ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নাগেশ্বরীতে বিশেষ মূল্যায়ন এবং সমাপনী সভা অনুষ্ঠিত


নাগেশ্বরীতে বিশেষ মূল্যায়ন এবং সমাপনী সভা অনুষ্ঠিত

মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি এই স্লোগানে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং নাগেশ্বরী পৌর যুব সংগঠনের বাস্তবায়নে বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌরসভা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা উল্লেখ করেন, তরুণ সমাজকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে মাদককে সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম।

সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার সচিব এস. এম. মাজহারুল আনোয়ার, ট্যাক্স কালেক্টর আলী হোসেন, উচ্চমান সহকারী শেখ নাহিয়ান, এমজেএসকেএস এর পৌরসভার ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়, পৌর যুব সংগঠনের প্রকল্প কমিটির আহ্বায়ক আকতারুল মাহমুদ, এবং সদস্য মেহেদী হাসান, শারমিন আক্তার, মাহমুদা আক্তার, আয়েসা সিদ্দিকা এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাল্যবিবাহ নিরোধ

কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়নের সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়নের সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক একটি সভার আয়োজন করা হয়েছে।

এই সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয় উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। তিনি সভায় উদ্বোধন করেন।

তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা সভায় বাল্যবিবাহের কুফল ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় এক অভিভাবক রোজিনা খাতুন বলেন, "অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে কি সমস্যা হয় তা আমি জানি। আমার তিনটি কন্যা আছে। তাদেরকে অল্প বয়সে বিয়ে দেব না।"

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, "বাল্যবিবাহের ফলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ে। সেই সাথে অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভের শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে।" তিনি আরও বলেন, "বাল্যবিবাহের সাথে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন, ব্র্যাকের টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র দে, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিভ প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন এবং যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এছাড়াও, উপজেলা নির্বাহী অফিসার এর আগে দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অভিভাবক, শিক্ষার্থী ও যুব প্লাটফর্মের সদস্যরা সভায় আগ্রহ সহকারে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তবে ভ্যাপসা গরম যেন কাটছেই না। এর মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (২৪ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যা সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে সেখানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমিবায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এই সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


কিশোরগঞ্জে অর্ধকোটি টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরীর কারখানার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়ির ভিতর অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে, দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এই অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান।

ইউএনও আরিফুর রহমান জানান, জব্দ তালিকায় অবৈধ জাল ও জাল তৈরীর ৪টি অটো সেলাই মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ জাল তৈরীর কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং জব্দকৃত মালামালের বিধিগত ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক আজিজার রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক আজিজার রহমান

২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা পরদিন ২৪ জুন বুধবার হ্যালিপ্যাড মাঠে ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে পাঁচপীর কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আজিজার রহমানের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মুজুমদার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা এবং ঠাকুরগাঁয়ের জনসাধারণ ও শিক্ষকমণ্ডলী গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%