ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা


বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হওয়ার চিত্র দেখা গেছে। টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে পানি বিপৎসীমার ওপরে থাকায় চতুর্থবারের মতো বন্যার আতঙ্কে সময় কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, আগামী দুই দিন রংপুর বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার মারাত্মক আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানালেন, পানি আরো বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হতে পারে। কিন্তু নদীভাঙন ও জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাউবো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যথেষ্ট বালির বস্তা ও জিও ব্যাগ মজুত রাখা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে গ্রেপ্তারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ এম


ব্রাজিলে গ্রেপ্তারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

ব্রাজিলে গ্রেফতারের পর মানবপাচারের অভিযোগে অভিযুক্ত সাইফুল্লাহ আল-মামুনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি কর্তৃক প্রকাশিত এই খবরে জানা যায়, বাংলাদেশ থেকে ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত ব্যবহার করে মানবপাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে সাইফুল্লাহ আল-মামুনকে (৩৯) গ্রেফতার করা হয়। ব্রাজিলের সাও পাওলো থেকে ২০১৯ সালের ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, ৮ জুলাই ব্রাজিল সরকার তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।

মামলার নথি অনুযায়ী, এই মানবপাচার চক্র মাথাপিছু ৩০ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের প্রথমে ব্রাজিলে নিয়ে আসতো। এরপর তাদেরকে বিভিন্ন দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলো হয়ে মেক্সিকো সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়া হতো। পাচারচক্রটি সেখান থেকে রিও গ্র্যান্ডে নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করত।

এ মামলায় গ্রেফতার হওয়া চক্রের দুই সদস্য মোহাম্মদ মিলন হোসেন (৪৬) ও মোক্তার হোসেন (৩৮) তদন্তকারীদের কাছে আল-মামুনের সম্পৃক্ততার তথ্য প্রদান করে। মার্কিন বিচার বিভাগ জানায়, সাইফুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

আন্তর্জাতিক মানবপাচবিরোধী অভিযান পরিচালনাকারী জয়েন্ট টাস্ক ফোর্স আলফা-এর সমন্বয়ে এ পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৬৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৪১৪ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাচারচক্রের আরও সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে অনুমোদনহীন ডুপ্লেক্স নির্মাণের অভিযোগ, অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ এম


ফরিদপুরে অনুমোদনহীন ডুপ্লেক্স নির্মাণের অভিযোগ, অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফরিদপুর শহরের পূর্ব খাবাশপুর মোড়ে অবস্থিত হাকিম টাওয়ার (আড়ং ভবন হিসেবে পরিচিত)-এর ছাদে অনুমোদনবিহীনভাবে ডুপ্লেক্স নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের ডেভেলপার ওমর আলীর বিরুদ্ধে জমির মালিক ও ফ্ল্যাট মালিকদের পক্ষ থেকে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ভবনটির সর্বোচ্চ ১২ তলা পর্যন্ত নির্মাণের জন্য অনুমোদন থাকলেও এর ওপরে ছাদের অংশে কোনো বৈধ অনুমোদন ছাড়াই ডুপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তার ফলে ভবনের পুরো ছাদ কার্যত দখল হয়ে গেছে এবং অন্যান্য ফ্ল্যাট মালিকরা ছাদের যৌথ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

জমির মালিক পক্ষের অভিযোগ, ছাদে ডুপ্লেক্স নির্মাণের জন্য তারা ডেভেলপারকে কোনো ধরনের লিখিত অনুমতি দেননি। ডেভেলপার প্রথমে নিজে সেখানে বসবাসের কথা বলে ওই নির্মাণকাজ সম্পন্ন করলেও বর্তমানে সেখানে আবাসিক হোটেল পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

অভিযোগকারীরা আরও জানান, প্রায় এক বছর আগে ফরিদপুর সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সরেজমিনে ভবনটি পরিদর্শন করেন। তাদের দাবি, পরিদর্শনের পর তিনি অনুমোদনহীন ডুপ্লেক্স নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সে সময় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে তার বদলির পর পুনরায় ওই ডুপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা হয় বলে অভিযোগ করেন জমির মালিক ও ফ্ল্যাট মালিকরা।

