০৪:৫৮ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাকিব শাহরিয়ার (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।
এর আগে, বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের মাগুরা কেশবপুর এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
নিহত সাকিব শাহরিয়ার ওই এলাকার এরশাদুল হক লিটনের বড় ছেলে হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয়ে আলোচনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব শাহরিয়ার বড়ভাই সাকিব শাহরিয়ারকে চাকু দিয়ে আঘাত করে। ফলে বড় ভাই সাকিব শাহরিয়ার গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা সাকিব শাহরিয়ারকে উদ্ধার করে গোবिंदগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের বাবা এরশাদুল হক লিটন বাদী হয়ে ছোট ছেলেকে অভিযুক্ত করে অভিযোগ প্রদান করেছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন