ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে 'বিজয়ী'র ফ্রি মেডিকেল ক্যাম্প সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে


চাঁদপুরে

সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা দেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন 'বিজয়ী'-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: এমরান হোসাইন, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে আয়োজক এবং ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, "মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।"

তিনি আরও বলেন, "স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:১১ এম


পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটিমাত্র নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ জন নিরাপত্তাকর্মী ও ১২ জন হামলাকারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে, আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাঙ্ক জেলায় ঘটনাটি ঘটে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।

পাকিস্তান সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, একদল সশস্ত্র হামলাকারী প্রথমে নিরাপত্তা চেকপোস্টে প্রবেশে জোরপূর্বক চেষ্টা চালায়। কিন্তু নিরাপত্তা বাহিনীর বাধার সম্মুখীন হয়ে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টের সীমানা প্রাচীরে আঘাত করে।

বিস্ফোরণের ফলে চেকপোস্টের সীমানা প্রাচীর ও একটি ভবনের অংশ ধসে পড়ে। এতে ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং ১ জন বন কর্মকর্তা নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন হামলাকারী নিহত হয়।

টিটিপি দাবি করেছে যে, হামলায় তাদের চারজন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে টিটিপি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বান্নু জেলায় সংগঠনটির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সহিংসতায় ১ হাজার ৬২০ জন নিহত হওয়ার কথা, কিন্তু পরের বছরে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছাতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করছে।

সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তবর্তী আফগান এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। আক্রমণের জবাবে আফগান বাহিনীও পাল্টা গুলি চালানোর ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ ধরনের সংঘাতে চলতি বছরে শত শত আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজশাহীতে অনুষ্ঠিত ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বক্তাগণ

জ্যোতির্বিজ্ঞান মাত্র মহাকাশ নয়, যুক্তিবাদী চিন্তার বিকাশেও সহায়তা করে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ এম


জ্যোতির্বিজ্ঞান মাত্র মহাকাশ নয়, যুক্তিবাদী চিন্তার বিকাশেও সহায়তা করে

‘জ্যোতির্বিজ্ঞান শুধুমাত্র মহাকাশ সম্পর্কিত জ্ঞানের সুযোগ সৃষ্টি করে না, বরং শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বৈজ্ঞানিক মনোভাবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে এই ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’ শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী কলেজের কলা ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর রাজশাহী আঞ্চলিক প্রতিযোগিতায় বক্তাগণের মুখ থেকে এই কথা শোনা যায়।

বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আয়োজনের ফলে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় জুনিয়র (১৪-১৫ বছর) এবং সিনিয়র (১৬-১৮ বছর) দুই বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতির প্রশ্নগুলোর মুখোমুখি হন। সাতটি বিভাগের মধ্যে সিনিয়র গ্রুপ থেকে ১০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১০ জন মোট ২০ জনকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষে নির্বাচিত এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি পণেছেন বক্তাগণ। তারা বলেন, ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি করা এবং অনুসন্ধিৎসু ও উদ্ভাবনী প্রজন্ম গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। রাজশাহীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশাবাদী যে, রাজশাহীর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় আরো এগিয়ে যাবে। আজকের অংশগ্রহণকারীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক এবং উদ্ভাবক। এই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে বিজ্ঞানের মানুষদের কাছে পৌঁছানোর জন্য এবং তরুণদের গবেষণামুখী করে তুলতে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার ধারাবাহিকভাবে কাজ করে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সম্পাদক আননাবা কবীর প্রকৃতি, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন অর্ণব, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহীর আহ্বায়ক আতিকুর রহমান আতিক, এবং সদস্য সচিব মো. হাসিবুল হাসনাত রিজভি প্রমূখ। সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য উপস্থিত সব সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীদের জন্য শুভকামনাও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ এম


মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী

মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে কীভাবে কনিকা টেকরিওয়াল ৫৩৭ কোটি ৬০ লাখ টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেই বিষয়টি শুধু অনুপ্রেরণাদায়কই নয়, বরং এটি শেখায় যে—সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার অদম্য মানসিকতা ভাগ্যকে যেকোনো দিকে ঘুরিয়ে দিতে পারে।

কনিকার জন্ম এক মাড়োয়ারি পরিবারে। ছোটবেলা থেকে তার অর্থ ও ব্যবসার প্রতি প্রবল আগ্রহ ছিল। তবে পরিবারের প্রত্যাশা ছিল যে, সে পড়ালেখা শেষ করে কোনো ধনী পরিবারে বিয়ে করবে। ভোপালে স্কুলজীবনের পাঠ পরিবেশন করার পর কনিকা স্নাতকের জন্য ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে যায়। পরিবার ও সমাজের চাপের কারণে তিনি ২১ বছর বয়স পর্যন্ত সেই প্রত্যাশা মেনে চলছিলেন। কিন্তু পরে তিনি নিজের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। ঠিক সেইসময় তিনি স্টেজ-২ হজকিনস লিম্ফোমা (এক ধরনের ক্যানসার) আক্রান্ত হন।

ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়ে শার্ক ট্যাংক ইন্ডিয়ায় কনিকা বলেন, 'আমার বয়স তখন ২১। ৪০ জন চিকিৎসক আমাকে বলেছিলেন, আমি আর মাত্র চার মাস বা চার দিন বাঁচব। এরপর মুম্বাইয়ে এক চিকিৎসকের সঙ্গে আমি সাক্ষাৎ করি। আমি তাকে বলেছিলাম, 'আমরা ৪০ বছর পর একসঙ্গে বসে পান করব, আপাতত চলুন কাজের কথা বলি।' ২০২২ সালে 'ভোগ ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ক্যানসার থেকে বেঁচে ফেরার পর আমি বুঝতে পারি যে, জীবনটা অনেক ছোট। আমাকে নিজের জন্য বাঁচতে হবে এবং আমার কাছে যা গুরুত্বপূর্ণ, সেটাই করতে হবে।'

২০১৪ সালে কনিকা ‘জেটসেটগো’ প্রতিষ্ঠা করেন। 'টাইমস এন্টারটেইনমেন্ট'-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, বাইরে থেকে তহবিল সংগ্রহ না করে আমি কীভাবে এটি করলাম।' তিনি আরও বলেন, 'আজ পর্যন্ত আমি মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করেছি, আর এখন আমরা ভারতের সবচেয়ে বড় প্রাইভেট জেট বহর পরিচালনা করছি।'

উড়োজাহাজ বা এভিয়েশন খাতটি পুরুষ-নিয়ন্ত্রিত। কনিকাকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল পিতৃতন্ত্রকে জয় করা। ২০১৭ সালে 'দ্য বেটার ইন্ডিয়া'কে তিনি বলেছেন, 'আমি যে ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে মানুষ শুরুতে আমাকে গুরুত্ব দিতে চায়নি। এমনকি আমাকে এমন কথাও শুনতে হয়েছে যে 'আপনার বরং কাপকেক বানানোর কাজ করা উচিত'। কখনো কখনো, যখন আমি নিজের সিদ্ধান্তে অটল থাকি, তখন আমাকে অহংকারী ভাবা হয়। তবে এসব একেবারেই গুরুত্বহীন বিষয়।'

সাফল্যের পথটি কঠিন ছিল, কিন্তু একবার ডানা মেলার পর কনিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ তার কোম্পানির রয়েছে প্রাইভেট জেট ও হেলিকপ্টারের সবচেয়ে বড় বহর। পুনিত ডালমিয়া এবং ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো ব্যক্তিরা এ ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, নিউইয়র্ক ও দুবাইয়ে এ কোম্পানির কার্যক্রম রয়েছে। কনিকা টেকরিওয়াল ব্যক্তিগত জীবনে হায়দরাবাদভিত্তিক ব্যবসায়ী পি শরৎ চন্দ্র রেড্ডিকে বিয়ে করেছেন। বিয়ের চার বছর পর ২০২৬ সালের ২৮ মে তাদের কোল আলো করে আসে এক পুত্রসন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাহুল গান্ধীর সাফ কথা

শিক্ষামন্ত্রী পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ এম


শিক্ষামন্ত্রী পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না

 

ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধী দল কংগ্রেস আরও কঠোর অবস্থানে গিয়েছে।

দলের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকার ও বিরোধীদের মাঝে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না বিরোধীরা।

শুক্রবার (২৪ জুলাই) সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, সরকার আলোচনার আহ্বান জানালেও বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো অবস্থা নেই। তার দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং আন্দোলন দমনে পুলিশ অযৌক্তিক শক্তি প্রয়োগ করেছে।

রাহুল গান্ধী অভিযোগ করেন, সংসদে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় কংগ্রেস সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে নিজের নাম উল্লেখ থাকায় তিনি জবাব দিতে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয়নি এবং তার মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, বিরোধী দলের অবস্থান পরিষ্কারভাবে সংসদে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ না দিয়ে সংসদীয় রীতিনীতির পরিপন্থী আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, প্রশ্নফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

তাঁর ভাষায়, এই তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না।

চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনের একাধিক কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ এবং শিক্ষার্থী আটকের ঘটনাও ঘটেছে।

 

এই পরিস্থিতিকে কেন্দ্র করে সংসদের ভেতরেও সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার দাবি করছে, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই অবস্থান সংসদের চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত করতে পারে। কারণ বিরোধীরা এখন আলোচনার আগে রাজনৈতিক দায় নির্ধারণের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। ফলে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে সমঝোতার সম্ভাবনা আপাতত ক্ষীণ বলেই মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%