০২:৩৬ পি.এম
মহাকাশে ভেসে থেকে এক অসম্ভবকে সত্যি করছেন চীনা নভোচারীরা। তারা জিরো গ্র্যাভিটি বা ওজনহীন পরিবেশে একের পর এক গুরুত্বপূর্ণ গবেষণার কাজের পাশাপাশি এবার তারা সফলভাবে চালিয়ে যাচ্ছে টানা দুই প্রজন্ম ধরে ধান চাষের কার্যক্রম।
চীনের ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে গত দুই মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন ‘শেনঝৌ-২৩’ মিশনের তিন নভোচারী—ঝু ইয়াংঝু, ঝাং ঝিউয়ান ও লাই কা-ইং। বর্তমানে সুস্থভাবে নিয়মতান্ত্রিকভাবে তারা এই বৈপ্লবিক বৈজ্ঞানিক পরীক্ষাগুলো সম্পন্ন করছেন।
গত ২৪ মে মহাকাশে ধানের বীজ নিয়ে যায় তাদের রকেট। সেখানে নিবিড় পরিচর্যা দেওয়ার পর অবশেষে প্রথম ধাপের ধানের নমুনা সংগ্রহ বা ফসল কেটেছেন এই তিন নভোচারী।
আরও পড়ুন: বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস
তাদের মূল উদ্দেশ্য হলো, মহাকাশে বীজ থেকে নতুন ধান এবং সেই ধান থেকে আবার নতুন বীজ পাওয়ার সম্পূর্ণ জীবনচক্রটি সম্পন্ন করা। এর মাধ্যমে জানা যাবে মহাকাশের দীর্ঘমেয়াদী অবস্থানের উদ্ভিদের বংশগতি ও জিনের ওপর কতটা প্রভাব ফেলে।
ধান চাষের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে নানান পরীক্ষা চালাচ্ছেন এই তিন নভোচারী। আল্ট্রাসাউন্ড ডায়াগনস্টিক যন্ত্র দিয়ে তারা নিজেদের শরীরের বিভিন্ন ধমনীর পরীক্ষা, চোখের চাপ ও দৃষ্টিশক্তি পর্যবেক্ষণ, হৃদস্পন্দন পরীক্ষা করছেন এবং মহাকাশের বিশেষ যন্ত্রে নিজেদের ওজন মেপে শারীরিক পরিবর্তনগুলোর ট্র্যাক করছেন।
এছাড়া, কেবিনের আলো কিভাবে মানুষের মন এবং কাজের দক্ষতায় প্রভাব ফেলে, তা পরীক্ষার করে দেখা হচ্ছে।
মহাকাশে নিজেদের ফিট রাখতে তারা নিয়মিত ট্রেডমিলে ব্যায়াম করছেন। যেকোনো জরুরি দুর্ঘটনা প্রশমনের জন্য সম্প্রতি কৃত্রিম আগুন জ্বালিয়ে মহাকাশ স্টেশন থেকে বের হওয়ার একটি বিশেষ উদ্ধার মহড়াও সফলভাবে সম্পন্ন করেছেন তারা।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন