ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা


নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মানববন্ধনে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময়ে বক্তারা পথসভায় বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যদি একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে, তাহলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা এ বিষয়ে জানান, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মসূচির আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, মো. মামুন বাহাদুর, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, মো. ইকবাল হোসেন, ৪নং দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি - মোঃ আজমল হোসেন দিপু, ৪নং দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. মাহাবুবুর রহমান, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আল-আমিন খান এবং নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।

আরও পড়ুন: কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

এ সময় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলে সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সুখবর পেলেন। বাংলাদেশ দলের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তৌহিদ হৃদয় ও সাইফ হাসান। এছাড়াও বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।

বুধবার (২৪ জুন) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের তালিকার শীর্ষে থাকলেও বাংলাদেশের তানজিদ হাসান তামিম এখন ২৯ নম্বরে অবস্থান করছেন, যার ফলে তিনি দুই ধাপ পিছিয়ে গেছেন। তার রেটিং পয়েন্ট ৬০২। উন্নতি হওয়া দুই ব্যাটার তৌহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে রয়েছেন এবং সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। পারভেজ হোসেন ইমন দুই ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন।

নাসুম আহমেদ বোলারদের মধ্যে ৬৬০ রেটিং নিয়ে ২৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন। লিটন দাসের র‍্যাঙ্কিংয়ে চোটের কারণে প্রভাব পড়েছে এবং তিনি এখন ৬০ নম্বরে রয়েছেন, যা ৭ ধাপ পিছিয়ে যাওয়া। সব মিলিয়ে ৮৭৫ পয়েন্ট নিয়ে ভারতের অভিষেক শর্মা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন।

মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনও বোলিং র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান হারিয়েছেন। মেহেদী ৭ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে এবং রিশাদ ৯ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে রয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫৩ রেটিং নিয়ে শীর্ষে আফগান স্পিনার রশিদ খান অবস্থান করছেন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩২৮ রেটিং নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা সবার ওপরে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


জিয়ানগরে জাতীয় ভিটামিন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার প্রশান্ত সাহা। সভায় বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে জিয়ানগর থানা উপ পরিদর্শক পলাশ সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু এবং কালের কন্ঠ প্রতিনিধি মো. আল আমিন হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় যে, সারা দেশের ন্যায় জিয়ানগরে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে বলা হয়েছে, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানানো হয়। চলতি বছরের এই ক্যাম্পেইনে উপজেলায় ৮ হাজার ৫২৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় সপ্তাহের বি-ক্ষোভে কাঁপছে বলিভিয়া, সেনা নামিয়ে জারি জরুরি অবস্থা! 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


ছয় সপ্তাহের বি-ক্ষোভে কাঁপছে বলিভিয়া, সেনা নামিয়ে জারি জরুরি অবস্থা! 

কখনও কখনো একটি দেশের সংকট এতটাই গভীর হয়ে ওঠে, যে এটি মানুষের রাগ, ক্ষোভ আর হতাশা মিলেমিশে পুরো একটি দেশকে থামিয়ে দেয়। দোকানপাট খালি হয়ে গেছে। জ্বালানি স্টেশনে লম্বা লাইন দেখা যাচ্ছে। দেশে চলছে ওষুধের সংকট, যার ফলে পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ঠিক এমনই একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী ও কোকোচাষিরা দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ এবং অবরোধ চালিয়ে যাচ্ছেন। বহু সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। ছয় সপ্তাহ ধরে চলা এই অবরোধে খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং অচল অর্থনীতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এদিকে, টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেন, আগামী ৯০ দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা কার্যকর থাকবে। এ সময় যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকবে এবং সামরিক বাহিনী দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে। তিনি আরও বলেছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, এই পদক্ষেপ মানুষের স্বাভাবিক জীবন কেড়ে নেওয়ার জন্য নয় বরং এটি ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এল আল্টো শহরে সেনা এবং সশস্ত্র পুলিশের টহল শুরু হয়। ভারী বুলডোজার দিয়ে রাস্তার অবরোধ সরানোর কাজ শুরু করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় সামরিক যান এবং পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিনের অবরোধে ক্লান্ত হয়ে পড়া অনেক বাসিন্দা সেনাদের স্বাগত জানিয়েছেন। কিছু মানুষ হাততালি দিয়ে তাদের উদ্দীপনা জানান দিয়েছে। বলিভিয়ার রাজধানী লাপাজেও উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সামরিক পুলিশ এবং নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ইউনিট অবস্থান নিয়েছে।

গেলো দুই দশকের মধ্যে প্রথম অ-সমাজতান্ত্রিক সরকার হিসেবে ক্ষমতায় আসা রদ্রিগো পাজ দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যেই বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছেন। বিক্ষোভকারীরা চাচ্ছেন যে, তিনি উদার অর্থনৈতিক সংস্কার থেকে সরে দাঁড়ান এবং পদত্যাগ করুন।

সরকার আলোচনার ইঙ্গিত দিলেও পরিস্থিতি এখনো শান্ত হয়নি। একটি বড় শ্রমিক ইউনিয়নের সঙ্গে সমঝোতা হলেও, কয়েকটি আদিবাসী গোষ্ঠী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এখনো ৪০টিরও বেশি স্থানে অবরোধ রয়েছে। বলিভিয়ার পাহাড়ি শহরগুলোতে অস্থিরতার ধোঁয়া এখনো বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অনলাইন জুয়া মবকালচার প্রতিরোধে কলাপাড়ায় মতবিনিময়

শিক্ষার্থীদের ক্লাশমুখি করতে পারলে কিশোর অপরাধ নিরসন সম্ভব: জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


শিক্ষার্থীদের ক্লাশমুখি করতে পারলে কিশোর অপরাধ নিরসন সম্ভব: জেলা প্রশাসক

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, ‘ধর্মীয় নেতা, শিক্ষক, রাজনীতিবিদ, যুব ও তরুণ সমাজ এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। আর মাদকের কারণেই পারিবারিক সহিংসতা থেকে শুরু করে কিশোর অপরাধী তৈরি হয়। এর থেকে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার জায়গা থেকে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়ন ও অবস্থার উত্তরণ ঘটাতে হবে। তবে শিক্ষার্থীদের শতভাগ ক্লাশে উপস্থিতি নিশ্চিত করতে পারলেই অবস্থার মূল পরিবর্তন আনা সম্ভব হবে। শিক্ষার্থীদের বই ও ক্লাশমুখি করতে পারলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তাইলে সম্ভব কিশোর অপরাধ দমন। এক্ষেত্রে শিক্ষকবৃন্দের আন্তরিকভাবে এক হয়ে কাজ করতে হবে। দায়বোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার শেষ বিকালে কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব বলেন। পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, মব কালচার, মাদক প্রতিরোধে- শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ‘মাদকের অভিযানে আটকদের জন্য কেউ তদবিরে গেলে তার বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। তিনিও শিক্ষকদেরকে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে হবে মতামত ব্যক্ত করেন। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি হতাশাজনক বলে উদ্বেগ প্রকাশ করেন। যার উন্নয়ন ঘটানো জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকদের নিয়ে শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন, ‘অবৈধ কোন কাজের স্বীকৃতি পুলিশ নিবে না।’

কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার, কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম হাওলাদার।

বিষয়ের ওপর মতামত রেখে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, যুবনেতা সংগঠক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, গণঅধিকার পরিষদ কলাপাড়া পৌর কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শাহ-সুজাউদ্দিন, ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, বৌদ্ধভিক্ষু রাখাইন উত্তম, শিক্ষক ক্রীড়াসংগঠক ইভান মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা, মাদক ও সহিংসতামুক্ত কলাপাড়া গড়তে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন- যেখানে বলা হয়, পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের কঠোরভাবে পালন। পারিবারিক কাউন্সেলিং সেবা চালু ও সমপ্রসারণ। নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা। কিশোর বয়সীদের হাতে এন্ড্রয়েড মোবাইল না দেওয়া। মাদকবিরোধী অভিযান জোরদার করা। সামাজিক সচেতনতা কর্মসূচি ও উঠান বৈঠক আয়োজন। স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা। সন্ধ্যার পরে স্কুলগামী শিক্ষার্থীদের হাটবাজারের আড্ডা বন্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ বৃদ্ধি করা। রাত অবধি কোচিং সেন্টার বন্ধ করা। ভাড়াটে মোটরসাইকেল চালকদের নির্দিষ্ট কটি নাম্বারিংসহ ব্যবহারে বাধ্য করা। সুশাসন প্রতিষ্ঠা এবং সুন্দর কলাপাড়া গঠনে এর কোন বিকল্প নেই বলেও মতামত ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%