০৩:১৪ পি.এম
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী একটি হাউজবোটের ইঞ্জিনে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকালে 'ভ্রমণশৈলী' নামের হাউজবোটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সৌমাতা সরকার নিঝুম (৮), সে ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা। জানা যায়, নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের কন্যা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, দুপুরে নিঝুমের পরিবার 'ভ্রমণশৈলী' নামের নতুন হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওরের দিকে যেতে শুরু করে। তারা টাঙ্গুয়ার হাওরে গোসল করার পর নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেন। এসময় হাউজবোটের পেছন থেকে সামনের দিকে আসছিল নিঝুম। হঠাৎ করেই সে অসাবধানতাবশত বোটের চলন্ত ইঞ্জিনের মধ্যে পড়ে যায়। এর ফলে ইঞ্জিনের আঘাতে তার শরীর গভীর ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
হাউজবোটের মালিক পংকজ রায় বলেন, 'আজ নতুন হাউজবোটের প্রথম ট্রিপ ছিল। কিন্তু দুঃখজনকভাবে, ইঞ্জিনে পড়ে একটি শিশুর মৃত্যু ঘটেছে।'
শিশুটি পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। তবে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান পংকজ রায়।
নিহতের শিশুর বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, 'আমি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছি। আমার স্ত্রী এবং দুই মেয়ে আত্মীয়ের হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় আমার আদরের মেয়েটিকে হারালাম। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।'
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন