ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ওমানে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু


ওমানে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে থাকা ভারতীয় এক নাবিকের মৃত্যু ঘটেছে।

সেলেস্টিয়াল নামের ওই জাহাজটিতে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার মৃত্যু হয়।

স্থানীয় সময় শনিবার রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্যটি জানিয়েছে।

আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দূতাবাস জানায়, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।

এর আগে, ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। এই ঘটনার মাত্র কয়েক দিন পর নতুন করে আরও এক নাবিকের মৃত্যুর ঘটনা ঘটল। আগের ওই হামলার ঘটনা ভারতে সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিরোধী দলগুলো অনুরোধ জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করে বেসামরিক জাহাজের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। তাও এক বিরল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে নয়াদিল্লির তরফ থেকে।

আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত দুই মোটরসাইকেল আরোহী

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী এআই টুল ‘ফ্যাবল ৫’ ও ‘মিথোস ৫’ ব্যবহার কেন স্থগিত হলো, ‘ঝুঁকি’ কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


শক্তিশালী এআই টুল ‘ফ্যাবল ৫’ ও ‘মিথোস ৫’ ব্যবহার কেন স্থগিত হলো, ‘ঝুঁকি’ কোথায়?

মার্কিন কর্তৃপক্ষের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের পর অ্যানথ্রোপিক তাদের নতুন এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছে। মাত্র কয়েক দিনের মধ্যে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করার আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যানথ্রোপিক তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশি নাগরিকদের জন্য ‘ক্লড ফ্যাবল ৫’ মডেলের ব্যবহার বন্ধ করতে হয়েছে। এই মডেলটিকে অ্যানথ্রোপিক ‘অত্যন্ত শক্তিশালী’ হিসেবে বর্ণনা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই নির্দেশনার ফলে নিয়ম মেনে চলার স্বার্থে আমাদের সকল গ্রাহকের জন্য ফ্যাবল ৫ এবং মিথোস ৫ হঠাৎ করেই বন্ধ করে দিতে হয়েছে।’

অ্যানথ্রোপিক এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে আরেকটি আইনি বিরোধ চলমান রয়েছে। সরকারি সংস্থাগুলোর কাছে কোম্পানিটির এআই প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনার বিরুদ্ধে মামলা করেছে অ্যানথ্রোপিক।

ক্লড ফ্যাবল ৫ হলো অ্যানথ্রোপিকের ক্লড মিথোস-এর একটি সংস্করণ, যা এআই প্রোগ্রাম হিসেবে ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

অ্যানথ্রোপিক দাবি করেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ঝুঁকির কথা উল্লেখ করেনি। তবে সরকারের ধারণা, কেউ ফ্যাবল ৫-এর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বা ‘জেইলব্রেক’ করে সীমাবদ্ধতা অতিক্রম করার একটি পদ্ধতি আবিষ্কার করেছে।

সাইবার নিরাপত্তার ভাষায় ‘জেইলব্রেক’ বলতে সফটওয়্যারের নিরাপত্তা সীমাবদ্ধতা অতিক্রম করে সুরক্ষিত তথ্য বা বৈশিষ্ট্যে প্রবেশাধিকার পাওয়ার কৌশলকে বোঝানো হয়।

অ্যানথ্রোপিক জানায়, তারা সংশ্লিষ্ট প্রদর্শনী পর্যালোচনা করতে গিয়ে এতে কয়েকটি পূর্বপরিচিত ও তুলনামূলকভাবে ক্ষুদ্র দুর্বলতা শনাক্ত করেছে। কোম্পানির মতে, একই ধরনের দুর্বলতা অন্যান্য অনেক উন্মুক্ত এআই মডেলেও নির্দেশিত হয়েছে।

মডেলটি উন্মুক্ত করার আগে অ্যানথ্রোপিক বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করার কথা প্রচার করেছিল। এপ্রিল মাসে সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহারের জন্য এটি কিছু প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়।

কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, মডেলটি এতটাই উন্নত ছিল যে এটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ বা নিরাপত্তা দুর্বলতা কাজে লাগানোর সক্ষমতা রাখতো, ফলে এর অপব্যবহারের আশঙ্কা ছিল। যদিও সমালোচকদের একটি অংশ এই ধরনের বক্তব্যকে বিপণন কৌশল ও অতিরঞ্জিত প্রচারণা হিসেবে বিবেচনা করেছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন আলোচনা শেষে জুনের শুরুতে মিথোসে প্রবেশাধিকার লাভ করেছিল। তারা বলেছে, এই সবশেষ ঘটনা ‘ইউরোপের প্রযুক্তিগত সার্বভৌমত্বের প্রয়োজনীয়তাকে’ আরও জোরালোভাবে তুলে ধরেছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেগনিয়ার বলেন, ‘আমরা অ্যানথ্রোপিকের বিবৃতিটি আমলে নিয়েছি এবং বিষয়টি মূল্যায়ন করছি।’ এ মাসে ইউরোপীয় কমিশন এআই-সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও এশিয়ার ওপর ২৭-রাষ্ট্রীয় জোটের নির্ভরতা ব্যাপকভাবে কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে।

অন্যদিকে, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির রেসপনসিবল এআই-এর অধ্যাপক জিনা নেফ বিবিসিকে বলেছেন, মডেলটিতে প্রবেশাধিকার সীমিত করা এআই সিস্টেমগুলোর উন্নয়ন এবং নিরাপদ পরীক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এখন একেবারেই নতুন একটি বাস্তবতায় প্রবেশ করছি। এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং সাইবার হামলার বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলোকে আরও প্রস্তুত থাকতে হবে।’

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে অ্যানথ্রোপিকের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কোম্পানিটিকে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেছেন, যা সাধারণত প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশের প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত একটি কঠোর নিরাপত্তা মূল্যায়ন।

তবে এই পদক্ষেপের বিরুদ্ধে অ্যানথ্রোপিক মামলা দায়ের করেছে। একজন মার্কিন বিচারক প্রাথমিকভাবে সরকারের নির্দেশনা কার্যকর না করার আদেশ দিয়েছেন। ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি সংস্থা এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানগুলো অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহার চালিয়ে যেতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের জন্য আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের জন্য আগ্রহী

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রী ফরাসি রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দলে ছিলেন ফরাসি সাংস্কৃতিক উপদেষ্টা ফ্রেডেরিক ইনজা, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা–এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো এবং আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও যুগ্মসচিব ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে ফ্রান্স আগ্রহী। এছাড়া তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের যুবসমাজের সুযোগ বাড়াতে বিশেষায়িত ফরাসি ভাষা প্রশিক্ষণ চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশ ও ফ্রান্স বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। তিনি ১৯৮৭ সালের ১০ মার্চ স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তিটি বর্তমান প্রেক্ষাপটে নবায়ন ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি আরও বলেন, মহাস্থানগড়ে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। ১৯৯২ সালের ওই চুক্তিটি নবায়নের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের কার্যক্রম আরও সম্প্রসারণ করে তরুণদের ভাষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিল কেটে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মালামাল চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


গ্রিল কেটে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মালামাল চুরি

 

নাটোর সদর উপজেলার জনস্বাস্থ্য বিভাগ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী থেকে জানালার গ্রিল কেটে কম্পিউটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুন) সকালে অফিসে এসে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার অফিস ছুটির পর রবিবার সকালে এসে কর্মচারীরা কম্পিউটার চুরির ঘটনাটি দেখতে পান। এ সময় তারা লক্ষ্য করেন কম্পিউটার রুমের পেছনের গ্রিল কাটা হয়েছে। দুর্বৃত্তরা একটি মনিটর, একটি সিপিইউ, একটি ইউপিএস ও একটি রাউটার চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নাটোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, সিসিটিভির ক্যামেরা যাচাই করে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলছে, তারা গ্রেপ্তারের জন্য কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে টেকেরহাট বন্দরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন সংগঠনের সদস্য, তরুণ রক্তদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‍্যালি শেষে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, একসময় রক্তের অভাবে অনেক রোগীকে প্রাণ হারাতে হতো। বর্তমানে তরুণদের স্বেচ্ছায় রক্তদানের মানবিক উদ্যোগের ফলে এমন পরিস্থিতি অনেকাংশে কমে এসেছে। তারা বলেন, রক্তদান একটি মহৎ ও জীবনরক্ষাকারী কাজ। এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের আরও উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আগ্রহ হারাতে পারে।
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%