১১:৫৯ এম
মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি বন্দিদশায় প্রথমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধি সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।
৮১ বছর বয়সী সু চির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে কারাগারে রয়েছেন। ওই বছর মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে তার নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারের ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই দেশটি রাজনৈতিক সংকট, সহিংসতা ও অস্থিরতার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ৫০ জন নিহত
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি কোথায় আছেন এবং তাঁর স্বাস্থ্যের বর্তমান অবস্থা কী, তা স্পষ্টভাবে জানা যায়নি। এ সময়ে কোনো বিদেশি নেতা বা কূটনীতিকও প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এ কারণে আন্তর্জাতিক মহলে তাঁর জীবন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, অনেকেরই প্রশ্ন, অং সান সু চি কি এখনো বেঁচে আছেন, না কি তিনি মারা গেছেন।
সু চির ছেলে কিম আরিসও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের কাছে একটিই দাবি জানাচ্ছেন, তা হলো, মিয়ানমারের সামরিক সরকার যেন সু চির বেঁচে থাকার প্রমাণ দেয়।
মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানান, সোমবার (৩ আগস্ট) রাজধানী নেপিডোতে সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার প্রতিনিধি আর্নড ডি বেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আইসিআরসি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এপ্রিলের শেষ দিকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক নির্বাচনের পর সাবেক জান্তা নেতা মিন অং হ্লাইং মিয়ানমারের রাষ্ট্রপতি হন।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক
এরপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে কর্তৃপক্ষ জানায়, অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন