ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাইনোসরের যুগেরও আগে পৃথিবীতে আঘাত হেনেছিল উল্কা, বলছেন বিজ্ঞানীরা


ডাইনোসরের যুগেরও আগে পৃথিবীতে আঘাত হেনেছিল উল্কা, বলছেন বিজ্ঞানীরা

ডাইনোসরের পৃথিবীতে আসার অনেক আগে মহাকাশ থেকে টানা একটি অভার্যুন্দর উল্কা পৃথিবীতে আঘাত হেনেছিল। এবার সেই ঘটনার সঠিক সময় নির্ধারণ করেছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাদের গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিচিত উল্কাপাতের গর্তটি তৈরি হয়েছিল আনুমানিক ৩০০ কোটি বছর আগে। এটি ডাইনোসরের যুগের চেয়ে ১০ গুণেরও বেশি পুরোনো।

গবেষকদের দল পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলের নর্থ পোল ডোম এলাকার শিলাখণ্ডের পরীক্ষা করেছেন। এই এলাকাটি বহু বছর ধরেই প্রাচীন উল্কাপাতের স্থান কি না, তা নিয়ে বিতর্ক ছিল। কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস এবং জিওলজিক্যাল সার্ভে অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকেরা আধুনিক খনিজ বিশ্লেষণ পদ্ধতির ব্যবহার করে সেখানে একটি বিশাল মহাজাগতিক সংঘর্ষের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ পেয়েছেন।

গবেষণায় প্রধান লেখক অধ্যাপক ক্রিস কার্কল্যান্ড বলেন, এই আবিষ্কার উল্কার আঘাতের সময় নিয়ে দীর্ঘকালীন বিতর্কের সমাধান ঘটিয়েছে। তার মতে, আজকের পরিচিত জীবনের বিকাশের অনেক আগে বিশাল গ্রহাণুগুলো পৃথিবীর মহাদেশ গঠন এবং ভূ-পৃষ্ঠের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আরও পড়ুন: অ্যানথ্রোপিকের সতর্কবার্তা: এআই মানবজাতির জন্য ‘বিপর্যয়কর ঝুঁকি’ তৈরি করতে পারে

তিনি জানিয়েছেন, প্রচণ্ড এই সংঘর্ষের ফলে পাথরের ভেতরে এমন কিছু খনিজের পরিবর্তন ঘটে, যা গবেষকদের কাছে ‘খনিজ ঘড়ি’ হিসেবে কাজ করেছে। বিশেষ করে, জিরকন নামের অত্যন্ত টেকসই ক্ষুদ্র খনিজের গঠন তীব্র তাপে পরিবর্তিত হয়েছিল। সেই পরিবর্তিত জিরকনকে বিশ্লেষণ করে গবেষকেরা প্রায় ৩০০ কোটি বছর আগের এই ঘটনার সঠিক সময় নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

গবেষণার ফল নিশ্চিত করতে বিজ্ঞানীরা অ্যাপাটাইট নামের আরেকটি খনিজও পরীক্ষা করেন। প্রচণ্ড আঘাতে ক্ষতিগ্রস্ত পাথরের ভেতর দিয়ে গরম তরল প্রবাহিত হওয়ার সময় এই খনিজ তৈরি হয়েছিল। এই স্বাধীন পরীক্ষাতেও একই বয়স পাওয়া যায়, যা গবেষণার ফলাফলকে আরও বেশি নির্ভরযোগ্য করেছে।

গবেষকদের মতে, নর্থ পোল ডোম বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিচিত উল্কাপাতের গর্ত এবং আর্কিয়ান ইওনের একমাত্র স্বীকৃত উল্কাপাত কেন্দ্র। পৃথিবীর ইতিহাসের এই প্রাথমিক সময়ে প্রথম দিকের মহাদেশগুলো গড়ে উঠছিল।

জিওলজিক্যাল সার্ভে অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান বিভাগের পরিচালক ড. সাইমন জনসন এই গবেষণার ফলাফলকে অসাধারণ বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের যৌথ গবেষণা পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘How old is the North Pole Dome impact, Western Australia?’ শীর্ষক এই গবেষণাটি Geology সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: সরকারের পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: মাহবুব আনাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ মিনিটের ব্যবধানে দুই গোল, কানাডার বিপক্ষে সুইজারল্যান্ডের দাপট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০২:৩৮ এম


১১ মিনিটের ব্যবধানে দুই গোল, কানাডার বিপক্ষে সুইজারল্যান্ডের দাপট

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে গোল আদায় করেছে সুইজারল্যান্ড।

ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বা দিক থেকে আসা বলটি নিয়ন্ত্রণে নিয়ে গোল করেছেন রুবেন ভারগাস।

ফলে ১-০ ব্যবধানের সাথে এগিয়ে গেছে সুইসরা।

এরপর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োহান মানজাম্বি।

দুর্দান্ত এক শট আদায় করেন তিনি।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও স্কোরলাইন ছিল গোলশূন্য।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সুইসরা।

তবে কানাডার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে, স্বাগতিক কানাডাও বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

এদিকে ম্যাচের ৩১ মিনিটে সুইজারল্যান্ডের জাকা দ্রুত ফ্রি কিক নেওয়ার সময় কানাডার লারিন কাছ থেকে বলটি সরিয়ে দেন।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে আলোকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে মূল্যবৃদ্ধিসহ জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর বিএমএ ভবনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করায় সরকারকে ধন্যবাদ জানান। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী তামাক নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে আগামী প্রজন্মকে সুরক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের প্রস্তাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য কাঠামো পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ড্যাব।

তিনি বলেন, বিশেষজ্ঞদের প্রস্তাব বাস্তবায়িত হলে সরকার অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ত্যাগে উৎসাহিত হবে, ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে। দীর্ঘমেয়াদে প্রায় চার লাখ অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. শাফিউন নাহিন বলেন, বাজেট প্রস্তাবে সরকার সিগারেটের যৎসামান্য মূল্য বৃদ্ধি করেছে। নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে। অথচ বাজারে বিক্রিত প্রায় ৭৫ শতাংশ সিগারেটই এই স্তরের। ফলে ১০ শলাকার প্যাকেটে মাত্র ২ টাকা মূল্য বৃদ্ধি তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট নয়। কারণ মূল্যস্ফিতি গড়ে ৯ শতাংশের ওপরে।

তিনি বলেন, নিম্নস্তরের সিগারেটের প্রতি শলাকার মূল্য দাঁড়ায় ৬.২ টাকা, অথচ দেশের বিভিন্ন স্থানে খুচরা পর্যায়ে আগে থেকেই প্রতি শলাকা ৭ টাকায় বিক্রি হচ্ছে। ফলে তামাক কোম্পানিগুলো প্রতি শলাকায় প্রায় ০.৮ টাকা অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ পাবে, যার পুরোটাই করमুক্ত থেকে যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডরপ-এর তামাক প্রকল্প সমন্বয়কারী জেবা আফরোজা বলেন, জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের পক্ষ থেকে কর আহরণ সহজের জন্য বাজারে বিদ্যমান সিগারেটের স্তর চারটি থেকে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। কারণ নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় একটি স্তরের দাম বৃদ্ধি পেলে ভোক্তারা সহজেই অন্য স্তরে স্থানান্তরিত হওয়ার সুযোগ পায়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডরপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান, সঞ্চালনা করেন উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারকে বেঞ্চে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ এম


নেইমারকে বেঞ্চে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাদের একাদশ প্রকাশ করেছে। কার্লো আনচেলত্তি জানিয়েছেন নেইমার সুস্থ হয়ে গেছেন, কিন্তু তাকে শুরুর একাদশে রাখা হয়নি। নেইমার সম্ভবত নাম্বার টেনের জায়গায় ব্রাজিলের বেঞ্চে স্থান পেয়েছেন।

রাফিনহা ম্যাচে খেলতে পারবেন না, যা আগে থেকেই জানা ছিল। তিনি হাইতির বিপক্ষে ম্যাচে একটি চোট পেয়েছেন। তার অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের ডানপ্রান্তে সুযোগ পেয়েছেন রায়ান। বোর্নেমাউথের এই উইঙ্গার গত মৌসুমে ১৬ ম্যাচে ৭ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।

ম্যাথুস কুনহা মাঝের প্রান্তে এবং ভিনিসিউস বামে খেলবেন। মাঝমাঠের দায়িত্ব পালন করবেন লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরো। ব্রাজিলের রক্ষণভাগে দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ডগলাস সান্তোস উপস্থিত থাকবেন। গোলপোস্টের নিচে তো একজনই রয়েছেন, অ্যালিসন বেকার।

ব্রাজিলের নির্বাচিত একাদশ হল: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, রায়ান, ম্যাথুস কুনহা এবং ভিনিসিউস জুনিয়র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসডিজি র‌্যাংকিংয়ে বিশ্বপরিসরে নোবিপ্রবির সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৩:০৯ এম


এসডিজি র‌্যাংকিংয়ে বিশ্বপরিসরে নোবিপ্রবির সাফল্য

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বুধবার (২৪ জুন) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৪’ রিপোর্ট প্রকাশিত হয়।

ইতিমধ্যে এতে নোবিপ্রবি উল্লেখযোগ্যভাবে বিশ্বব্যাপী ৪০১–৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বিশ্বের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোবিপ্রবি এই গৌরবময় অবস্থান অর্জন করেছে। একই সাথে তালিকাভুক্ত বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি সমন্বিত ভাবে তৃতীয় স্থান এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

এবারের সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংসে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা বৈশ্বিক তালিকায় ৮৭তম স্থান অর্জন করেছে।

প্রতিবছর টাইমস হায়ার এডুকেশন জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামাজিক সম্পৃক্ততা এবং শিক্ষাদান কার্যক্রম মূল্যায়ন করে এবং এই র‍্যাংকিং প্রকাশ করে। এবারের সংস্করণে বিশ্বের ১১৬টি দেশের বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

বিশ্বমঞ্চে নোবিপ্রবির এমন ঐতিহ্যবাহী সাফল্যে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে উপাচার্যের প্রেস কনফারেন্স রুমে এসডিজি র‍্যাংকিং এর বিষয়টি তুলে ধরেন র‍্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেল।

সেলের অতিরিক্ত পরিচালক ও নোবিপ্রবি সাস্টেইনঅ্যাবিলিটি কমিটির সদস্য সচিব ড. ফাহদ হুসাইন বলেন, "টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে এই অর্জন নোবিপ্রবির টেকসই উন্নয়ন ও প্ল্যানেটারি হেলথের প্রতি দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি। শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণে আমাদের বহুমাত্রিক উদ্যোগ এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। টিম লিড হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

নোবিপ্রবি উপ-উপাচার্য ও র‍্যাংকিং সেলের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, "এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সহ সকলের। আমি চাই এই অর্জনের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক।"

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, "আমি রিসার্চ সেলকে ধন্যবাদ জানাই। আমরা এসডিজির প্রতিটি লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা সম্মানজনক অবস্থান করতে পেরেছি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%