০৮:৪২ পি.এম
পাবনার ভাঙ্গুড়ায় নতুন গতির অলিভ ইন্টারনেটের অফিস উদ্বোধন করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শরৎনগর বাজারের সাহেব মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিভ ইন্টারনেটের সিইও তৌহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম এবং কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম হানিফ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ এবং উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ। বক্তারা অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করবে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু জানান, অলিভ ইন্টারনেটের শাঁখা অফিস দেশের ৩৭ টি জেলায় অবস্থিত। সেখান থেকে সাশ্রয়ী রেটে ৮ টি প্যাকেজের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে। প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ৪৫ এমবিপিএস ৫০০ টাকা, ৬৫ এমবিপিএস ৫৫৯ টাকা, ৭৫ এমবিপিএস ৬০০ টাকা, ৮৫ এমবিপিএস ৮০০ টাকা, ১৩০ এমবিপিএস ১০০০ টাকা, ১৪৫ এমবিপিএস ১২০০ টাকা, ১৭০ এমবিপিএস ১৫০০ টাকা এবং ২২০ এমবিপিএস ২০০০ টাকা।
আরও পড়ুন: লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন