০৩:৩৯ এম
৬ মাসের মেয়েকে কোলে নিয়ে সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী তথ্যপ্রযুক্তি কর্মী। কিন্তু এই ঘটনা ঘটলেও ওই নারীর সন্তান বেঁচে গেছে।
শুক্রবার (১২ জুন) ভারতের তেলঙ্গানার হায়দরাবাদের মিয়াপুর এলাকায় এই ঘটনার অবতারণা হয়েছে।
নিহত নারীর নাম ঈশা সাহু। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে হায়দরাবাদে অবস্থান করছিলেন। তার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে আট বছরের।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
পুলিশ জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। কিন্তু তার কোলে থাকা শিশুর সামান্য আঘাত লেগেছে। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন, ঈশার মৃত্যু হয়েছে আগেই। কিন্তু তার মেয়ে সামান্য চোট নিয়ে ফরিদা রয়েছে। শারীরিক অবস্থার কারণে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জোরে কিছু একটা নীচে পড়ার আওয়াজ পেয়ে তারা দ্রুত ছুটে গিয়ে দেখেন এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পাশেই জরুরি অবস্থা।
জানা গেছে, ওই নারী সরাসরি নিচে আছড়ে পড়লেও তার হাত থেকে ছিটকে শিশুটি প্রথমে একটি প্রোটেক্টিভ ফেন্স বা রক্ষাকারী কাঠামোর উপর পড়ে। পরে নীচে গিয়ে পড়ে। এত উঁচু থেকে শিশুটি কীভাবে বেঁচে গেল, তাতে হতবাক স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা গেছে, ভয়ানক নিদ্রাহীনতার সমস্যা ছিল ঈশার। এছাড়া তিনি অবসাদেও ভুগছিলেন। ঈশার বিয়ে হয়েছিল ১১ বছর আগে। তবে ঈশা কেন ঝাঁপ দিলেন, তার কারণ স্পষ্ট নয়। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন