ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী


সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম এবং কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আজ সংসদে সাতক্ষীরা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আব্দুল খালেকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রণীত খসড়া পর্যটন মহাপরিকল্পনায় পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ পর্যটন উন্নয়নের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন

মহাপরিকল্পনায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলায় ১০টি, বাগেরহাট জেলায় ২২টি এবং খুলনা জেলায় ২১টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী জানান, মহাপরিকল্পনা চূড়ান্তভাবে গৃহীত হলে সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা মহাপরিকল্পনা অনুমোদন ও পরবর্তী প্রকল্প গ্রহণের ওপর নির্ভরশীল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে তেল পার হয়েছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে তেল পার হয়েছে ইরান!

দুই মাস আটকে থাকার পর অবশেষে বিশ্ববাজারের দিকে রওনা দিয়েছে ইরানের কোটি কোটি ব্যারেল তেল, যা হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের নজরদারি ও অবরোধের মধ্যেও অন্তত দুটি সুপারট্যাংকার সফলভাবে হরমুজ পেরিয়ে গেছে। ঠিক এমন সময়েই ওয়াশিংটন এবং তেহরান নতুন শান্তি আলোচনার বিষয়ে বসতে যাচ্ছে। এর ফলে অনেকের দৃষ্টিতে এটি শুধু একটি তেল রপ্তানির খবর নয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে।

তেল ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাঙ্কারট্রাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির অন্তত দুটি সুপারট্যাংকার—ডিওনা এবং হিরো-২ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এলাকা অতিক্রম করেছে। এই দুই জাহাজে প্রায় ৩ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল। স্যাটেলাইট ছবি এবং ডিজিটাল ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটটি ইরানের এই প্রথম বড় তেল রপ্তানি হিসেবে গত দুই মাসের মধ্যে উল্লেখ করেছে। পরবর্তীতে আরও একটি ট্যাংকার একই এলাকা অতিক্রম করার খবরও জানানো হয়েছে।

এখন দুই দিন পর সুইজারল্যান্ডের বার্গেনস্টক মাউন্টেন রিসোর্টে যুক্তরাষ্ট্র এবং ইরান নতুন আলোচনা শুরু করতে যাচ্ছে। সেখানে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার চেষ্টা হবে। ফলে শুক্রবার শুরু হতে যাওয়া এই বৈঠককে বিশ্লেষকেরা একটি চূড়ান্ত শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবেই দেখছেন।

হরমুজ প্রণালি খুলে যাওয়ার খবরের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে যুদ্ধ শেষ হওয়ার মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলার কারণে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর : ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসরে রূপান্তর করা সম্ভব।

আজ মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল হিসেবে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী, পথচারী, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমী মানুষ এখানে আসেন। সুতরাং এ এলাকার পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গণশৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ গণশৌচাগারগুলো ব্যবহার উপযোগী রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন। এর আশপাশে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার প্রবণতা রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়। এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশেষ করে বর্ষা মৌসুমে অপরিচ্ছন্ন পরিবেশ মশার প্রজনন বৃদ্ধি করে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

তিনি আরো বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন সংলগ্ন এলাকাকে আরো সবুজ ও পরিবেশসম্মত করে তুলতে সংসদ চত্বরের দেয়াল সংলগ্ন স্থান এবং উপযুক্ত খালি জায়গায় অধিকসংখ্যক বৃক্ষ, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছপালা রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের জন্য মনোরম ও ছায়াময় পরিবেশ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ গণপূর্ত অধিদপ্তর, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে সেলিম ভূঁইয়া

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া জানিয়েছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি নির্দেশ দেওয়া হয় ইয়াবা ব্যবসায়ীদের আটক করার জন্য। তখন পুলিশ বলে, আমরা কিভাবে ধরবো, আমাদের গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি সরবরাহ করুন। তবুও ইয়াবা ব্যবসায়ীদের ধরার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবারের জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সঙ্গে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবার ব্যবসায়ী ডিলারদের সঙ্গে তারা সরাসরি সম্পর্কিত। এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। ইউএনও এবং ডিসিরা সবাই আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের কোনো গন্ধ যায়নি। ফলে পুলিশ বিএনপি সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এমপিদের কথায় তাদের কোনো গুরুত্ব নেই। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যদি সত্যিকারভাবে এই বাজেট বাস্তবায়ন করতে হয় তাহলে পুলিশ প্রশাসনকে নতুনভাবে সাজাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য সংগ্রহের সময় ফাঁকি দেয়া চলবে না : পরিসংখ্যান সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


তথ্য সংগ্রহের সময় ফাঁকি দেয়া চলবে না : পরিসংখ্যান সচিব

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে একটি নির্ভুল তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করা অপরিহার্য। ভুয়া বা মনগড়া তথ্য দিয়ে কোনো উন্নয়ন প্রকল্প সফল করা সম্ভব নয়।

জরিপের কাজে যুক্ত মাঠকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে সচিব বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের ফাঁকি দেয়া চলবে না। কেউ বিদেশে নেই, অথচ লিখে দেয়া হলো সে অস্ট্রেলিয়া থাকে— এমন যেন না হয়। জরিপ চলাকালীন সময়ে তিনি নিজে ফোন করে মাঠ পর্যায়ের কাজের খোঁজ নেবেন বলে জানান।

আজ বৃহস্পতিবার বিকালে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আয়োজিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ ২০২৬’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন এবং নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান সচিব মো. ফিরোজ সরকার সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফেরেন, তখন এক সংবর্ধনায় তিনি বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, তার সেই প্ল্যান হলো সমগ্র বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান্তরাল পর্যায়ে নিয়ে আসা। সমান্তরাল পর্যায়ে নিয়ে আসতে হলে সঠিক পরিকল্পনা গ্রহণ করা দরকার। আর সেই পরিকল্পনার জন্যই আমরা মাঠ পর্যায়ে এসেছি।

সঠিক পরিসংখ্যানের গুরুত্ব বুঝিয়ে তিনি আরও বলেন, পরিসংখ্যান বিভাগের ডেটা হতে হবে শুদ্ধ ও তথ্যনির্ভর। এখানে কোনো ধরনের গোঁজামিল বা ভুয়া তথ্যের সুযোগ নেই।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন, কোনো এলাকায় জনসংখ্যা যা আছে, জরিপে তা কম এলো। পরিসংখ্যান কম এলে সরকার যখন প্রকল্প নেবে, তখন বরাদ্দও কম হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটি চান না। তিনি চান একদম সঠিক তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে।

রাঙামাটিতে নিজের পূর্ববর্তী কর্মজীবনের অভিজ্ঞতা স্মরণ করে মো. ফিরোজ সরকার বলেন, সেখানে বহু নৃ-গোষ্ঠীর বসবাস। আমি তাদের সাথে মিশেছি। আমাদের ভাষা বা ধর্ম ভিন্ন হতে পারে, দিনশেষে সবার আগে আমরা বাংলাদেশি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নত করতে, সুশাসন নিশ্চিত করতে এবং তাদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন।

তিনি আশ্বাস দেন যে, জরিপের প্রশ্নপত্র চূড়ান্ত করার আগে স্থানীয় সংসদ সদস্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের মতামত ও দাবি অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণ, যেকোনো প্রকল্প গ্রহণ এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে জরিপের মাধ্যমে প্রাপ্ত এই নির্ভুল ডাটাবেজ সরকারের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় অতিথিবৃন্দকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে সম্মাননা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%