ফ্ল্যাট মালিকদের ভাষ্য, অনুমোদনহীন এই নির্মাণ ভবনের আইনগত অবস্থান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে অবৈধ অংশ অপসারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

জমির মালিক ও ফ্ল্যাট মালিকদের দাবি, ভবনের অধিকাংশ বাসিন্দাই ওই অবৈধ ডুপ্লেক্স অপসারণের পক্ষে একমত। তারা সংশ্লিষ্ট প্রশাসন / স্থানীয় কর্তৃপক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে দ্রুত তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ডেভেলপার ওমর আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি অভিযোগ অস্বীকার বা এ বিষয়ে ব্যাখ্যা দিলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে নৌপরিবহনমন্ত্রী

২০২৯ সালের মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


২০২৯ সালের মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ২০২৯ সালের মধ্যে চালু হবে, এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এই বন্দরটি দেশের বাণিজ্যের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘হাব’ হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী বলেন, সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রায় ১৬ মিটার গভীরতার নৌ-চ্যানেল এবং আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

এই বন্দরটি চালুর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারনক্ষমতার কনটেইনারবাহী জাহাজ এবং প্রায় ১ লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারনক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরে বর্তমানে আসা জাহাজের তুলনায় প্রায় চার গুণ বেশি ধারণক্ষমতার জাহাজ সরাসরি বার্থিং নিতে পারবে।

এছাড়া, প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রানজিট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ছদ্মবেশে ইকুয়েডরের মাদক সম্রাটের ভাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ পি.এম


পুলিশের ছদ্মবেশে ইকুয়েডরের মাদক সম্রাটের ভাইকে গুলি করে হত্যা

ইকুয়েডরের কুখ্যাত অপরাধী চক্র ‘লস চোনেরোস’-এর আঞ্চলিক নেতা ডেভিড মাসিয়াসকে বন্দুকধারীরা হত্যা করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করা হামলাকারীরা তাকে গুলি করে হত্যা করে। ঘটনা ঘটেছে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ওলোন শহরে। ৩৫ বছর বয়সী ডেভিড মাসিয়াস ‘লস চোনেরোস’-এর একজন আঞ্চলিক নেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের পোশাক পরা কয়েকজন বন্দুকধারী তার ভাড়া করা বাড়িতে ঢুকে তাকে হত্যা করে এবং হামলার পর তারা পালিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ডেভিডের ভাই অ্যাডলফো মাসিয়াস, যিনি ‘ফিতো’ নামে পরিচিত, বর্তমানে যুক্তরাষ্ট্রে বিচারাধীন রয়েছেন। গত বছর তাকে ইকুয়েডর থেকে প্রত্যর্পণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ‘লস চোনেরোস’কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইকুয়েডরে মাদক চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তার করে সংঘর্ষে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্য বা নিজেদের দলের লোকদের হাতে গ্যাং নেতারা প্রায়ই হামলার শিকার হয়ে থাকেন। গত মাসে গুয়াকিল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক গ্যাং নেতা বন্দুকধারীদের গুলিতে নিহত হন। পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড মাসিয়াস ২০১৮ সালে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। কারাগারে অবস্থানকালে তিনি ‘লস চোনেরোস’-এর জন্য নতুন সদস্য সংগ্রহে কাজ করেন এবং একটি কারাগারে গ্যাংটির শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখেন। গত বছর অ্যাডলফো মাসিয়াস এবং গত মাসে কলম্বিয়ায় তাদের আরেক ভাই হাভিয়ের মাসিয়াস গ্রেপ্তার হওয়ার পর ডেভিডের হত্যাকাণ্ড ‘লস চোনেরোস’-এর জন্য একটি নতুন বড় আঘাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%