ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডুয়েটে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা রোববার


ডুয়েটে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা রোববার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা রবিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। এই তথ্যটি শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে পরীক্ষা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের।

একই দিন দুপুর ২টা থেকে দ্বিতীয় শিফটে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের।

আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার

ভর্তি বিষয়ে প্রয়োজনীয় যেকোনো তথ্য জানতে হলে http://admission.duetbd.org ওয়েবসাইটে দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত সিরিজ ঘিরে সরকারের সহায়তা প্রত্যাশা বিসিবির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ভারত সিরিজ ঘিরে সরকারের সহায়তা প্রত্যাশা বিসিবির

ভারতীয় ক্রিকেট দলের আগামী মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে। মূলত ২০২৪ সালের আগস্টে এই সিরিজটি হওয়ার পরিকল্পনা ছিল, তবে দুই বোর্ডের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের কারণে এই সিরিজটি দুই দফায় দুই বছর পিছিয়ে যায়। বাংলাদেশে সরকারের প্রশাসনিক পরিবর্তন ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের মধ্যে ভারত সিরিজ নিয়ে এখনও অনিশ্চয়তা বিদ্যমান। বিসিবি সভাপতি তামিম ইকবাল এবার সরকার থেকে সাহায্য চাইলেন এই অনিশ্চয়তা দূর করতে।

গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে একটি সাক্ষাৎ করেন তার কার্যালয়ে। তামিম এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন ক্রিকবাজের কাছে। কিন্তু বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিসিবি বস বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, ভারতীয় পক্ষ থেকে সিরিজ সংক্রান্ত বিষয়ে এখনও চূড়ান্ত এবং আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারী পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে বিসিবি থেকে।

এর আগে ২৯ জুলাই একটি বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, তবে তাঁর আশঙ্কার বিষয়টি তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন। তাঁর মতে, এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার এখতিয়ার নেই। এছাড়া এই বিষয়ে কিছু বিষয় সরকারের তরফ থেকে তদারকি করা প্রয়োজন।

মূলত ২০২৪ সালে এই সিরিজটির আয়োজন হওয়ার কথা থাকলেও বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালে সিরিজটির আয়োজনও অনিশ্চিত থেকে যায়। কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় সিরিজটি মাঠে গড়ানো নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্টরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এছাড়া, ২৯ জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে নিযুক্ত নতুন হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, ঢাকা এবং নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ এবং সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে। কূটনৈতিক সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের সময়েই ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে বৈঠক করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণের বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শতশত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

সেই আত্মত্যাগ ও রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না।” শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়বিহীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


আবারও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আহমেদ আল-জাবের’-এ হামলা চালিয়েছে তেহরান, যা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে ইরানি বাহিনী হামলা পরিচালনা করে, এ সময় তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে।

এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও পার্সটুডের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানি সেনাবাহিনী ‘সায়েকেহ’ (বজ্রপাত) অভিযানের ২৭তম ধাপে এই কাজটি করেছে। কেশম দ্বীপে আবাসিক এলাকায় মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই কুয়েতের ঘাঁটিতে যুদ্ধবিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে একের পর এক আত্মঘাতী ড্রোন চালানো হয়।

কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন বিমান ও নজরদারি অভিযানের অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত।

ইরানি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনের আঘাত মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। তবে এই হামলায় হতাহত বা বস্তাগত ক্ষতির বিষয়ে মার্কিন পেন্টাগন বা ওয়াশিংটন থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন আক্রমণকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা কঠোর সেন্সরশিপ আরোপ করে নিজেদের অবকাঠামোগত ক্ষতি ও সেনাসদস্যদের হতাহতির প্রকৃত তথ্য বিশ্ববাসীর কাছে গোপন করার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮) এবং তিনি নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোরে, র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল রাজশাহী নগরের রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার গ্রেফতার ঘটেছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, বেশ কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনার পর তিনি ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয় যে, এসব পোস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। সেইসাথে, তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

ওই মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%