১০:৩৪ এম
শীতের আবহাওয়া শুরু হওয়ার সাথে সাথে মৌলভীবাজারের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। পর্যাপ্ত সরবরাহের ফলে পাইকারি বাজারে দাম কমেছে। কিন্তু ক্রেতাদের অভিযোগ, পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে এসব সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) মৌলভীবাজারের বেড়িরপাড় এলাকার পাইকারি বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বললে জানা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির বিভিন্ন প্রজাতির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
আড়তদারদের বক্তব্য, সময়ের সাথে সাথে বাজারে শীতকালীন সবজির সরবরাহ আরও বৃদ্ধি পাবে। তারা আশা করছেন, এতে দামও আরও কমে আসবে।
আরও পড়ুন: সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন
বর্তমানে পাইকারি বাজারে ৫ কেজির এক পাল্লা ফুলকপি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই পরিমাণ শিমের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা। এছাড়া ৫ কেজি টমেটো ৪০০ থেকে ৫০০ টাকায়, বেগুন ১৫০ থেকে ২০০ টাকায়, লালশাক ২০০ থেকে ২৩০ টাকায়, পেঁপে ১০০ টাকায় এবং বরবটি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে একই সবজি তাদের প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন