ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং
সংসদে নৌপরিবহনমন্ত্রী

২০২৯ সালের মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর


২০২৯ সালের মধ্যে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ২০২৯ সালের মধ্যে চালু হবে, এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এই বন্দরটি দেশের বাণিজ্যের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘হাব’ হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী বলেন, সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রায় ১৬ মিটার গভীরতার নৌ-চ্যানেল এবং আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

এই বন্দরটি চালুর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারনক্ষমতার কনটেইনারবাহী জাহাজ এবং প্রায় ১ লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারনক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরে বর্তমানে আসা জাহাজের তুলনায় প্রায় চার গুণ বেশি ধারণক্ষমতার জাহাজ সরাসরি বার্থিং নিতে পারবে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন

এছাড়া, প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রানজিট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ছদ্মবেশে ইকুয়েডরের মাদক সম্রাটের ভাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ পি.এম


পুলিশের ছদ্মবেশে ইকুয়েডরের মাদক সম্রাটের ভাইকে গুলি করে হত্যা

ইকুয়েডরের কুখ্যাত অপরাধী চক্র ‘লস চোনেরোস’-এর আঞ্চলিক নেতা ডেভিড মাসিয়াসকে বন্দুকধারীরা হত্যা করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করা হামলাকারীরা তাকে গুলি করে হত্যা করে। ঘটনা ঘটেছে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ওলোন শহরে। ৩৫ বছর বয়সী ডেভিড মাসিয়াস ‘লস চোনেরোস’-এর একজন আঞ্চলিক নেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের পোশাক পরা কয়েকজন বন্দুকধারী তার ভাড়া করা বাড়িতে ঢুকে তাকে হত্যা করে এবং হামলার পর তারা পালিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ডেভিডের ভাই অ্যাডলফো মাসিয়াস, যিনি ‘ফিতো’ নামে পরিচিত, বর্তমানে যুক্তরাষ্ট্রে বিচারাধীন রয়েছেন। গত বছর তাকে ইকুয়েডর থেকে প্রত্যর্পণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ‘লস চোনেরোস’কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইকুয়েডরে মাদক চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তার করে সংঘর্ষে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্য বা নিজেদের দলের লোকদের হাতে গ্যাং নেতারা প্রায়ই হামলার শিকার হয়ে থাকেন। গত মাসে গুয়াকিল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক গ্যাং নেতা বন্দুকধারীদের গুলিতে নিহত হন। পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড মাসিয়াস ২০১৮ সালে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। কারাগারে অবস্থানকালে তিনি ‘লস চোনেরোস’-এর জন্য নতুন সদস্য সংগ্রহে কাজ করেন এবং একটি কারাগারে গ্যাংটির শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখেন। গত বছর অ্যাডলফো মাসিয়াস এবং গত মাসে কলম্বিয়ায় তাদের আরেক ভাই হাভিয়ের মাসিয়াস গ্রেপ্তার হওয়ার পর ডেভিডের হত্যাকাণ্ড ‘লস চোনেরোস’-এর জন্য একটি নতুন বড় আঘাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


এইচএসসি পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নের ব্যাপারে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিকিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কমিটি জানিয়েছে, পর্যালোচনার পর যদি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে কোনো ত্রুটি প্রমাণিত হয়, তবে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনে ওই দুটি প্রশ্নের জন্য ‘পূর্ণ নম্বর’ দেয়া হবে।

১৩ জুলাই সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে যেসব অভিযোগ উঠেছে, ঢাকা শিক্ষা বোর্ড এর সাথে অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করে জানিয়েছে, পর্যালোচনাকালে যদি দেখা যায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি রয়েছে, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীদের যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে না হয়, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ওই প্রশ্ন দুটির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

এ বিষয়ে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের, অভিভাবকদের এবং সংশ্লিষ্ট সকলকে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পেও ভেনিজুয়েলার তেল উৎপাদনে কোনো প্রভাব পড়েনি: ডেলসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


ভূমিকম্পেও ভেনিজুয়েলার তেল উৎপাদনে কোনো প্রভাব পড়েনি: ডেলসি

 ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, গত মাসে দেশটিতে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে তেল উত্তোলনে কোনো ধরনের ক্ষতির মুখে পড়েনি।

সোমবার তিনি আরো জানান, বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত থাকা ভেনেজুয়েলা বর্তমানে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে, যা এক বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। চলতি বছরে তেল খাতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও সরকার আশাবাদী বলে জানান তিনি।

প্রধান রাজস্ব উৎস অপরিশোধিত তেল উত্তোলনের বড় অংশ হয় উত্তর-পশ্চিমাঞ্চলের মারাকাইবো হ্রদ এবং পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্ট এলাকায়।

গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও এর কাছে রাজধানী কারাকাস এই দুই তেল উৎপাদন এলাকার মাঝামাঝি অবস্থানে রয়েছে।

গত দুই দশকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। ২০০০ সালের শুরুর দিকে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি উত্তোলন থেকে তা ২০২০ সালে নেমে আসে মাত্র ৩ লাখ ৫০ হাজার ব্যারেলে। এর পেছনে দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাবেক তেলমন্ত্রী রদ্রিগেজ তেল খাতে বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন, যার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়ানো। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে দেশের সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশটির নেতৃত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ লক্ষ্য করে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ লক্ষ্য করে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (জুলাই) ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ গুঁড়িয়ে দেবে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন দেশটিতে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।

১৩ জুলাই, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে 'ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রি' শোকেস চলাকালীন বক্তব্য দেবার সময় ট্রাম্প বলেন, 'আমরা পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।'

তিনি আরও বলেন, 'আমরা (পিক্যাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তাদের পারমাণবিক বিষয় নিয়ে কর্মকাণ্ড ভালো নয়। যখনই আমরা এ ব্যাপারে শুনি, আমরা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। কিন্তু আমরা সম্ভবত খুব তাড়াতাড়ি পিক্যাক্সে একটি হামলা চালাব।'

পিক্যাক্স মাউন্টেন, যা ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত, একটি অত্যন্ত সুরক্ষিত স্থান। এখানে মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমারও এগুলো নাগালের বাইরে।

এদিকে, সোমবার সকালে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিনিময়ের পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করছে এবং অর্থের বিনিময়ে হরমুজ প্রণালী খোলা রাখা নিশ্চিত করবে।

তিনি 'হিউ হিউইট শো'-তে আরও বলেন, 'আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও কঠিন আঘাত হানব। আর এ ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%