০৪:৩১ পি.এম
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালবেলায় পৌর কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের জন্য বিশেষ ওষুধ ছিটানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ফুলের টব, টায়ার, ডাবের খোসা কিংবা ফ্রিজের নিচে জমে থাকা পানির অপসারণ অত্যন্ত জরুরি। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাড়ির ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখতে। সরকারের নির্দেশনার অনুসারে প্রতি শনিবার এই জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
এই ক্যাম্পেইনের সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: ইকবাল হোসেন, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন