০৩:৩৯ পি.এম
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে আইন কমিশনের আয়োজনে।
আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক প্রস্তাবিত আইন নিয়ে উন্মুক্ত আলোচনায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের কর্মকর্তারা তাদের অভিমত প্রকাশ করেন। উন্মুক্ত আলোচনাটি পরিচালনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মো. আসিফ ইকবাল।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
আলোচক হিসেবে আজকের সেমিনারে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মোসাম্মাদ মনিরা সুলতানা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন