০৬:৫৪ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন। এই দুই দিনব্যাপী আয়োজন আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর শহরের সিটি সেন্টারের চার্লস এফ ডজে অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণ করবেন এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাদের সঙ্গে জায়েদ খানও মঞ্চ মাতাবেন। তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন।
জায়েদ খানের মায়ামি সফরের খবর প্রকাশিত হওয়ার পর সেখানকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রথমবারের মতো এই আয়োজনে তার অংশগ্রহণের কারণে স্থানীয় প্রবাসীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
চলচ্চিত্রের পর্দার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নিজের উপস্থিতি দিয়ে বরাবরই আলোচনায় থাকেন জায়েদ খান। এবার তিনি মায়ামির মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে প্রবাসী দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন