০৪:৫৬ পি.এম
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের জন্য বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।
আজ বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার পরপরই স্টেডিয়ামের গ্যালারিতে বসا হাজার হাজার শিশু-কিশোর মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করে।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়াম মাঠে প্রবেশ করে শিশু-কিশোরদের হাতে নেড়ে শুভেচ্ছা জানান। প্রথমেই তিনি সরাসরি খেলোয়াড়দের কাছে চলে যান। পরে পুরো মাঠ ঘুরে হাসিমুখে গ্যালারিতে বসা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলার বিষয়ে উৎসাহ দেয়। এমন সময় মাঠে উপস্থিত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে হইহই করতে থাকে।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রী তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানের আওতায় সারাদেশে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সের কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করতে গত ২ মে থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়েছে। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকরা জানায়, নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ (যাদের বয়সসীমা ১২ বছর থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে ধারাবাহিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
এরপর জাতীয় পর্যায়ের খেলাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
নতুন কুঁড়ি স্পোর্টস-এর এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট— মোট আটটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নিয়েছে।
সমাপনী অনুষ্ঠানমালায় : বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এ ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দু’টি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় বালকদের ফুটবল ফাইনাল খেলাটি সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে সিলেট অঞ্চল ২-০ গোলে বিজয়ী হয়। পরে শুরু হয় বালিকাদের ফুটবল ফাইনাল।
বিকেল ৫টায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন