ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, সরানো হলো ৬ লাখের বেশি মানুষ


ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, সরানো হলো ৬ লাখের বেশি মানুষ

টাইফুন ‘বাভি’ চীনের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝৌ থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আশঙ্কায় শনিবার (১১ জুলাই) স্থানান্তর করা হয়েছে। জানায় জিও নিউজ।

এর আগে এটি জাপানের দক্ষিণাঞ্চল সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া সৃষ্টি করে এবং তাইওয়ানের উত্তরাঞ্চলের দিকে চলে যায়।

যদিও টাইফুন ‘বাভি’র গতি ও শক্তি কিছুটা কম হচ্ছে ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময়, তবুও এটি এখনও একটি বড় ঝুঁকি তৈরি করছে। কারণ এতে বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান। পুরো বৃষ্টির বলয়টি প্রায় ফ্রান্সের সমান আয়তনের।

আরও পড়ুন: সততার কারণে এক বছরে দুই বার বদলি

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি রোববার (১২ জুলাই) ভোরে প্রায় ১০ মিলিয়ন মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি মানুষ এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে ১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ওয়েনঝৌর ৫০ বছর বয়সি বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেছেন, ‘কিছুটা চিন্তা তো আছেই। তবে আমার মনে হয় সব ঠিক থাকবে। আগেও আমরা অনেক টাইফুন মোকাবিলা করেছি, এবারও পারব।’

টাইফুনের আগে বাজার বন্ধ হওয়ার আগেই তিনি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বের হয়েছিলেন। তিনি জানান, তাদের পরিবারের কাছে দুই থেকে তিন দিনের জন্য পর্যাপ্ত পানি রয়েছে।

আরও পড়ুন: গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের সহযোগিতামূলক কমিটি গঠন

তাঁর ভাষায়, ‘এখন প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ভালো আছে। তাই আতঙ্কিত হওয়া বা অতিরিক্ত খাবার-দাবার মজুত করার কোনো দরকার নেই।’

এদিকে, জাপান ও তাইওয়ানে এখনও টাইফুনের কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ‘বাভি’র প্রভাবে ফিলিপিনসে অন্তত ১৭ জনের মৃত্যু ঘটে মৌসুমি বৃষ্টির কারণে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ব্রিটেন ছেড়ে চীনে পাড়ি জমানো ১০ বিজ্ঞানীর গল্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ এম


যুক্তরাষ্ট্র-ব্রিটেন ছেড়ে চীনে পাড়ি জমানো ১০ বিজ্ঞানীর গল্প

গবেষণার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব, এবং পশ্চিমা দেশগুলোতে চীনা শিক্ষাবিদদের বড় প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসাসহ বেশ কিছু কারণ উল্লেখ করে, এ বছর ডজন খানেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ছেড়ে চীনে নিজেদের ক্যারিয়ার গড়তে পাড়ি জমিয়েছেন।

পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগানো এমন ১০ জন বিজ্ঞানী ও গবেষকের গল্প নিচে তুলে ধরা হলো:

১. 'চীনাদের জন্য অসম্ভব': ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ঝাং কাই যুক্তরাষ্ট্র ছাড়লেন।

অভূতপূর্ব নির্ভুলতার সঙ্গে একটি অতি-বৃহৎ আকারের সেলুলার স্ট্রাকচার গ্রুপ ডাটা ব্যাংক তৈরি করছেন বিজ্ঞানী ঝাং কাই। নিজের এই বৃহৎ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে জন্মভূমি চীনে ফিরে আসাকেই তিনি স্বাভাবিক পছন্দ হিসেবে চয়ন করেছেন।

২. নিজস্ব ল্যাব গড়তে কেমব্রিজ ছাড়লেন জ্বালানি বিজ্ঞানী চেন পেইপেই।

কিছু উদীয়মান তরুণ বিজ্ঞানীদের মাঝে ব্রিটিশ একাডেমিয়ার পূর্বের মর্যাদা এখন কমতে দেখা যাচ্ছে। এর পেছনে রয়েছে ক্রমাগত সংকুচিত হতে থাকা গবেষণা তহবিল এবং জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি। এই কারণে শীর্ষ স্তরের প্রতিভারা এখন স্থিতিশীলতা ও প্রয়োজনীয় সম্পদের খোঁজে অন্য দেশের দিকে ঝুঁকছেন।

জ্বালানি বিজ্ঞানী চেন পেইপেই এমনই এক পরিস্থিতির মধ্যে হংকংয়ে নিজের ল্যাব তৈরি করতে কেমব্রিজ ছেড়েছেন।

৩. নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি যুক্তরাষ্ট্রের পাট চুকিয়ে চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন।

গত বছরের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী ওমর ইয়াঘি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি নতুন গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দিতে চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।

৪. ব্ল্যাক হোল শিকারি বিজ্ঞানী দাই লিয়াং যুক্তরাষ্ট্র ছেড়ে সাংহাইয়ে ফিরলেন।

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর অনুসন্ধানের কাজে যুক্তরাষ্ট্র এবং কানাডার 'সবচেয়ে মেধাবী তরুণ বিজ্ঞানীদের' জন্য সংরক্ষিত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেয়েছিলেন পদার্থবিদ দাই লিয়াং। তিনি সম্প্রতি চীনে ফিরে এসেছেন এবং সাংহাইয়ে একটি পদে যোগ দিয়েছেন।

৫. উদীয়মান চিপ বিজ্ঞানী জিয়াং জিয়ানফেং এমআইটি ছেড়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন।

সাধারণত পিএইচডি শেষ করার পর ডক্টরাল সুপারভাইজার হতে একজন শিক্ষাবিদের আট থেকে দশ বছর সময় লাগে। কিন্তু সেমিকন্ডাক্টর বিজ্ঞানী জিয়াং জিয়ানফেং মাত্র ১৮ মাসের মধ্যে সেই গৌরব অর্জন করেছেন এবং এমআইটি ছেড়ে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন।

৬. প্রখ্যাত নিউরোবায়োলজিস্ট এবং সাবেক তায়কোয়ান্দো অধিনায়ক চিহ-ইং সু চীনে পাড়ি জমালেন।

ফল মাছি এবং মশার ঘ্রাণশক্তি নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত নিউরোবায়োলজিস্ট চিহ-ইং সু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান দিয়েগোর ফ্যাকাল্টি ভাইস-চেয়ারের পদ ছেড়েছেন। তিনি শেনজেন একাডেমি অব মেডিকেল সায়েন্সেস-এ যোগ দিয়েছেন।

৭. বিশ্বের প্রথম উদ্ভিদ শনাক্তকরণ অ্যাপের জনক এআই বিজ্ঞানী লিং হাইবিন চীনে আসলেন।

বিশ্বের প্রথম মোবাইল উদ্ভিদ শনাক্তকরণ অ্যাপের পেছনের কারিগর ও প্রশংসিত কম্পিউটার বিজ্ঞানী লিং হাইবিন যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি পূর্ব চীনের হাংচৌতে অবস্থিত ওয়েস্টলেক ইউনিভার্সিটিতে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।

৮. উত্তর আমেরিকার শীর্ষ কম্পিউটার ভিশন বিজ্ঞানী লিয়াং জি চীনে প্রত্যাবর্তন করলেন।

বিশ বছর আগে মাইক্রোসফটে থাকার সময় লিয়াং জি এমন কিছু প্রযুক্তি তৈরি করেছিলেন যা উইন্ডোজ মিডিয়া ভিডিও প্লেয়ার এবং ব্লু-রে ডিস্কের মতো পণ্যে যুক্ত করা হয়েছিল, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। সেই কম্পিউটার ভিশন বিজ্ঞানী এবার উত্তর আমেরিকা থেকে চীনে ফিরে এসেছেন।

৯. পুরস্কারপ্রাপ্ত মেমোরি চিপ বিশেষজ্ঞ মার্কিন চাকরি ছেড়ে চীনা সেমিকন্ডাক্টর ফার্মে যোগ দিলেন।

সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং মেমোরি চিপ খাতের এক প্রখ্যাত বিশেষজ্ঞ দুই দশকেরও বেশি সময় পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিনের অধ্যাপনা ছেড়েছেন। তিনি পূর্ব চীনের একটি শীর্ষস্থানীয় কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস কোম্পানিতে যোগ দিয়েছেন।

১০. ব্রিটেনে ৩৮ বছর কাটানোর পর হংকং পলিইউ-তে যোগ দিলেন বিশ্বের শীর্ষস্থানীয় ইভি মোটর বিশেষজ্ঞ।

বৈদ্যুতিক মোটর ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বিশ্বসেরা বিশেষজ্ঞ ঝু জিকিয়াং ব্রিটেনে তার প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনেছেন। তিনি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে একটি পূর্ণকালীন পদে যোগ দিতে সেখানে পাড়ি জমিয়েছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ এম


হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন। এটি হরমুজ ইস্যুর ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হচ্ছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা অংশ হিসেবে আরাগচির এই সফর। জানা গেছে, এই বিষয়ে গত দুই মাস ধরে ধারাবাহিক আলোচনা চলছে ইরান ও ওমানের মধ্যে।

ইরানের কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অতীতের ইতিহাস হচ্ছে বিভিন্ন চুক্তি লঙ্ঘন বা ভঙ্গ করা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার জন্য আবেদন করেনি। তবে যদি মধ্যস্থতাকারীরা তেহরান আসেন, তাদের স্বাগত জানানো হবে।

অন্যদিকে, বাঘেই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহার করে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে উত্ত্যক্ত ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ এম


কিশোরীকে উত্ত্যক্ত ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার অভিনেতা

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রোহিত চন্দেলকে গ্রেফতার করা হয়েছে।

১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়মিত পিছু নেওয়া, অশালীন আচরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে এই গ্রেফতার। ২৯ বছরের রোহিতকে শুক্রবার মুম্বাইয়ের দহিসর এলাকার নিজ বাসভবন থেকে পন্ত নগর থানার পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাকে বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। টেলিভিশন ও ওয়েব সিরিজের পরিচিত মুখ রোহিতের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ বিনোদনজগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, নির্যাতিত কিশোরীর সঙ্গে অভিনেতার অগ্রিম পরিচয় ছিল। তবে কিছুদিন ধরে রোহিত বিভিন্ন অজানা নম্বর থেকে ওই কিশোরীকে ফোন করে উত্ত্যক্ত করছিলেন। অভিযোগ রয়েছে, গত ৫ জুলাই কিশোরী তার আবাসনের কাছে পৌঁছালে অভিনেতা তার পথ আটকান ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিশোরী প্রতিবাদ করলে রোহিত তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এরপরেই ভুক্তভোগীর পরিবার পন্ত নগর থানায় অভিযোগ দায়ের করে।

মুম্বাই পুলিশ অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে শিশুদের সুরক্ষা আইন বা পকসো আইনের অত্যন্ত কঠোর ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির অধীনে ‘স্টকিং’ বা পিছু নেওয়া এবং স্বেচ্ছায় শারীরিক আঘাত করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

১৯৯৫ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী রোহিত চন্দেল টেলি পর্দায় পরিচিত নাম। প্রায় ৯০টি অডিশনে ব্যর্থ হওয়ার পর বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা ‘পাণ্ডিয়া স্টোর’, ‘সৈরাব’ এবং ‘কাশীবাই বাজিরাও বল্লাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া ‘এসকেপ লাইভ’ ও ‘চন্দ্রগুপ্ত মৌর্য’-এর মতো সিরিজেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছা এই অভিনেতার অন্ধকার দিক প্রকাশ্যে আসায় সহকর্মী ও অনুরাগীদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ এম


ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলাকালে ২৪ ঘণ্টার মধ্যে ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উল্লেখ করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫৩ জনকে, লালবাগ বিভাগ থেকে ২৯ জনকে, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জনকে, মতিঝিল বিভাগ থেকে ৬৯ জনকে, তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জনকে, মিরপুর বিভাগ থেকে ৭৮ জনকে, গুলশান বিভাগ থেকে ৪৩ জনকে, উত্তরা বিভাগ থেকে ৪৩ জনকে এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%