০৫:২৯ পি.এম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এই অস্ত্রোপচারটি অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, তিনি দীর্ঘদিন ধরে কোমরের বাম হিপের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার
হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এই অপারেশনটি পালন করেন। তিনি দুই ঘণ্টা অবজারভেশনের মধ্যে থাকবেন।
দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন