ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রবিবার ২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


রবিবার ২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার এক বার্তায় তিতাস গ্যাস এই তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় গ্যাস ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

এছাড়া, এতে সংশ্লিষ্ট ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের

প্রতিযোগিতামূলক ফলাফলগুলির ঊর্ধ্বে ‘ফুটবলে সম্মান, শ্রদ্ধা এবং সততার বিষয়গুলো বজায় থাকুক’, এমন বার্তাই প্রদান করেছে ইরান ফুটবল দল। নকআউটে যাওয়ার লক্ষ্যে মিশরের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে যথাস্থানে রেখে দেওয়া চিঠিতে এই বার্তা তুলে ধরা হয়েছে। সিয়াটলের স্টেডিয়ামের ড্রেসিংরুমে দলটি উক্ত চিঠিটি রেখে গেছে।

এর আগে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও সম্প্রীতির বার্তা দিয়েছিল ইরান। গত কয়েক মাস ধরে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধের অবসানে দুই দেশের মধ্যে সম্প্রীতি নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ইরানে নতুন করে ওয়াশিংটনের হামলার পর আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থানে দাঁড়িয়ে এমন সম্প্রীতির বার্তা প্রদান করল ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ খেলা এবং ক্রীড়াসুলভ মনোভাবকে রাখার বিষয়ে বার্তা প্রকাশ করেছে। চিঠির মধ্যে উল্লেখ রয়েছে, ‘পয়েন্ট অনেকভাবে অর্জন করা যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয়’। চিঠিতে ফুটবলকে শুধুমাত্র ‘ফলাফলের প্রতিযোগিতা’ বলার বদলে, ‘চরিত্রের পরীক্ষা’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

এতে জোর দিয়ে বলা হয়েছে যে, পয়েন্ট বিভিন্ন উপায়ে আদায় করা সম্ভব, কিন্তু সম্মান অর্জন করতে হয় আচরণ এবং নিরপেক্ষতার মাধ্যমে। ফেয়ার প্লে বা সুষ্ঠু খেলা হলো ‘খেলার প্রাণ’। চিঠির সবচেয়ে হৃদয়বিদারক অংশটি ছিল লাল কালিতে লেখা কিছু শব্দ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে হওয়া বোমা হামলায় অন্তত ১৬৮ জন মানুষ নিহত হয়েছিলেন। চিঠিতে লাল অক্ষরে সেই মিনাব ট্র্যাজেডির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বার্তাটিতে জাতীয় পরিচয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ইরান ঐতিহাসিকভাবে জয়ের চেয়ে সম্মানকে অধিক গুরুত্ব দিয়ে এসেছে। প্রকৃত সাফল্য কেবল টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মাঠ ও মাঠের বাইরে মর্যাদা এবং নৈতিক আচরণ বজায় রাখার মধ্যে রয়েছে।

নকআউটে যেতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো একটি দলের জয় পরাজয় হয় এবং ঘানার ক্রোয়েশিয়া হারানো অথবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইউরোপের দেশ স্পেনকে। তাদের গ্রুপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। কিন্তু শীর্ষস্থান নিশ্চিতের দিন একটি শঙ্কাও দেখা দিয়েছে একবারের চ্যাম্পিয়নদের জন্য। দলটি হারাতে পারে তাদের আক্রমণভাগের তারকা ইয়েরেমি পিনোকে।

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের শেষ দিকে এক ভয়াবহ ট্যাকলে আহত হন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিক ধারণা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।’ খেলার সময় আগেই নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলেছিল স্পেন। তাই পিনো চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা সম্পন্ন করেন।

নিজের খেলোয়াড়ের সাহসিকতার প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।’

ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়েকে হারিয়ে স্পেন জয় নিশ্চিত করে।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো স্পেনের জার্সিতে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলমান বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।

গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দল হিসেবে স্পেন দ্বিতীয় রাউন্ডে উঠেছে এবং এখন অপেক্ষা করছে শেষ ষোলোর প্রতিপক্ষের। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে দেড় থেকে দুই বছর বয়সী পাকিস্তানি শিশু নাফিসা ভুল বশত: ফেলে গিয়েছে। প্রশাসন শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শিশুটিকে নিয়ে পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে মোস্তাফাপুর এলাকায় জাইতুন রেস্টুরেন্টে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএনও সুজন চন্দ্র রায় জানান, প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটির পরিবার ভারতের কাশ্মির থেকে এসেছে। তবে শিশুটিকে নিতে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা পাকিস্তানের নাগরিক। পরিবারটি পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। তারা শনিবার সকালে দুটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।

তিনি আরও জানান, সকালে জাইতুন রেস্টুরেন্টে নাস্তা শেষে পরিবারটি যাত্রা শুরু করে। এক গাড়িতে ছিলেন শিশুটির বাবা-মা, আর অন্য গাড়িতে ছিলেন দাদা-দাদুসহ অন্যান্য স্বজন। বাবামার ধারণা ছিল নাফিসা দাদা-দাদুর গাড়িতে উঠেছে, আর দাদা-দাদুর ধারণা ছিল সে বাবা-মায়ের গাড়িতে রয়েছে। এই ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্টুরেন্টেই থেকে যায়।

পরবর্তীতে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে। তারা দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। অন্যদিকে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে দেখে সদর দক্ষিণ মডেল থানার পুলিশকে খবর দেয়। উপজেলা সমাজসেবা অফিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির অবস্থান নিশ্চিত করে।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, পরিবারটি চলে যাওয়ার পর তারা শিশুটিকে রেস্টুরেন্টে একা দেখতে পান এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং তারা পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সাহসী বাজেট দিয়েছে: আলতাফ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সাহসী বাজেট দিয়েছে: আলতাফ চৌধুরী

সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট দিয়েছে, যা বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেন পটুয়াখালী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে তিনি প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

আলতাফ চৌধুরী জানান, একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, এবং আন্তর্জাতিক নানা সংকটের মধ্যে এমন সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অভিনন্দন জানান।

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিষয়েও কথা বলেন সরকার দলীয় এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে।’ এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান আলতাফ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%