০২:৫০ পি.এম
ঝিনাইদহ, ৪ নভেম্বর, ২০২৬ : জেলায় তিন দিনের জন্য নিরাপদ খাদ্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পুষ্টি মেলা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ঝিনাইদহ অফিসের উদ্যোগে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার স্বনামধন্য ইনচার্জ সনজিত চন্দ্র নাথ সততার সহিত দীর্ঘদিন কাজ করে আসছেন আর কাজে কাউনিয়া থানার আশপাশের জনগণ খুব খুশি হয়েছে
আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজে ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মারুফুর রহমান। অনুষ্ঠানে জেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় খাদ্য, ফলমূল ও খাদ্য উপাদান গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। তারা পরিবার ও সমাজের পিছিয়ে পড়া জনগণের কাছে ক্যাম্পেইন থেকে অর্জিত শিক্ষা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন এবং প্রয়োজনীয় সুষম খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত খাদ্য ও পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান)। এর অংশ হিসেবে বারটান'র ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের আওতায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অংগ) এর সহযোগিতায় এই পুষ্টি মেলা ও ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) শুরু হওয়া এই ক্যাম্পেইন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) শেষ হবে।
আরও পড়ুন: নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
ক্যাম্পেইনে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে হাতে কলমে সচেতনতামূলক পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন