ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ভাড়া বাসা থেকে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


ভাড়া বাসা থেকে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুরে একটি ভাড়া বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে ২৫ বছর বয়সী ইশরাত জাহান রিমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। তিনি অনার্স পড়ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীর মরদেহ।

নিহত ইশরাত জাহান রিমা ছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের কন্যা এবং জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরের পরই সড়ক আগের অবস্থায় ফিরে এসেছে

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, রাত ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকায় পৌঁছান। সেখানে একটি বাসার কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এক নারীর উপস্থিতির খবর পান। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

তিনি আরও বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য যাকে দায়ী করলেন তালহা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য যাকে দায়ী করলেন তালহা

ম্যাকাই টেস্টে টাইগারদের সামনে অজিদের বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল, যদি তারা হার এড়াতে পারতো। কিন্তু সেই টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে। এই পরাজয়ের জন্য টসের পরাজয়কে দায়ী করেছেন বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের।

শনিবার (২৯ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

বোলিং কোচ তালহা বলেন, "এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।"

তবে, সাবেক এই ক্রিকেটার পেসারদের কল্যাণে বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার আশা প্রকাশ করেছেন। তার মতে, "পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।"

তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত।"

তিনি উল্লেখ করেন, "অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।"

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও অন্যান্যদের ব্যাপক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তালহা জুবায়ের বলেন, "টেস্ট জেতার পর যেখানে গিয়েছি সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের মজুত সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা অন্তত ৬৫ বিলিয়ন (৬,৫০০ কোটি) ব্যারেল প্রমাণিত খনিজ তেলের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমঝোতার কথা নিশ্চিত করেছেন।

একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, "এই ঐতিহাসিক চুক্তি আমেরিকার তেলের মজুত দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করবে। এটি আমাদের দেশে জ্বালানি সরবরাহ বহুলাংশে বাড়াবে এবং সাধারণ আমেরিকানদের জন্য জ্বালানি তেলের (গ্যাসোলিন) দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।"

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "চরম অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিবিসির মিডিয়া অংশীদার সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তির অধীনে ভেনেজুয়েলার একটি অভিজ্ঞ বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গঠন করা হবে, যার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে মার্কিন সরকারের হাতে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই যৌথ উদ্যোগকে সেদেশের তেল ক্ষেত্রগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য ১০০ বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা অনুমোদন দিয়েছে।

এক বিবৃতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, চুক্তিটির আওতায় ভেনেজুয়েলার ১৭টি কৌশলগত তেল ক্ষেত্রের উন্নয়ন করা হবে, যেখানে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। হাইড্রোকার্বন খাতের অবকাঠামোগত উন্নয়নে ১০০ বিলিয়ন (১০,০০০ কোটি) ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসবে। এই উদ্যোগ থেকে রাষ্ট্রীয় কোষাগারে কর বাবদ ২০৯ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব অর্জিত হবে।

তিনি আরও বলেন, "এই বিনিয়োগ কেবল আমাদের শিল্প খাতের সংস্কার ও আধুনিকায়নই করবে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পশ্চিম গোলার্ধের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে ভারসাম্য রক্ষায় বড় অবদান রাখবে।"

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন স্পেশাল ফোর্সেসের এক অভিযানে ভেনেজুেলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের অনুমোদিত ওই অভিযানের পরপরই মার্কিন প্রশাসন জানায়, ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সেদেশের প্রশাসনিক তদারকি করবে এবং দেশটির তেল বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ পেট্রলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমানোর তীব্র রাজনৈতিক চাপে প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলা নেতৃত্বের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছেন। "আমেরিকান করদাতাদের কোনো অর্থ ব্যয় না করেই" এই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।

আমেরিকান তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার জরাজীর্ণ অবকাঠামো পুনর্গঠনে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে তিনি অভিযোগ তুলেছিলেন, ভেনেজুয়েলা অতীতে যুক্তরাষ্ট্রের সম্পদ ও প্ল্যাটফর্ম বাজেয়াপ্ত করে শত শত কোটি ডলারের ক্ষতি সাধন করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে "আমেরিকান ও ভেনেজুেলার জনগণের জন্য এক বিশাল বিজয়" বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিও লিখেছেন, "ভেনেজুয়েলার জনগণের জন্য এই চুক্তি প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আসবে, হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।"

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষের দিকে উৎপাদনে শীর্ষ ছুঁয়ে থাকার পর অব্যবস্থাপনা ও রাজনৈতিক সংকটের কারণে বিগত দুই দশকে দেশটির তেল উৎপাদন তলানিতে এসে ঠেকেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনার ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১২টার দিকে মহানগরীর পানির ট্যাঙ্কি রোডে অবস্থিত বিএনপি অফিসের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসটি বন্ধ হওয়ার কিছু সময় পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। এরপর স্থানীয়রা এসে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু জানান, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর খুলনা মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আদালতের রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা লেখা যাবে না। তিনি উল্লেখ করেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়।

 

এ কারণে বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি জানান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা হবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা তৈরি করা প্রয়োজন। মানুষের জীবনকে সহজতর করা এবং মৌলিক অধিকার সুরক্ষার উদ্দেশ্যে এআই ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামো, প্রশিক্ষণ ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%