ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ডেমরায় আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি


ডেমরায় আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর ডেমরায় অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সাবেক ডেমরা থানা বিএনপির একটি অংশের নেতাকর্মীরা।

ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর নির্দেশে, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডেমরা থানার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক নেতা ইকবাল হেসেন মেম্বার, মিলন খন্দকার, ফারুক আহমেদ সাধু, ৬৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খন্দকার মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ছাত্র দলের মহাসিন মোহন, ৬৮ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম সকালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

এদিকে, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ডেমরা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এসব এলাকায় অবস্থান করে।

অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম মানিক মন্তব্য করেন, "দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ রয়েছেন।" তিনি আরও বলেন, "যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ এম


রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়ার পর, রাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১০ জনকে পুলিশের হাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, মো. হানিফ এবং শ্রমীকলীগের শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।

গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, বিধি মোতাবেক আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ এম


ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে তার বাঁ হাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিশ্চিত করেছেন যে, সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস, যিনি শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা, বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা করার পাশাপাশি পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের মাধ্যমে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

হামলার ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় হাসিব আল ইসলাম ও এক তরুণী যাচ্ছিলেন। ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ চাপাতি নিয়ে হামলা চালান এবং কোপ দেন। এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড় দেন।

বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, ‘তিন দিন আগে স্ত্রীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রিসোর্টের কর্মচারী জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে হাসিব রাধানগর এলাকায় একটি রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখে কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে দেয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল বন্দরের কনটেইনার স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ এম


বেনাপোল বন্দরের কনটেইনার স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা অত্যাধুনিক কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন দীর্ঘ তিন বছর ধরে অচল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রযুক্তিনির্ভর যন্ত্রের অকার্যকর অবস্থার কারণে আমদানি করা পণ্যবাহী ট্রাকের ভেতরে থাকা মালামাল পরীক্ষা করা হচ্ছে প্রচলিত কায়িক পদ্ধতিতে। এর ফলে একদিকে পণ্য খালাসে বাড়তি সময় লাগছে, অন্যদিকে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি আমদানি পণ্যের আড়ালে নিষিদ্ধ সামগ্রী, মাদক, অস্ত্র কিংবা শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য শনাক্তের সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক চালান পরীক্ষা এবং চোরাচালান প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্যানিং মেশিন সচল থাকলে পণ্যবাহী ট্রাক বা কনটেইনারের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা সম্ভব। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত করাও সহজ হয়। কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায়, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ২০২০ সালের এপ্রিলে চীনের সহযোগিতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বন্দরে কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিনটি স্থাপন করা হয়। স্থাপনের পর চীনা প্রকৌশলীরা সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনার প্রশিক্ষণ দেন। মেশিনটির মাধ্যমে পণ্যবাহী ট্রাকের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব হতো। এতে পণ্য খালাসের সময় কমানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল।

তিনি জানান, চালুর কিছুদিন পর থেকেই মেশিনটিতে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। একাধিকবার মেরামতের মাধ্যমে এটি সচল করা হলেও ২০২৩ সালের নভেম্বর মাসে আবার বিকল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেশিনটি পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। স্ক্যানিং মেশিন অচল থাকায় সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল পরীক্ষা করতে অনেক ক্ষেত্রে বস্তা, কার্টন ও প্যাকেট খুলে সরাসরি যাচাই করতে হচ্ছে। এতে পণ্যের মোড়ক ও প্যাকেট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পণ্য খালাসে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, স্ক্যানিং মেশিন সচল না থাকায় অনেক ক্ষেত্রে সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল নামিয়ে সরাসরি পরীক্ষা করতে হয়। এতে পণ্যের প্যাকেট ও মোড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খালাস প্রক্রিয়ায় অতিরিক্ত সময় ব্যয় হয়। বিশেষ করে দ্রুত সরবরাহের প্রয়োজন এমন পণ্যের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরো বলেন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা চালু থাকলে অল্প সময়ে পণ্যের ভেতরের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হতো। তাই ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে দ্রুত মেশিনটি সচল করা প্রয়োজন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরের কার্গো টার্মিনাল উদ্বোধন করেন। ওই সময় কাস্টমসের স্ক্যানিং মেশিন অচল থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে বন্দরের কার্গো টার্মিনালে স্থাপিত পৃথক স্ক্যানিং মেশিনের মাধ্যমে আমদানি করা পণ্যের চালান স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে তিনি জানান।

এদিকে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, স্ক্যানিং মেশিন মেরামতের ব্যয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অতীতে জটিলতার কথা জানিয়েছিল। এ বিষয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ এম


শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছালে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিল না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%