০৫:৪২ পি.এম
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সাতানীপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ২৩তম মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, উপজেলার নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ১০ নম্বর ঘোপাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইয়াকুব চৌধুরী, ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা কো-অর্ডিনেটর মো. ফয়সাল ভূঁইয়া, সংঘের প্রধান উপদেষ্টা মো. জিয়া গিয়াস উদ্দিন মোহন, উপদেষ্টা মো. জহির উদ্দিন ও মো. আশরাফ চৌধুরী, নিজকুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফরহাদ হোসেন এবং তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী একরামুল হক। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতানীপাড়া সমাজকল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের মেধাবৃত্তি পরীক্ষাও শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা। বিশেষ করে সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানান তারা।
শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে সাতানীপাড়া সমাজকল্যাণ সংঘের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন