ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর


দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রদান করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা প্রতিষ্ঠা করতে চায়। এর মাধ্যমে দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সাধিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সরকার গঠন করতে পারলে দেশের মানুষের জন্য কাজ করবে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন: টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনা সদস্য গুরুতর আহত

তিনি বলেন, খুলনা এক সময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। এখানে অনেক মিল-কারখানা ছিল; কিন্তু বিভিন্ন কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চাই। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বছরের পর বছর অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সমস্যা সমাধান, শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। তবে সম্প্রতি ঢাকার কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। শ্রমিকদের মজুরি নিয়ে দাবি-দাওয়া রয়েছে। এসব দাবি পর্যালোচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে।

শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, কোনো শ্রমজীবী মানুষ নিজের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা গেছে, কিছু লোক কারখানায় গিয়ে ভাঙচুর করছে এবং গাড়ি ও যন্ত্রপাতি ধ্বংস করছে।

তিনি আরও বলেন, গত প্রায় ৫০ বছরে দেশে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পের মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। একটি মহল নিজেদের স্বার্থে এসব শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করতে চায়। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন

প্রধানমন্ত্রী বলেন, মিল-কারখানাগুলো দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ এবং শ্রমিকদের সম্পদ। এসব কারখানা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন খেটে খাওয়া মানুষ ও শ্রমিকেরা। তাদের সন্তানদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হবে।

বাগেরহাট জেলা বিএনপির নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন- নৌপরিবহণ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা সিটি করপোরেশনের মেয়র নজরুল ইসলাম মঞ্জু, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল, সোমনাথ দে প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবির সভাপতি: ভারতের মতো সাজানো হয়েছে আমাদের শিক্ষা কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


শিবির সভাপতি: ভারতের মতো সাজানো হয়েছে আমাদের শিক্ষা কাঠামো

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন, ‘বিশ্বব্যাপী গড়ে তোলা শিক্ষা কাঠামোতে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের দেশে চাপিয়ে দেওয়া শিক্ষা কাঠামো পরীক্ষাসর্বস্ব। এখানে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হয়, পাস দেওয়া হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এই কাঠামো ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা এখনও বিদ্যমান। আমাদের জাতিকে গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা কাঠামো প্রয়োজন, তা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।

বৃহস্পতিবার সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত রাখা হয়েছে। আধিপত্যবাদীরা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য এমনভাবে কাজ করছে, যেখানে তাদের নির্দেশ মেনে চলতে হয়। এজন্যই আওয়ামী লীগ অতীতে ভারতের কথা শুনেছে। ভারত যেভাবে নির্দেশনা দিয়েছে, আমাদের শিক্ষা কাঠামো সেভাবে সাজানো হয়েছে। সামগ্রিকভাবে নিজেদের দাসত্ব থেকে মুক্ত করতে হলে—আমরা কীভাবে মুক্ত হব? আমাদেরকে ফেসবুক ও ইউটিউবের রিলসে আসক্ত করা হয়েছে। আমাদের অধিকাংশ যুবকই এসবের প্রতি আসক্ত। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে।

মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।

সাদ্দাম আরও বলেন, ‘আলিম পড়ার এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদের ইলম অর্জন করতে হবে। নিজেদের তৈরি না করলে কেউ তোমাদের স্মরণ করবে না। তোমাদের সফল হতে হবে। ব্যর্থ হলে তোমাদের পাশে কেউ থাকবে না। আমাদের উদ্দেশ্য হবে ইলম। আমরা ইলম অর্জন করব। ছাত্রশিবির সব সময় তোমাদের পাশে থাকবে।’

অফিস সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের কার্যালয়ে এক কর্মকর্তার উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, গত ৪ নভেম্বর উপাচার্যের কার্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের জন্য (ফ্যাক্ট ফাইন্ডিং) এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।

তদন্ত কমিটির আহ্বায়ক মাসুদ রানা জানিয়েছেন, রোববার (৮ নভেম্বর) আমরা কমিটির প্রথম বৈঠক করবো। এরপর আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীরা গ্রামের উন্নয়নে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


প্রবাসীরা গ্রামের উন্নয়নে কাজ করতে চান: ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী এবং ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম ফাউন্ডার আব্দুল মালিক উল্লেখ করেছেন যে, বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত প্রত্যেক প্রবাসী চায় তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাক। তিনি আরও বলেন, "এজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও কাজ করে যেতে চান।" এই প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বুধবার (৪ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের উদ্যোগে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট এবং গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী এবং বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। এছাড়া যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, খালিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে এবং কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজ সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।

এই উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেল তুলে দেন। প্রথম দিন বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।

পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার, সামিয়া আক্তার, আয়ান ও মিরাজ জানায়, ‘আমাদের হাতে খাতা ও কলম তুলে দেওয়ায় আমরা অনেক খুশি। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।’

মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াজি, সহসভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আল সায়াদী প্রমুখ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%