০১:০১ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি উল্লেখ করেন, যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।
মঙ্গলবার, বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান।
সিইসি জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন দিনক্ষণ ঠিক করা হবে। এই সম্পর্কে নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছে। সংসদ অধিবেশন চলাকালে নির্বাচন পরিচালনার একটি পদ্ধতি এবং সংসদ অধিবেশন বন্ধ থাকলে আরেকটি পদ্ধতির কথা রয়েছে। সাক্ষাতে এরই মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা জানানো হবে।
আরও পড়ুন: সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
এম এম নাসির উদ্দিন বলেন, তাঁরা ইতিমধ্যেই জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংসদ সচিবালয় এই নির্বাচনের জন্য ভোটার তালিকা সরবরাহ করবে এবং এজন্য নির্বাচন কমিশন একটি চিঠিও পাঠিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন