ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিভাগীয় বইমেলা ২৯ অক্টোবর শুরু হচ্ছে


রাজশাহী বিভাগীয় বইমেলা ২৯ অক্টোবর শুরু হচ্ছে

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’ আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই বইমেলা রাজশাহী কালেক্টরেট মাঠে ৬ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। বইমেলার বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় প্রশাসন সহযোগিতা করছে।

প্রতিদিন বইমেলা বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। সরকারি ছুটির দিনে দর্শনার্থীরা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা পরিদর্শন করার সুযোগ পাবেন।

বইমেলাকে সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে গত ১৩ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং রবিবার দুপুরে প্রচার প্রচারণা ও উপস্থিতি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বইপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকল স্তরের পাঠকদের বইমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আয়োজকেরা আশা করছেন যে, বইমেলা জ্ঞানচর্চা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং প্রকাশনা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বই প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাজশাহীর স্থানীয় শিল্পীদের সঙ্গে বিভাগের আট জেলার শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার মায়ামির মঞ্চ মাতাবেন জায়েদ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


এবার মায়ামির মঞ্চ মাতাবেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন। এই দুই দিনব্যাপী আয়োজন আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর শহরের সিটি সেন্টারের চার্লস এফ ডজে অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করবেন এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাদের সঙ্গে জায়েদ খানও মঞ্চ মাতাবেন। তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন।

জায়েদ খানের মায়ামি সফরের খবর প্রকাশিত হওয়ার পর সেখানকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রথমবারের মতো এই আয়োজনে তার অংশগ্রহণের কারণে স্থানীয় প্রবাসীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

চলচ্চিত্রের পর্দার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নিজের উপস্থিতি দিয়ে বরাবরই আলোচনায় থাকেন জায়েদ খান। এবার তিনি মায়ামির মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে প্রবাসী দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর জেলা হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডারে কারিগরি জটিলতা, ছুটিতে সিভিল সার্জন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


মাদারীপুর জেলা হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডারে কারিগরি জটিলতা, ছুটিতে সিভিল সার্জন

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় দুই দফায় কারিগরি জটিলতার অভিযোগ উঠেছে। এতে টেন্ডারে অংশ নিতে পারছেন না ঠিকাদাররা। অন্যদিকে, নির্ধারিত সময়ে নতুন করে চিকিৎসাসামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালে ওষুধের সংকট দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, পরপর দুই দফায় টেন্ডার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। নিয়মিত সিভিল সার্জন শরীফুল আবেদীন কমল ১৫ দিনের ছুটিতে থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে হাসপাতালের চিকিৎসাসামগ্রী কেনার জন্য গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় ই-টেন্ডার আহ্বান করা হয়। তবে টেন্ডার আহ্বানের পরপরই অনলাইন প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে গত ১০ অক্টোবর দ্বিতীয় দফায় আবারও ই-টেন্ডার আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দ্বিতীয় দফাতেও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়। ফলে সাধারণ ঠিকাদাররা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাস পর্যন্ত টেন্ডারের মাধ্যমে কেনা চিকিৎসাসামগ্রীর মজুত শেষ হয়ে গেছে। নতুন করে টেন্ডার সম্পন্ন করে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মাদারীপুরের ঠিকাদার বিল্লাল হোসেন ফকির বলেন, “২৫ অক্টোবর দুপুরে জেলা হাসপাতালের চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডারে অংশ নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করলে ‘ক্যানসেলড’ লেখা দেখায়। ফলে টেন্ডারে অংশ নিতে পারিনি। দুই দফাতেই একই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, জেলা হাসপাতালকে ঘিরে বিভিন্ন সময় অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এবার প্রায় ৯ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় পরপর দুই দফায় একই ধরনের সমস্যা কেন হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। এর পেছনে কারও স্বার্থ জড়িত কি না, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী কেনার দাবি জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া দুই দফায় আহ্বান করা হয়েছে। দুইবারই কারিগরি সমস্যার মুখে পড়তে হয়েছে। এতে ওষুধসহ প্রয়োজনীয় মালামাল কেনার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা কঠিন হয়ে পড়বে।”

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. খলিলুজ্জামান বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি সমস্যা হয়েছে। নিয়মিত সিভিল সার্জন শরীফুল আবেদীন কমল গত ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছুটিতে রয়েছেন। তিনি কর্মস্থলে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে নিয়মিত সিভিল সার্জন শরীফুল আবেদীন কমলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার গুরুত্বপূর্ণ টেন্ডার প্রক্রিয়ায় দুই দফায় বিঘ্ন ঘটার পরও কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং হাসপাতালের ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরের পরই সড়ক আগের অবস্থায় ফিরে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


প্রধানমন্ত্রীর সফরের পরই সড়ক আগের অবস্থায় ফিরে এসেছে

প্রধানমন্ত্রীর সফরের কারণে সড়কটির সংস্কার তাড়াহুড়ো করে করা হয়েছিল, কিন্তু এক সপ্তাহের মধ্যে পিচের প্রলেপ উঠে গেছে এবং নতুন বসানো সিমেন্টের অনেক ব্লক ভেঙে গুঁড়ো হয়ে গেছে।

রবিবার (২৫ অক্টোবর) সরেজমিনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিক্যাল মোড় পর্যন্ত সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশে এমন দৃশ্য দেখা যায়। বর্তমানে সেই একই স্থানে আবারো মেরামতের কাজ চলছে।

এদিকে, একই সড়ক পুনরায় তাড়াহুড়ো করে সংস্কার করার ফলে কাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বারবার মেরামতের জন্য সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সিও বাজার এলাকার বাসিন্দা বেলাল হোসেন মন্তব্য করেন, ‘এখানে সড়ক সংস্কার করা হয় আবার নষ্ট হওয়ার জন্য, যাতে সারা বছর মেরামতের কাজ চলে, আর কর্মকর্তা এবং ঠিকাদারদের কামাই ভালো থাকে। তা না হলে মাসে ১০ বার গর্ত বন্ধ করা হয় কেন? দুই দিন না যেতেই আবার গর্ত হয় কেন?’

হাজীপাড়া মোড়ের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘সাত দিন আগেই সড়কের এই অংশের ইটের পাটাতন তুলে সিমেন্টের ব্লক বসানো হয়েছিল। নিম্নমানের কাজের কারণে সেগুলো ভেঙে গুঁড়া হয়ে গেছে। এখন আবার ঠিক করছে। স্থায়ীভাবে টেকসই সংস্কার কেন করা হয় না, সেটাই বুঝি না।’

বাসচালক মোস্তাক হোসেন জানান, ‘দুই নম্বরি কাজ করলে তো বারবার সড়ক ক্ষতিগ্রস্ত হবে। পাগলাপীর থেকে মেডিক্যাল মোড় পর্যন্ত সড়কের খুবই খারাপ অবস্থা। এই অংশে দুর্ঘটনাও ঘটে। ভালো করে সড়কের কাজ করা দরকার।’

আগেও উঠেছিল অনিয়মের অভিযোগ

সওজ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ১৭ কিলোমিটার সংস্কারের কাজ ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকায় রাজশাহীর ডন এন্টারপ্রাইজ পায়। ওই বছরের ৪ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ডিবিএসটি পদ্ধতিতে সংস্কারকাজ করা হয়। তবে কাজের মান নিয়ে তখনই প্রশ্ন ওঠে।

অভিযোগ রয়েছে, টহলরত সেনাবাহিনীর একটি দল সড়কের প্রতি বর্গমিটারে নির্ধারিত পরিমাণের চেয়ে পাঁচ কেজি পাথর কম ব্যবহারের বিষয়টি শনাক্ত করে। এতে প্রায় ৩৬৫ টন পাথর কম ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সংস্কারকাজ শেষ হওয়ার আগেই সড়কের কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়। পরে গর্তগুলো ইট দিয়ে ভরাট করায় যানবাহন চলাচলে দুর্ভোগ আরো বাড়ে।

ফাউন্ডেশন খারাপ, দাবি সওজের

বারবার সংস্কারের পরও সড়ক টেকসই না হওয়ার বিষয়ে রংপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মো. কামাল পাশা বলেন, ‘কাজ করতেছি, উঠে যাচ্ছে। ইট ভেঙে যাচ্ছে, ইট তুলে ব্লক দিচ্ছি, সেটিও ভেঙে যাচ্ছে। ভারী যানবাহন চলাচলের কারণে এমন হচ্ছে। নিচের ফাউন্ডেশন খারাপ হলে ওপরে যতই তেল দিই না কেন, কাজ হচ্ছে।’

রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, ’প্রধানমন্ত্রী আসার আগমুহূর্তে সময়ের সংকট থাকায় তাড়াহুড়া করে মহাসড়কের কাজটি করা হয়েছে। ফলে কিছু কিছু স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। তবে আবারো সংস্কার করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বার্টো শহরে বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।

শিশুটি তার বাবার সঙ্গে রাতের খাবার কেনার জন্য বের হয়েছিল। একটি বার্গার কিং রেস্তোরাঁর সামনে গাড়ির পেছনের আসনে বসে ছিল সে। কিন্তু একটি দুর্ঘটনা তার জীবনকে কেড়ে নেয়।

বাবার গাড়িতে রেখে যাওয়া পিস্তল থেকে বেরিয়ে আসা গুলিতে শিশুটির মৃত্যু ঘটে। তার চতুর্থ জন্মদিন উদযাপনের মাত্র কয়েক দিন বাকি ছিল।

দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফ্লোরিডার বার্টো শহরে এ ঘটনা ঘটে।

পোল্ক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা ইস্ট ভ্যান ফ্লিট ড্রাইভের একটি বার্গার কিংয়ের ড্রাইভ-থ্রুতে খাবার কিনতে গিয়েছিলেন। কিন্তু খাবারের দাম পরিশোধ করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের লেনদেন বাতিল হয়ে যায়।

সমস্যা সমাধানের জন্য তিনি গাড়িটি পার্ক করেন এবং কোমরে রাখা গ্লক পিস্তলটি বের করে গাড়ির ভেতরে রাখেন।

তদন্তকারীরা মনে করেন, গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি পিস্তলটি দেখে হাতে তুলে নেয়। খেলতে গিয়ে সেটি থেকে গুলি বেরিয়ে তার মুখে লাগে।

পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড জানান, পিস্তলটি কোমরে রাখা অবস্থায় সামনের দিকে ঝুঁকতে অস্বস্তি হচ্ছিল শিশুটির বাবার। তাই তিনি সেটি বের করে গাড়ির ভেতরে রেখেছিলেন।

শেরিফ বলেন, খাবারের দাম পরিশোধের জন্য ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন বাবা, আর পেছনের আসনে শিশুটি খেলছিল।

শিশুটি যে পিস্তল হাতে নিয়েছে, তা বাবা বুঝতে পারেননি। গুলির শব্দ শোনার পর তিনি গাড়ি থেকে নেমে ছোটাছুটি শুরু করেন। রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

পাশের গাড়িতে থাকা এক নারীও নেমে এসে জরুরি সেবার নম্বর ৯১১-এ ফোন করেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তাকে লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সফল হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, গাড়ির ছাদেও গুলির একটি ছিদ্র পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির বাবার কাছে আগ্নেয়াস্ত্র বহনের বৈধ অনুমতিপত্র ছিল।

শিশুটির মা-বাবা দুজনই তদন্তে সহযোগিতা করছেন। শেরিফ জানিয়েছেন, তাদের অতীতের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%