০২:৫১ পি.এম
সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত সংকট, নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে দেশব্যাপী শ্রমিক নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক নেতারা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন। এই সভায় বক্তব্য দেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা এবং হাসান মাহমুদ।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো সড়ক পরিবহন খাত। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। পাশাপাশি সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি ও আলোচনা মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা পরিবহন খাতের সংকট নিরসন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং খাতের সার্বিক উন্নয়নে এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকাকে প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন