০৭:২৮ পি.এম
গবেষণা ও বৈজ্ঞানিক প্রকাশনার মান পরিমাপের আন্তর্জাতিক সূচক ‘নেচার ইনডেক্স’ (Nature Index)-এর সর্বশেষ র্যাংকিংয় গুরুত্বরূপভাবে রসায়ন বিষয়ে দেশের মধ্যে সাক্ষাৎ প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গভীর অভিনন্দন জানিয়েছেন জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত একটি অভিনন্দনবার্তায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
অভিনন্দনবার্তায় উল্লেখ করা হয়েছে যে, নেচার ইনডেক্সের সর্বশেষ র্যাংকিংয়ে (ফেব্রুয়ারী ২০২৫-জানুয়ারি ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক মানের ১৪৫টি গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই সূচক প্রকাশ করা হয়, যা বৈশ্বিক গবেষণার মান নির্ধারণে অন্যতম স্বীকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে।
উপাচার্য প্রদত্ত বক্তব্যে তিনি জানিয়েছেন, রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের নিঃস্বার্থ প্রচেষ্টা, গবেষণায় নিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এই অর্জন এসেছে। তিনি বলেন, এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও গবেষণায় উৎকর্ষতা ধরে রাখার আহ্বান জানান। তিনি বিভাগের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এছাড়াও নেচার ইনডেক্সের একই র্যাংকিংয়ে দেখা যায় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সেস বাংলাদেশে ১৬তম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ১১তম এবং হেলথ সায়েন্সেস ১৮তম অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন