১১:৪৯ এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত “চন্দ্র নাথের”নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৩৫ মিনিটে কাউনিয়া থানাধীন খালপাড় সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সজল গাজী (৩০) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক সজল গাজী খালপাড় এলাকার মৃত কামরু গাজীর ছেলে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন