০১:৩৭ এম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগের মশাল মিছিলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকেই তাকে গ্রেফতার করা হয়। আহসানুল মাহমুদ রনি, ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দামুড়হুদা থানার একটি দল অভিযান চালায় উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। অভিযানের ফলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে আটক করা হয়।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
এর আগের দিন, শুক্রবার (৫ জুন), সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মশাল মিছিলে ভিডিও ছড়িয়ে পড়লে এতদূর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের ব্যানারে একদল নেতাকর্মীকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, প্রচারিত ভিডিওটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন