন, ‘জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি আমি ভুলিনি, ভুলবো না। নির্বাচনের ফলাফল যা-ই হোক, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসা অপরিবর্তিত রয়েছে। আমি নির্বাচনের আগে প্রতি ইউনিয়নে একটি করে হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলাম। আজ ধুরাইল ইউনিয়নে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়নের কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

প্রিন্স বলেন, প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাধারণ চিকিৎসার জন্যও অনেক সময় উপজেলা বা জেলা সদরে যেতে হয়। এতে অর্থ ও সময়ের অপচয় হয় এবং দরিদ্র মানুষ দুর্ভোগের শিকার হন। ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে গ্রামের মানুষ নিজ এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

হাসপাতাল নির্মাণের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা এমন উন্নয়ন চাই, যেখানে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নত হবে। একটি হাসপাতাল শুধু চিকিৎসাসেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়, এটি একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নেরও কেন্দ্র হয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘আমরা কথার রাজনীতি নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমেই গণঅভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। জনগণ এখন রাজনৈতিক সংঘাত নয়, উন্নয়নের সুফল দেখতে চায়।’

আরও পড়ুন: সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ'লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে: ড. মারুফ

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার পরিবর্তে গণতন্ত্রকে সুসংহত করতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা হোক নীতি, আদর্শ, কর্মসূচি ও জনকল্যাণের ভিত্তিতে। জাতীয় স্বার্থে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশ পুনর্গঠন ও জনগণের কল্যাণের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

প্রিন্স ফ্যাসিস্টদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসনে যারাই সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ময়মনসিংহ-১ (হালুয়াঘাটুধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত না হলেও তিনি জনগণের কাছে দেয়া সেই প্রতিশ্রুতি ভুলে যাননি। বরং নির্বাচনের পরও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখে প্রতি ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছেন।

সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)-এর অর্থায়নে এজেকেএস ফাউন্ডেশন ও সোহাগ ট্রেডার্স কনসোর্টিয়ামের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: আমার দেশ পত্রিকা ছেঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর (বনপাড়া) এলাকায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রান্তিক হাসপাতালের মাধ্যমে গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

হাসপাতালটি চালু হলে স্থানীয় পর্যায়ে ২৩ জনের সরাসরি স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অস্থায়ীভাবে সেবা খাতে আরও অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থান এবং হাসপাতালকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে। ধুরাইল ইউনিয়ন হাসপাতালের নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের নতুন যাত্রা শুরু হলো।

পূর্ব রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধুরাইল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক প্রভাষক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া আবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, আইআরডিপি’র এপিডি কুতুবুল আলম, সোহাগ কনস্ট্রাকশনের চেয়ারম্যান আকিকুল ইসলাম সোহাগ, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল্লাহ, মোস্তফা মাস্টার, এমদাদ মেম্বার, আরিফ রব্বানী প্রমুখ।

আরও পড়ুন: খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর সামনে সরকার গঠনের কোনো পথ নেই, দাবি ইয়ার লাপিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


নেতানিয়াহুর সামনে সরকার গঠনের কোনো পথ নেই, দাবি ইয়ার লাপিদের

ইসরাইলের বিদায়ী বিরোধীদলীয় নেতা ও ‘বি’ইয়াচাদ’ দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট ‘পয়েন্টের ব্যবধানে জয়’ অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহুর জোটের আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তার সামনে সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। তবে বিরোধী জোটের নিরঙ্কুশ জয় না আসায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লাপিদ।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লাপিদ লেখেন, ‘মঙ্গলবার রাত ১০টায় আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। সেটি ৬১। কিন্তু সেটি হয়নি। আমাদের জন্যও নয়, আর নিশ্চিতভাবেই তার (নেতানিয়াহু) জন্যও নয়।’

নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন লাভ করেছে। তবে চারটি ইহুদিপ্রধান দলের মধ্যে তিনটি—ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরাইল বেইতেনু—মূলত আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের সঙ্গে জোট সরকারে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এই কারণে সরকার গঠনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নেতানিয়াহুবিরোধী ইহুদিপ্রধান দলগুলো ৪৮টি আসন পেয়েছে। অপরদিকে আরব নেতৃত্বাধীন দুটি দল ১৯টি আসন অর্জন করেছে, যা দেশটির ইতিহাসে সর্বাধিক।

নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো স্পষ্ট পথ তারও নেই।

লাপিদ স্বীকার করেন, নেতানিয়াহুর বিরোধীরা ‘স্পষ্ট ও তাৎক্ষণিক জয়’ চেয়েছিলেন, যে জয়ের ফলে নিশ্চিন্তে ঘুমানো সম্ভব। কিন্তু নির্বাচনে তারা তেমন ফলাফল পায়নি।

ইসরাইলের বিদায়ী বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন ৫৩টিতে নেমে এসেছে। এর মধ্যে ১৩টি আসন এমন দুই অতি-রক্ষণশীল দলের, যারা নিজেদের অ-জায়নবাদী হিসেবে বিবেচনা করে। ফলে নেতানিয়াহুর হাতে কার্যত ৪০টি আসন রয়েছে এবং কোনোভাবেই তার পক্ষে সরকার গঠন সম্ভব নয়।

পোস্টে লাপিদ বলেন, ‘তার হাতে এখন ৪০টি আসন। এটাই তার শক্তি। তিনি যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার সামনে নেই।’

বর্তমান সরকারে থাকা নেতানিয়াহুপন্থি দলগুলো বিদায়ী নেসেটে ৬৮টি আসন পেয়েছিল। এবারের নির্বাচনে তাদের আসন কমে ৫৩টিতে দাঁড়িয়েছে। লাপিদ বলেন, ‘তার মানে আমরাই জিতেছি, এটি বড় ব্যবধানে নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। তবে পয়েন্টও গুরুত্বপূর্ণ। জয় তো জয়ই।’

তিনি জানান, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী জোট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কাজটি কঠিন হবে এবং সফলতা নিশ্চিত নয় বলেও স্বীকার করেন তিনি।

এ অবস্থায় ইসরাইলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে লাপিদ বলেন, ‘ইসরাইলিদের কাছে এমন কিছু চাওয়া কঠিন, তবু আমাকে ধৈর্য ধরার অনুরোধ করতে হচ্ছে।’

সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের ঠিক বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। লাপিদের ভাষায়, ‘এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে সম্পন্ন হয়।’

সূত্র: টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি এমপির আহ্বান: ইয়াবা, হেরোইন নির্মূলে ঐক্যবদ্ধ হোন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বিএনপি এমপির আহ্বান: ইয়াবা, হেরোইন নির্মূলে ঐক্যবদ্ধ হোন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় ইয়াবা, হেরোইনসহ সকল প্রকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি মন্তব্য করেন, মাদক নির্মূলের জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন এবং এ ক্ষেত্রে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত র‍্যালির পর আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়া-টেকনাফে ‘নো ইয়াবা, নো হেরোইন’ বাস্তবায়ন করা আবশ্যক। মাদক একটি পরিবার, সমাজ এবং দেশকে ধ্বংস করে দেয়। তাই যুবসমাজকে মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদ সদস্য হিসেবে সরকারের বরাদ্দের ৪০ শতাংশ যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে বিতরণ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বরাদ্দের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেজন্য নেতাকর্মীদের সহযোগিতা অপরিহার্য।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।

এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও যুবনেতা সাদমান জামি চৌধুরীসহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহিম সিকদার ও সদস্যসচিব খাইরুল আমিনের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার গঠিত হবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


রোববার গঠিত হবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী রোববার (১ নভেম্বর) পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী উল্লেখ করেন, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। ইনশাআল্লাহ, রোববার সকাল থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, "শ্রমিক নেতাদের যে বক্তব্য, আমি মনে করি অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে ইনশাআল্লাহ শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।"

মন্ত্রী আরও বলেন, "আমাদের যেমন শিল্পকারখানা রক্ষা করতে হবে, পাশাপাশি শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেটিও আদায় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা ন্যায্য দাবি পূরণে সক্ষম হয়েছি। আশা করি, রোববার থেকে ইনশাআল্লাহ শ্রমিকদের যে কাঙ্ক্ষিত দাবি, তা মঞ্জুর হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সঙ্গে এনসিপির পিসফুল ডিভোর্স হবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


জামায়াতের সঙ্গে এনসিপির পিসফুল ডিভোর্স হবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এনসিপিকে জামায়াত জোট থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানিয়ে বলেছেন, "এনসিপির ভাই ব্রাদারদের কেউ কেউ জানিয়েছে, এখনই ঘোষণা না দিলেও এক প্রকার পিসফুল ডিভোর্সের মত শীঘ্রই জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি।"

শুক্রবার (৩০ অক্টোবর) তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই সম্ভাবনার কথা জানান।

রাশেদ খান উল্লেখ করেন, এনসিপির গণবিক্ষোভে আসিফ মাহমুদের বক্তব্য থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। তিনি বলেন, "এই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য চোখে পড়েনি।"

ইতিবাচক দিক হিসেবে তিনি বলেন, অনেকদিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছে। জামায়াতের সাথে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে খুব বেশি লোক আসছিল না। সেই তুলনায় দীর্ঘ সময় পরে হাজারের উপরে লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাজাগানিয়া, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, "এভাবে স্বতন্ত্র রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে হয়তো এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে।" এবং আওয়ামী শূন্যতা পূরণে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ বলেন, "এভাবে কাজ করতে থাকলে হয়তো আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে।" তিনি বলেন, "সেই স্বপ্নের কথা এনসিপি বারবার বলে আসছিলো। কিন্তু জামায়াতের পকেটে থেকে তো আর প্রধান বিরোধীদল হওয়া যাবে না।" এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হওয়ায় আজকের এই স্বতন্ত্র কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা হচ্ছে এনসিপির ৮ এমপি। তারা আগামী বারও জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। এনসিপির অধিকাংশ সদস্য স্বতন্ত্র রাজনীতির পক্ষে। দেখা যাক প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%