০৯:০৫ পি.এম
কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের সময় শহরের দাপুনিয়া এলাকায় জামালপুর সদর উপজেলার নরুন্দি গ্রামের পারুল বেগম, বারুয়ামারি গ্রামের রিতা আক্তার, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের মোছা: আছমা আক্তার এবং বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামের সাজেদা বেগমের হাতে চারটি পাওয়ার টিয়ারের চাবি তুলে দেয়া হয়।
এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (সেন্ট্রাল-২) মোঃ রাশেদুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক এ.এস.এম. গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. হুমায়ুন কবির ও মোঃ জুয়েল মিয়া, এসডিইউ মোঃ আব্দুল কুদ্দুস, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম. মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ খাইরুল ইসলাম, ও শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বর্তমান সময়ের কৃষিকে আরও লাভজনক, উৎপাদনমুখী ও টেকসই করে তুলছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে একদিকে শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে। ব্র্যাকের এই উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
অনুষ্ঠান শেষে পাওয়ার টিলারের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ পরিচালনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন