ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোল্ডকোস্টে বিজিপিএএ’র বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব


গোল্ডকোস্টে বিজিপিএএ’র বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব

‘বিজিপিএএ বার্ষিক সম্মেলন ও কালচারাল নাইট-২০২৬’ অনুষ্ঠিত হলো চিকিৎসাবিজ্ঞানের আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

এই সম্মেলনটি শনিবার (২৯ আগস্ট) কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়াজুড়ে কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার ও তাদের পরিবার এক আনন্দঘন মিলনমেলায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (বিজিপিএএ)-এর উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার, এজিএম, গালা ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অনুষ্ঠানে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স (আরএসিজিপি)-এর কুইন্সল্যান্ড শাখার চেয়ারপারসন ড. ক্যাথরিন হেসটার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিজিপিএএ’র সাধারণ সম্পাদক ডা. সাজিদুল ইসলাম। বক্তব্য দেন বিজিপিএএ’র সভাপতি ডা. পারভেজ খান এবং ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন।

ডা. মাহবুবা খানম মুক্তা ও ডা. রেশমী সেহেলির সঞ্চালনায় সেমিনারে অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত অভিজ্ঞতা, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন দিক এবং জেনারেল প্র্যাকটিসের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ১ হাজার ১০০ জন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার কর্মরত রয়েছেন।

ক্লিনিক্যাল ও এডুকেশনাল কর্মসূচি শেষে বিজিপিএএ’র বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নেরাং বাইসেন্টেনিয়াল হলে গালা ডিনার ও কালচারাল নাইট—‘আবার এলো যে সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। শেষ পর্বে বিজিপিএএ’র কালচারাল কমিটির প্রযোজনা ও পরিচালনায় মঞ্চস্থ হয় ব্যতিক্রমী কৌতুকধর্মী হাইব্রিড যাত্রাপালা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

অনুষ্ঠানে স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ এবং দেশীয় খাবারের আয়োজন ছিল, যা হাজার হাজার মাইল দূরে বসবাস করেও চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের প্রিয় বাংলাদেশের আবহে ফিরিয়ে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রতি আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বিজিবির সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাদের কাজের প্রশংসাও করেন।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক ড্রোন সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, "সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : সানচেজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : সানচেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, মরক্কোর কর্তৃপক্ষের কোনো দায় নেই সেউতায় অভিবাসী ঢলের ঘটনায়, যা এক মাস আগে স্পেনের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঘটে।

এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

সানচেজ সোমবার কাদেনা সের রেডিওতে বলেন, ‘স্পেন সরকার যেসব গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সহযোগিতা করে, তাদের কোনো সংস্থাই মরক্কোর কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে এই ঘটনায় জড়িত ছিল— এমন কোনো সন্দেহ প্রকাশ করেনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন সোনামসজিদ আইসিপি চেকপোস্টে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ আগস্ট) রাতে ৫৯ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট আনুমানিক ১৮৩০ ঘটিকায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে ৩৯৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ০৩ পিস ভারতীয় শাড়ী, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪,০৫,৪০০/- (চার লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ ভ্রমন করে নিয়মিত রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্যসামগ্রী বাংলাদেশে নিয়ে আসছিল।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "আমাদের সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরাচালান প্রবণতা বহুলাংশে হ্রাস পেয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী/চোরাকারবারী প্রতিবেশী দেশের চোরাকারীদের সাথে যোগসাজশের মাধ্যমে বৈধ পথে অবৈধ উপায়ে রাজস্ব ফাঁকির মাধ্যমে পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজিবি সদস্যরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া এই ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।"
জব্দকৃত পণ্যসামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সফল অভিযানের ফলে সোনামসজিদ আইসিপি সীমান্তে চোরাকারবারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি'র এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র খরা থেকে আমন ধান রক্ষায় নিয়ামতপুরে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


তীব্র খরা থেকে আমন ধান রক্ষায় নিয়ামতপুরে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

দীর্ঘদিনের তীব্র অনাবৃষ্টি ও খরা থেকে রক্ষা পেতে এবং রহমতের বৃষ্টির আশায় নওগাঁর নিয়ামতপুরে সালাতুল ইস্তিস্কা (বৃষ্টি প্রার্থনার নামাজ) অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের মাকলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৬:৩০ মিনিটে এ বিশেষ নামাজ আদায় করা হয়।

নামাজে ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাকলাহাট দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ শাইখ আব্দুর রহিম।

উল্লেখ্য, বর্তমানে নিয়ামতপুর উপজেলার অধিকাংশ জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বৃষ্টি না থাকায় খরায় ধান খেত শুকিয়ে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় একমাত্র আল্লাহর রহমতের বৃষ্টিই পারে মাঠের এই ফসল রক্ষা করতে। নামাজ শেষে মুসল্লিরা রব্বুল আলামিনের দরবারে ধান খেত ও প্রকৃতিকে রক্ষা করতে আকুল মনে রহমতের বৃষ্টির জন্য খাস দোয়া প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%