জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৬:০০ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সকল মন্দিরের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এটি মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ^াস, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া, উপজেলা পূজা পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায়, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় পূজা পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আলোচনার বিষয় হিসেবে উপজেলার সকল অরক্ষিত মন্দিরের তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে প্রণয়নের ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সকল কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে একাধিক মানুষের মৃত্যু বিষয়েও খবর পাওয়া গেছে।
চীন আজ টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় এবং দমকা হাওয়া মিলে হতাহতের ঘটনা ঘটছে। হুয়াংশি, হুয়াংগ্যাং, এঝৌ এবং শিয়াননিং শহরের বিভিন্ন এলাকা বজ্রঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল-১৩ পর্যন্ত পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানায় যে, টাইফুন মেইসাকের অবশিষ্টাংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর সংমিশ্রণে এই টর্নেডোটির সৃষ্টি হয়েছে।
এছাড়া, মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টির ফলে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে পড়েছে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সেখানে প্রায় ৯০ লাখ মানুষের জন্য বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
এদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বৃদ্ধি করে ভয়াবহ সুপার টাইফুনে রূপ নিয়েছে ‘বাভি’। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান এবং রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।
ভারতে এখন মৌসুমি বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটনকেন্দ্র লোনাভালায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেখানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহতের বাবা কফদ্দি মাহমুদ, বড় বোন কেয়া লাবনী কনা, কুলসুম আক্তার, মামা খালেকুজ্জামান লেবু, মাহবুব আলম এবং স্থানীয় সাইদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা প্রসঙ্গে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহতের চাচার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিবরিয়া ইসলাম পিয়েলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বক্তারা এ ঘটনায় অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সম্পর্কে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এ ঘটনায় চারজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে বৃষ্টি হচ্ছে কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুশলধারায়। গত তিনদিন ধরে বরিশালে আকাশ মেঘলা থাকার ফলে রোদের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে স্কুল, কলেজ ও অফিসগামীরা।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত ইব্রাহিম হাওলাদার এই বিষয়ে বলেন, চলতি বছর বরিশালে বৃষ্টি কম হয়েছে। গরমের কারণে পরিস্থিতি খারাপ ছিল। তবে এখন যে বৃষ্টি হচ্ছে, তা আমাদের জন্য স্বস্তির। তবে বৃষ্টির কারণে যানবাহনের ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।
সুলতানা বেগম নামে এক অভিভাবক জানান, সকালে তিনি যখন বাচ্চাকে স্কুলে দিতে যান, তখন কিছু বিড়ম্বনায় পরতে হয়েছে। রিকশা পেতে দেরি হয়েছে এবং ভাড়া বেশি চাচ্ছে। তবে এই বৃষ্টি সত্যিই স্বস্তির।
আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর বাসস’কে জানান, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের কোথাও কোথায় অস্থায়ী, দমকা হাওয়া সহ মাঝারি-ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তিনি আরো বলেন, আগামী ২ থেকে ৩ দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। এসময় নদী বন্দরগুলোতে ২ নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীতে এক ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী মোঃ রাতুল মোল্লা নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাতুল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রবিবার (৫ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং সোমবার (৬ জুলাই) সকালে রাতুলকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুলাই দুপুরে শিশুটির মা মেয়েকে বাড়ীতে রেখে বাইরে যান। সেই সময়ের সুযোগ নিয়ে রাতুল মোল্লা বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়। ওই সময় মামলার বাদীর উপস্থিতি বুঝতে পেরে রাতুল দৌড়ে পালিয়ে যায়। শিশুটির মা মেয়েকে খুঁজতে আশেপাশের বিভিন্ন স্থানে যান। তিনি এগিয়ে আসার পর মেয়েটি চিৎকার শুরু করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, শিশুটির মা রাতুলের বিরুদ্ধে রবিবার রাতে একটি মামলা দায়ের করেন। পরে রাতুলকে ওই মামলার একমাত্র আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ আসামী রাতুলকে আদালতে প্রেরণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