ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলে চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ


টাঙ্গাইলে চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ

নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামের চেয়ারম্যানের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মারা যাওয়া এনাম হোসেনের ছেলের নাম ওয়াজেদ আলী (৭০) সহ তার স্ত্রী এবং ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৮ শে জুলাই দুপুরে।

প্রতিবেশী সাজেদা ও মমতাজ বলেন, "হঠাৎ আমরা চিৎকারের শব্দ শুনে চেয়ারম্যান বাড়ির সামনে এসে পৌঁছাই।" এসময় সাইদুর রহমান ওয়াজেদ আলীকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে।

চেয়ারম্যানের ভাই গোলজার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে সন্ত্রাসী সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল এসেছে এবং ওয়াজেদ আলীর উপর আক্রমণ করেছে। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করা হয়। ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার

স্থানীয় সাত্তার মেম্বার জানিয়েছেন, সাইদুর রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ হামলায় ওয়াজেদ, তার স্ত্রী এবং ছেলে পিয়াল গুরুতর আহত হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার নাগাল পাওয়া যায়নি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, "এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন: নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে জেলার প্রথম আইসিইউ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে জেলার প্রথম আইসিইউ চালু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পিতা এবং সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ তার নিজ গ্রাম গিলায় পালিত হয়েছে।

এই উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এই আইসিইউ উদ্বোধন করেন।

আফরোজা খানম রিতা বলেন, "আমি আমার পিতার আদর্শ ও শিক্ষা অনুসরণ করে কাজ করে যাচ্ছি। আমার পিতা গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসার সুবিধার্থে গিলার মুন্নু সিটিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় স্থানীয় বাসিন্দাদের জরুরি সেবা ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট একটি আইসিইউ চালু করা হলো।"

মন্ত্রী আরও বলেন, "এটিই জেলার প্রথম আইসিইউ কেন্দ্র। ভবিষ্যতে এই হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।"

অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিমসহ চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পর মরহুমের রুহের মাগফেরাত কামনায় সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমজ বর-কনের বিয়ে, পুরোহিতও যমজ ভাই!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


যমজ বর-কনের বিয়ে, পুরোহিতও যমজ ভাই!

যমজ বর-কনের বিয়েতে সম্পূর্ণরূপে যমজদের উপস্থিতির কারণে এটি উল্লেখযোগ্য হয়ে উঠেছে। ভারতের কেরালার চাঙ্গানাসেরি শহরের একটি বিশেষ বিয়েতে যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনের সাথে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। যমজ দুই পুরোহিত যক্ষ্মায় এসে এই বিয়ের আয়োজন করেন। সেখানে তাদের সহায়তায় ছিলেন আরও একটি যমজ জোড়া, যা এই বিয়েকে আরো বিশেষ করে তোলে।

এক প্রতিবেদনে, সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে গত বৃহস্পতিবার এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের এবং তার যমজ ভাই নিখিলের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।

দুই পরিবার দীর্ঘদিন ধরে এই অনন্য বিবাহ অনুষ্ঠানটি করার স্বপ্ন দেখছিল। বর দুই ভাই মার্চেন্ট নেভিতে কর্মরত, আর কনেরা আইটি খাতে কাজ করেন। ম্যাগি ও মারিয়া বলেছেন, ‘শৈশব থেকেই আমাদের স্বপ্ন ছিল, যমজ ভাইদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। আমাদের পরিবারও সেটাই চেয়েছিল। যিশু খ্রিস্ট সেই স্বপ্ন পূরণ করেছেন।’

কনে পক্ষ যমজ দুই যাজককে খুঁজে বের করার উদ্যোগ নেয়। তারা হলেন ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। তারা আনন্দের সঙ্গে এই বিয়ে পড়াতে রাজি হন। এসময় বেদীতে তাদের সহযোগিতায় আরো দুই যমজ ভাই, জেরন জেমস ও জোহন জেমস উপস্থিত ছিলেন।

যমজ পুরোহিতদের মতে, তাদের এমন বিশেষ বিয়ের অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা এই প্রথম। এটি তাদের জীবনে স্মরণীয় একটি অভিজ্ঞতা হিসেবে থাকবে। পুরো আয়োজনটি যমজদের উপস্থিতিতে অতিথিদের মধ্যেও কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ

জুলাই মাসের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেল। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা একদিকে আগস্ট মাসের হত্যাকাণ্ডের দায়ীদের বিচার, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবি জানান।

তারা বলেন, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার পদ্মা নদীর উড়াকান্দা এলাকা থেকে একটি ইজিবাইকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী আন্তঃজেলা মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। এর আগেও তারা মাদক পাচারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, শনিবার কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি ইজিবাইকে করে যাত্রী সেজে তারা ওই মাদক দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%